

বাণিজ্য ও বিনিয়োগের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসছেন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিসটেন্ট সেক্রেটারি ব্রেনডেন লিঞ্চ। চলতি মাসের ২০ মে থেকে ব্রেনডেন প্রতিনিধি দল নিয়ে চার দিন ঢাকায় অবস্থান করবেন।
কূটনৈতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে এসব তথ্য মিলেছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, আগামী ২০ মে ঢাকায় আসবেন ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিসটেন্ট সেক্রেটারি। তিনি সঙ্গে করে ছয় থেকে সাত জনের মতো প্রতিনিধি নিয়ে আসবেন। বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের গুরত্বপূর্ণ কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন ব্রেনডেন। তার মূল বৈঠক হবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে। সেই বৈঠক হবে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে।
বাণিজ্য সচিবের সঙ্গে ব্রেনডেনের আলোচনার বিষয়ে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। শ্রম অধিকার বাস্তবায়নে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশকে তাগিদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে শ্রম আইনের আন্তর্জাতিক মান নিশ্চিতের বিষয়ে জোর দেওয়া হবে। এক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা থাকবে শ্রম আইনের মানের ক্ষেত্রে যেসব অগ্রগতি হয়েছে, সেগুলো তুলে ধরা।
মন্তব্য করুন


রাজধানীর শেওড়াপাড়া স্টেশনে মেট্রোর একটি ট্রেনের দরজার অটোমেটিক সিস্টেম অচল হয়ে যাওয়ায় প্রায় ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
রোববার (০৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
জানা যায়, শেওড়াপাড়া স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে দুই যাত্রী ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যবর্তী স্থানে আটকে পড়েন। এতে ওই ট্রেনের দরজার অটোমেটিক সিস্টেম অচল হয়ে যায়। এতে অন্যান্য স্টেশনে থাকা ট্রেন বন্ধ হয়ে যায়। প্রায় ২৬ মিনিট বন্ধ থাকার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
মো. আহসান উল্লাহ শরিফীবলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান করেছি এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির
বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে
হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার
বিভাগের নভেম্বর মাসের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন
দায়িত্ব) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় গত সমন্বয় সভার গৃহীত সিদ্ধান্তসমূহের
বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম, অভিযোগ নিষ্পত্তি,
ডি-নথির ব্যবহার বৃদ্ধি, ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম, দপ্তর ও সংস্থা সম্পর্কিত বিষয়সহ
বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক
প্রভাব মুক্ত থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
আগের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলা
পর্যায়ে পর্যালোচনার মাধ্যমে বঞ্চিত এলাকাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বণ্টন
করার নির্দেশনা প্রদান করেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ
আরও বলেন, অতি শিগগিরই স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ
শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন


আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) কুমিল্লার মুরাদনগরে নিজ জন্মভূমিতে সংবর্ধিত হবেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আয়োজক কমিটি জানিয়েছে, জুলাই বিপ্লবের অন্যতম এ নেতাকে বরণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানা যায়, শনিবার দুপুর ২টায় মুরাদনগর ডিআর সরকারি হাইস্কুল মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর যাবেন পৈত্রিক বাড়ি আকুবপুরে। অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। উপদেষ্টার আগমন ঘিরে উপজেলা জুড়ে উৎসব আমেজ বিরাজ করছে। তরুণ এ উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নে উচ্ছ্বসিত ছাত্র সমন্বয়ক ও আয়োজকবৃন্দ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, মধ্যাহ্ন ভোজের আগে উপদেষ্টা উপজেলার কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় করবেন। এরপর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে শীত বস্ত্র বিতরণ কমসূচিও রয়েছে। মুরাদনগরবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন।
মন্তব্য করুন


মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ টাকার হেরোইনসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, সাব ইন্সপেক্টর মাহবুব আলম। অভিযানে পশ্চিম বান্দুটিয়ায় একটি চায়ের দোকানের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ৯০ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় নয় লাখ টাকা।
২ অক্টোবর সোমবার সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
আটককৃতরা হলো: বেতিলা চর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে কামরুল হাসান (৪২), পশ্চিম বান্দুটিয়া এলাকার মৃত আকবর আলীর ছেলে নাছির উদ্দিন (৫০), সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার হযরত আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২৪)।
মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব
ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
নিজ ফেসবুক প্রোফাইলে আজ বুধবার (২২
জানুয়ারি) সকালে দেওয়া এক পোস্টে দায়িত্ব ছাড়ার বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, জুলাই
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এ ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত
করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে।
এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে।
চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর
মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। ‘গভর্নিং বডি’ ফাউন্ডেশনের
পলিসি মেকিংয়ে কাজ করবে। যেখানে মাননীয় প্রধান উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা রয়েছেন (স্বাস্থ্য,
সমাজকল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি)। ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ এখন নেই। এ ফাউন্ডেশন
প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর, অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে। আমি সাধারণ
সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি ২১ অক্টোবর। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০
দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথোরিটি
৭ জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। ৩১ ডিসেম্বর পর্যন্ত
ভেরিফায়েড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায়
১১ হাজার ভেরিফায়েড আহতের মধ্যে প্রায় ২ হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। যতদিন
পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি।
যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে নয়, তখন
আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী
দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা
করেছি আমার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে।
মন্তব্য করুন


