দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি, শিক্ষার্থীদের পাঠানো হয়েছে বাড়িতে

দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি

দিল্লির ৪৪টি স্কুলে সোমবার (৯ ডিসেম্বর) বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিপিএস আরকে পুরাম এবং জিডি গোয়েঙ্কা স্কুল। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়েছে, হুমকি পাওয়ার পরপরই স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এই হুমকি ইমেইলের মাধ্যমে দেওয়া হয়েছে। এনডিটিভি ওই ইমেইলের একটি কপি হাতে পেয়েছে।

ইমেইলটি রোববার রাত ১১টা ৩৮ মিনিটে পাঠানো হয়। সেখানে দাবি করা হয়েছে, স্কুল ভবনের ভেতরে একাধিক বোমা লুকিয়ে রাখা হয়েছে। ইমেইলে আরও বলা হয়েছে, বোমাগুলো আকারে ছোট হলেও সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে লুকানো হয়েছে।

ইমেইল প্রেরক বোমা নিষ্ক্রিয় করার জন্য ৩০ হাজার ডলার দাবি করেছেন। তিনি আরও বলেছেন, বোমাগুলো ভবনে বড় কোনো ক্ষতি করবে না, তবে এতে বহু মানুষ আহত হতে পারে।

এই ঘটনার পর দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। সকালে যখন স্কুল বাসগুলো শিক্ষার্থীদের নিতে আসতে শুরু করে এবং অভিভাবকরা সন্তানদের স্কুলে নামিয়ে দিতে আসেন, তখনই বোমা হামলার সতর্কতা দ্রুত ছড়িয়ে পড়ে।

জিডি গোয়েঙ্কা স্কুল থেকে দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট সকাল ৬টা ১৫ মিনিটে প্রথম একটি বোমা হামলার হুমকির ফোন পায়। এরপর সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আরকে পুরাম স্কুল থেকেও ফোন আসে।

বোমা নিষ্ক্রিয়কারী দল, স্থানীয় পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

ভিডিও: যাত্রীর চুরি করা টাকা গিলে ফেললেন বিমানবন্দরের কর্মী

সোশ্যাল পোস্ট, স্ট্যাটাস ও প্রোফাইল পিকচার

চীনা এক যাত্রীর কাছ থেকে চুরি করা নগদ অর্থ গিলে ফেলেছেন ফিলিপাইনের বিমানবন্দরের এক কর্মী। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর ফিলিপাইনের কর্তৃপক্ষ ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

সংবাদমাধ্যম সিএনএন ফিলিপাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে ওই ঘটনা ঘটেছে।

বিমানবন্দরের পরিবহন নিরাপত্তা কার্যালয় (ওটিএস) মঙ্গলবার ফেসবুকে এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতি পোস্ট করেছে। এতে বলা হয়েছে, চীনা এক পর্যটকের ব্যাগ থেকে চুরি করা ৩০০ মার্কিন ডলার নগদ অর্থ গিলে ফেলার ঘটনায় জড়িত নিরাপত্তা কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে এবং ইতিমধ্যে প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নিরাপত্তা কর্মকর্তা তার মুখে নগদ অর্থ ভরছেন। হাতের একটি আঙুল ব্যবহার করে মুখের মধ্যে অর্থ ঢুকিয়ে দিচ্ছেন তিনি। এক পর্যায়ে পানি দিয়ে তা গিলেও ফেলেন। এ সময় রুমাল দিয়ে মুখ আড়াল করতেও দেখা যায় তাকে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিল জি-৭

ইরানের ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

তিনদিনব্যাপী জি-৭ সম্মেলনে ইতালিতে জড়ো হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী সাত দেশ। শুক্রবার জোটটির নেতারা ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। সেইসঙ্গে জোটটি জানিয়েছে, তেহরান যদি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে তবে জি-৭ ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

এক বিবৃতিতে বলা হয়, আমরা তেহরানকে পরমাণু উত্তেজনা বৃদ্ধি বন্ধ ও প্রত্যাহার করার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইরান তার ফোরদো সাইটে অতিরিক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ সেন্ট্রিফিউজ স্থাপন করেছে এবং অন্যান্য সেন্ট্রিফিউজ স্থাপন শুরু করেছে। দেশটি এখন ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

জি-৭ জানিয়েছে, ইরানকে নিশ্চয়তা দিতে হবে যে দেশটির পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তবে ইরান অনেক আগে থেকেই বলছে, তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

জোটটির দাবি, রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য একটি চুক্তি সম্পাদন করেছে ইরান। এ বিষয়ে সতর্ক করে জি-৭ বলছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করলে তার পরিণতি হবে ভয়াবহ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