পৃথক দুইটি অভিযানে রাজধানীর বংশাল ও কোতোয়ালি এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১০।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।
আটককৃতরা হলো: বংশাল এলাকা থেকে মো. বিল্লাল হোসেন (২১), মো. মোবারক হোসেন (২৮) ও মো. ফিরোজ খাঁন (২৬)।
এছাড়া অপর অভিযানে আটককৃতরা হলো: কোতোয়ালি এলাকার মো. আমিনুর মিয়া (৩৭), মো. মহিনউদ্দিন (৩২) ও মো. রাসেল (৩২)।
র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র্যাব-১০ এর একটি দল রাজধানীর বংশাল থানার নয়াবাজার ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় অভিযান চালিযে ৩ ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরি, ১টি চাকু, ১টি ব্লেডযুক্ত ক্ষুর ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপর আরও একটি অভিযানে ওই দিন বুধবার বিকেলে র্যাব-১০ এর ওই আভিযানিক দল রাজধানী ঢাকার কোতোয়ালি থানার নয়াবাজার নবাব ইউসুফ রোড এলাকা থেকে আরও ৩ ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি, ১টি চাকু, ২টি মোবাইল ফোন ও ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, আটককৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানী ঢাকার বংশাল ও কোতোয়ালিসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা সহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। আসামিদের বিরুদ্ধে পৃথক ছিনতাই মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


পবিত্র হজ করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৮৬ হাজার ১৯৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭২ হাজার ৯৪৯ জন। হজে গিয়ে এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) হজ পোর্টালে এই তথ্য জানায়।
এতে বলা হয়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ হজযাত্রী ও বেসরকারিভাবে গেছেন ৭২ হাজার ৯৪৯ জন। হজে গিয়ে সর্বমোট ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী।
মন্তব্য করুন


মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন , অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশ ইতোমধ্যে সব ব্যবস্থা নিয়েছে ।
আইজিপি আরো বলেন, বাংলাদেশ পুলিশ দেড়শ বছরের পুরোনো একটি প্রতিষ্ঠান। আমরা এরমধ্যে অনেক নির্বাচনী দায়িত্ব পালন করে আসছি। আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের সব ধরনের প্রশিক্ষণ আছে, লজিস্টিকস ও ইক্যুইপমেন্টও আছে। আমরা আমাদের সব জনবল নিয়ে প্রস্তুত আছি। ইতোমধ্যে আমরা নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী বিশেষ পরিকল্পনা নিয়েছি।
নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে আইজিপি বলেন,তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদের যেসব দায়িত্ব দেওয়া হচ্ছে তা আমরা পালন করছি।
অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে নির্বাচন উপহার দেওয়ার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সব ব্যবস্থা নিয়েছি। সফলভাবে ইতোপূর্বে আমরা অনেক নির্বাচন সম্পন্ন করেছি, আগামীতেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল নির্বাচন আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে।আমাদের সেই সামর্থ্য ও সাহস আছে।
পুলিশের যে সক্ষমতা আছে নাশকতাকারীদের সামনে দাঁড়ানোর সাহস আছে বলে মনে করি না। যেকোনো নাশকতা মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ প্রস্তুত আছে।
মন্তব্য করুন


মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে হুরমত আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনাটি ঘটে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বীজ খামারের সামনে।
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা নিহত হুরমত আলী।
এই তথ্য নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া।
মেহেরপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানায়, সার বিষ কেনার জন্য মোটরসাইকেলযোগে মেহেরপুর শহরে আসছিলেন নিহত হুরমত আলী। আমঝুপি বীজ খামারের নিকট এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায় হুরমত আলী। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক হুরমত আলীকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন


জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রীর দপ্তরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে দেখা করেন ভারতীয় হাইকমিশনার। সে সময় তিনি এ ইচ্ছার কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
জানা যায়, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন।
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনে বলেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে রূপকল্প ২০৪১, ডেল্টা প্ল্যান ২১০০, প্রেক্ষিত পরিকল্পনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নে আমাদের দক্ষ মানবসম্পদ প্রয়োজন। মানবসম্পদের উন্নয়নে ভারত বিভিন্ন প্রশিক্ষণ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নেও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ আছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনে আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে অনেক মিল রয়েছে। ফলে এ সকল ক্ষেত্রেও দুই দেশের আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এ সময় বাংলাদেশ-ভারতের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক উন্নয়নে ভারত বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।
শিল্প-সংস্কৃতি, অর্থনীতি, প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি।
মন্তব্য করুন