আইফোন দিতে দেরী, দোকানদারকে বেধড়ক মারপিট ক্রেতার

আইফোন দিতে দেরী, দোকানদারকে বেধড়ক মারপিট ক্রেতার
সোশ্যাল পোস্ট, স্ট্যাটাস ও প্রোফাইল পিকচার

আইফোন ভক্ত তরুণ-তরুণীদের কাছে লাখ টাকা যে কোনও প্রতিবন্ধকতা নয় সেটিই যেন প্রমাণ হলো ভারতের রাজধানী নয়াদিল্লিতে। শুক্রবার দিল্লিতে সর্বশেষ মডেলের আইফোন বিক্রি শুরু হওয়ার পর তা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন শত শত তরুণ-তরুণী। আর সেখানেই ঘটেছে এক মর্মান্তিক কাণ্ড; অর্থ পরিশোধের পর আইফোন হাতে তুলে দিতে দেরী হওয়ায় দোকানের কর্মীদের বেধড়ক পিটিয়েছেন দুই ক্রেতা।

আইফোন নিয়ে ভারতে ভক্তদের এমন উন্মাদনার শেষ এখানেই নয়। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লিতে আইফোনের সর্বশেষ সংস্করণের জন্য দোকানের সামনে ১৭ ঘণ্টা কিংবা তারও বেশি সময় ধরে সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ক্রেতাদের।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১৫ এর ডেলিভারি বিলম্বিত হবে বলে জানানোর পর দিল্লিতে দুই ক্রেতা দোকানের কর্মীদের মারধর করেছেন।

উত্তর দিল্লির কমলানগর মার্কেটে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, শুক্রবার ইলেকট্রনিক্স শোরুমের দুই কর্মচারীকে লাঞ্ছিত করছেন দুই ব্যক্তি। পরে জাসকিরাত সিং ও মনদীপ সিং নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, ভারতে বিক্রি শুরুর প্রথম দিনেই দোকানের কর্মীরা আইফোন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ওই দুই ক্রেতাকে তাদের ফোনের ব্যবস্থা করা সম্ভব হয়নি বলে দোকানের পক্ষ থেকে জানানোর সঙ্গে সঙ্গে ক্ষেপে যান তারা।

দুই গ্রাহকে ক্ষোভ এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছিল যে, এমনকি ১০ জনের বেশি কর্মচারীর হস্তক্ষেপও তাদের সহকর্মীদের বেধড়ক মারধর থেকে রক্ষা করতে পারেনি। পরে দোকানের এক কর্মচারীর ওপর হামলে পড়েন জাসকিরাত ও মনদীপ। এ সময় তারা তাকে কিল-ঘুষির পাশাপাশি লাথিও মারেন। দোকানের ওই কর্মীর টি-শার্ট ছিঁড়ে ফেলেন তারা।

ভারতের প্রথম অ্যাপল স্টোর মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সেও (বিকেসি) শুক্রবার নতুন আইফোন, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস কেনার জন্য দেশটির বিভিন্ন স্থান থেকে ক্রেতাদের আসার খবর পাওয়া গেছে। প্রথম দিনেই আইফোন হাতে পাওয়ার জন্য আহমেদাবাদ এবং বেঙ্গালুরুর মতো স্থান থেকেও অনেক লোকজন মুম্বাইয়ে গেছেন বলে এনডিটিভি জানিয়েছে।

দেশটির বার্তা সংস্থা এএনআইকে একজন আইফোন ক্রেতা বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আমি এখানে রয়েছি। ভারতের প্রথম অ্যাপল স্টোরে প্রথম আইফোন পাওয়ার জন্য আমি ১৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমি আহমেদাবাদ থেকে এসেছি।

বেঙ্গালুরু থেকে আসা আরেক ক্রেতা বিবেক বলেন, ‘নতুন আইফোন ১৫ প্রো পেয়ে আমি খুশি। আমি অত্যন্ত উত্তেজিত।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে ভিড়

ছবি: সংগৃহীত

ইসরাইলের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অস্বস্তি বাড়াচ্ছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার রাতে ইসরাইলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হুথিদের এই কার্যক্রমে উদ্বিগ্ন হয়ে তাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেল আবিব।

তবে ইসরাইলের এসব হুমকিকে আমলে না নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে, টাইমস অব ইসরাইল জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র ইসরাইলে প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরপর দ্বিতীয় রাতে হুথি গোষ্ঠী মধ্য ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা রাতের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা বিবেচনায় সাইরেন সক্রিয় রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ৫ম বার হামলার কারণে লাখ লাখ ইসরাইলি নাগরিককে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে ইসরাইল। ইউরোপের সব কূটনৈতিক মিশনকে এই গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে তারা।

এই কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে হুথিদের আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে চিহ্নিত করা এবং তাদের কার্যক্রমে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি হুথিরা ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছে। তারা এই হামলাকে গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ে সংহতি জানানোর অংশ হিসেবে দাবি করেছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নিহত ৯

কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নিহত ৯
সোশ্যাল পোস্ট, স্ট্যাটাস ও প্রোফাইল পিকচার

ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ ৯ সৈন্য নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর এই হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর দুই জেনারেলও রয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কিরিলো বুদানোভ বলেছেন, ‘আহতদের মধ্যে কৃষ্ণসাগর নৌবহর গ্রুপের কমান্ডার কর্নেল জেনারেল (আলেকজান্ডার) রোমানচুকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (ওলেগ) সেকভ সংজ্ঞাহীন রয়েছেন।’

শুক্রবার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা হামলার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটির ছাদ থেকে সাদা ধোঁয়া আকাশে উড়ছে।

হামলার পরপরই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, হামলায় তাদের নৌবহরের সামরিক এক কর্মী নিখোঁজ হয়েছেন। তবে বুদানোভ রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভের মৃত্যুর তথ্য নিশ্চিত করেননি।

তিনি বলেছেন, সদরদপ্তরের কর্মচারী নন এমন সাধারণ সামরিক কর্মীদের হতাহত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। সামরিক কর্মীরা সেখানে দায়িত্ব পালন করছেন, নিরাপত্তা দিচ্ছেন এবং আরও অনেক কিছু করছেন। তবে হতাহতের ব্যাপারে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে তারা অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন তিনি।

২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপের দখল নেয় রাশিয়া। গত বছর ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এই অঞ্চলটি ইউক্রেনীয় আক্রমণের শিকার হতে শুরু করে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা ও হামলার চেষ্টা বেশ বৃদ্ধি পেয়েছে।

অবশ্য সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দ্বীপের দখল নিলেও বিশ্বের বেশিরভাগ দেশ মস্কোর সেই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ক্রিমিয়াকে রাশিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

হজের আনুষ্ঠানিকতা ৪ জুন থেকে শুরু হচ্ছে

হজের আনুষ্ঠানিকতা ৪ জুন থেকে শুরু হচ্ছে
ছবি: সংগৃহীত

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (২৭ মে)। সে অনুসারে দেশটিতে চলতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী ৪ জুন।  সৌদি আরবের পর্যবেক্ষণকেন্দ্রগুলো পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছেন।

সৌদি আরব কর্তৃপক্ষ বলছে, এ বছর আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালন করা হবে ৫ জুন। আর দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে পরদিন, ৬ জুন। সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানান, ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

পবিত্র হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম যেকোনো মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

প্রতিবছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয়। এই সময়ের মধ্যে হজযাত্রীরা চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। চার দিনের মধ্যে দ্বিতীয় দিন লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হন ও নামাজ আদায় করেন। এ পবিত্র ময়দানেই সেই পাহাড় অবস্থিত, যেখান থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

হজযাত্রীদের আরেক কাঙ্ক্ষিত গন্তব্য পবিত্র মদিনা নগরী। সেখানে রয়েছে মহানবী (সা.)-এর পবিত্র রওজা মোবারক। মদিনা সফর হজের আনুষ্ঠানিকতার অংশ না হলেও, প্রত্যেক মুসলমানের আত্মার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে নবীজির রওজা মোবারক জিয়ারত করার বিষয়টি।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ১৮ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে অংশ নিয়েছিলেন। তবে ওই বছর হজ পালনকালে সৌদি আরবে তাপমাত্রা বেড়ে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। গরমের কারণে ও অন্যান্য অসুস্থতায় ওই বছর ১ হাজার ৩০০-এর বেশি হজযাত্রী মারা যান।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ হলে পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠিত হবে: অমিত শাহ

অমিত শাহের ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন যে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ হলেই পশ্চিমবঙ্গে শান্তি ফিরবে। তার মতে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণেই পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে শান্তি বিঘ্নিত হচ্ছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের শান্তি তখনই সম্পূর্ণভাবে স্থায়ী হবে, যখন এই অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।

রবিবার পেট্রাপোল স্থলবন্দরে ভারতের সবচেয়ে বড় যাত্রী টার্মিনাল ভবন এবং 'মৈত্রী দ্বার' নামে একটি কার্গো গেট উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, 'ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া' (এলপিএআই) এই অঞ্চলে শান্তি ও উন্নয়ন স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈধ যাতায়াতের ব্যবস্থা না থাকলে মানুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসে এবং এটি পশ্চিমবঙ্গসহ গোটা ভারতের শান্তি বিঘ্নিত করে।

অমিত শাহ বলেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরিবর্তন ঘটাতে হবে এবং অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করার প্রতিশ্রুতি দেন। তার মতে, এটি বাস্তবায়িত হলে সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। ভারতের সঙ্গে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে সংস্কৃতি, ভাষা ও আদান-প্রদান বাড়বে, যা এক নতুন অংশীদারিত্বের সূচনা করবে।

উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল বন্দরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ আরও বলেন, এলপিএআই একটি ছোট প্রতিষ্ঠান হলেও এর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক উন্নয়নে ভাষা ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে এলপিএআই গত দশ বছরে বিশেষ ভূমিকা পালন করেছে।

অমিত শাহ আরও বলেন, এই ল্যান্ড পোর্ট অথরিটি নরেন্দ্র মোদির চারটি ‘পি’ সূত্র অনুসরণ করে কাজ করে—প্রসপারিটি (সমৃদ্ধি), পিস (শান্তি), পার্টনারশিপ (অংশীদারত্ব) এবং প্রগ্রেস (উন্নতি)।

অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এলপিএআই এর চেয়ারম্যান আদিত্য মিশ্র, বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী এবং কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর পৌসুমী বসু।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

ইন্দোনেশিয়ার সৈকত থেকে ৭৫ রোহিঙ্গা উদ্ধার

ইন্দোনেশিয়ার সৈকত থেকে ৭৫ রোহিঙ্গা উদ্ধার
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূল থেকে অন্তত ৭৫ জন রোহিঙ্গা শরণার্থীকে একটি অভিবাসী নৌকা সহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন শিশু রয়েছে। বুধবার কর্তৃপক্ষ তাদের পর্যটক সৈকতে অবতরণ করতে বাধা দেয়।

আচেহ প্রদেশের লেউগে সৈকতে অবতরণের সময় নিরাপত্তা কর্মকর্তারা শরণার্থীদের নৌকায় থাকার নির্দেশ দেন এবং সৈকতের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দারা শরণার্থীদের খাবার সরবরাহ করলেও তাদের সৈকতে নামতে দেওয়া হয়নি।

স্থানীয় কর্মকর্তা রিজালিহাদি জানান, আজ সরকারি ছুটির দিন হওয়ায় সৈকতে প্রচুর জনসমাগম রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে শরণার্থীরা জনতার সঙ্গে মিশে যেতে বা পালিয়ে যেতে পারে। তাই তিনি বলেন, "এই মুহূর্তে তাদের নৌকায় থাকতে হবে, যতক্ষণ না জাতিসংঘ শরণার্থী সংস্থা (UNHCR) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) প্রতিনিধিরা আসেন।"

রোহিঙ্গারা মিয়ানমারে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন, বিশেষত রাখাইন রাজ্যে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অনেকেই বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে জীবন বাজি রেখে এসব দেশে পৌঁছানোর চেষ্টা করেন।

এই পরিস্থিতিতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং অন্যান্য আশ্রয়দানকারী দেশগুলো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। শরণার্থীদের প্রত্যাবর্তন, পুনর্বাসন বা পুনর্বিন্যাসের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার চাপ আগের তুলনায় বেড়েছে। তবে, শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না পেলে এটি আরও গভীর মানবিক সংকটে পরিণত হতে পারে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

নেটফ্লিক্সে অভিষেক ভিক্টোরিয়ার, মেগান মার্কেলকে ঘিরে ‘হুমকির’ আশঙ্কা?

মেগান মার্কেলের ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

এবার নেটফ্লিক্সে অভিষেক হতে যাচ্ছে সাবেক ইংলিশ ফুটবল অধিনায়ক ডেভিড বেকহামের পত্নী ভিক্টোরিয়ার। তার এই আসন্ন নেটফ্লিক্স শোই নাকি প্রিন্স হ্যারির পত্নী মেগান মার্কেলকে ‘হুমকির’ মুখে ফেলেছে। শোটি নাকি সাসেক্সের ডাচেসকে অত্যন্ত ক্ষুব্ধ করবে।

সম্প্রতি ফ্যাবুলাসের নতুন একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গায়িকা থেকে ফ্যাশন ডিজাইনারে পরিণত হওয়া ভিক্টোরিয়ার এই নেটফ্লিক্স প্রজেক্ট মেগান এবং তার মধ্যকার বিরোধকে আরও তীব্র করবে।

উভয়ের মধ্যে এই বিরোধ শুরু হয়েছিল ২০১৮ সালে, যখন মেগান অভিযোগ করেছিলেন যে, ভিক্টোরিয়া তার ব্যক্তিগত তথ্য গণমাধ্যমে ফাঁস করেছেন।

এ প্রসঙ্গে রয়্যাল লেখক ইঙ্গ্রিড সেওয়ার্ড মন্তব্য করেছেন, ভিক্টোরিয়ার নেটফ্লিক্স শো মেগান মার্কেলের শোয়ের আগে মুক্তি পাবে বলে তিনি বিরক্ত হতে পারেন। তবে তিনি এমনভাবে আচরণ করবেন যেন এতে তার কিছুই যায় আসে না।

ফ্যাবুলাসকে ইঙ্গ্রিড বলেন, "আমি নিশ্চিত, তিনি (মেগান মার্কেল) ক্ষুব্ধ হবেন, কারণ তিনি সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন। আমি মনে করি, নেটফ্লিক্সে ভিক্টোরিয়ার শো আগে মুক্তি পাওয়ায় তিনি বিরক্ত হবেন, তবে তিনি গভীরভাবে তা সহ্য করে যাবেন।"

রাজপরিবারের এই লেখক আরও যোগ করেন, "তিনি (মেগান মার্কেল) বিরক্ত হতে পারেন, তবে তা প্রকাশ করতে পারবেন না। তিনি যথেষ্ট অভিজ্ঞ অভিনেত্রী; তিনি জানেন কীভাবে এ ধরনের পরিস্থিতি সামলাতে হয়। তাকে বলতে হবে, 'অসাধারণ! ভিক্টোরিয়া কত চমৎকার!

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আটটি যুদ্ধ’ বন্ধের স্বীকৃতি হিসেবে মাচাদোর নোবেল গ্রহণ করেছি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত

যে কৌশলে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করে

বিনা নোটিশে ভারতে ৪০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দেয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সুখবর, দুই দেশ নেবে ১৫ লাখ কর্মী

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

সৌদির নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

১০

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কী?

১১

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

১২

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

১৪

এবার কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

১৫

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৪

১৬

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে শর্ত দিলেন পুতিন

১৯

রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আটক

২০

আইসিসিতে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রস্তাব

মিন অং হ্লাইংয়ের ছবি

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। রোহিঙ্গা জনগণের ওপর নির্যাতন চালিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খান এই আবেদন করেছেন।

গত সপ্তাহে করিম খানের অনুরোধে, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। এই পরোয়ানা জারির পর, যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখে আছেন তিনি।

আইসিসির একটি তিন সদস্যবিশিষ্ট প্যানেল মিয়ানমারের জান্তা প্রধানের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তারা দেখবেন, মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ‘উপযুক্ত কারণ’ আছে কি না।

মিয়ানমারের এই জান্তা প্রধানের নেতৃত্বে রোহিঙ্গাদের ওপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। এর ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

প্রসিকিউটরের আবেদনের পর আইসিসির বিচারকরা গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে কখন সিদ্ধান্ত নেবেন, সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে সাধারণত, তিন মাসের মধ্যে এমন আবেদনের বিষয়ে বিচারকরা সিদ্ধান্ত নিয়ে থাকেন।

প্রসিকিউটরের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে একটি বিস্তৃত, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের পর তারা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেছে। এছাড়া মিয়ানমারের আরও উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধেও পরোয়ানা জারির আবেদন করা হবে।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে বাংলাদেশে প্রবেশ করে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘গণহত্যার উদ্দেশ্যে’ রোহিঙ্গাদের ওপর এই নির্যাতন চালানো হয়েছিল।

মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, তবে ২০১৮ এবং ২০১৯ সালে আদালতটির বিচারকরা বলেছিলেন, মিয়ানমারের এই অপরাধের বিচার করার এখতিয়ার তাদের আছে। কারণ, মিয়ানমারের প্রতিবেশী বাংলাদেশ আইসিসির সদস্য, এবং যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলো দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ঘটেছে।

আইসিসি গত পাঁচ বছর ধরে রোহিঙ্গা নির্যাতন নিয়ে তদন্ত করছে, তবে মিয়ানমারে আদালতের প্রসিকিউটরকে প্রবেশ করতে না দেওয়ায় তদন্তে বাধা সৃষ্টি হয়েছে। এর মধ্যে, ২০২১ সালে অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান। তারপর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়, এবং সুচিকে ক্ষমতাচ্যুত করার পর তদন্ত প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়ে।