

দ্য কেরালা স্টোরি মুক্তি পাওয়ার পরই ঝড় তোলে বিভিন্ন মহলে। বাংলা থেকে ছবি নিষিদ্ধ হওয়ার পর তা নিয়ে চর্চাও তুঙ্গে। একের পর এক রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিনেমা বিশেষজ্ঞ, এই নির্দেশের পক্ষে বিপক্ষে মুখ খুলেছিলেন বারবার। তোলপাড় হয়েছিল গোটা বাংলা।
সেন্সর থেকে ছাড়পত্র পাওয়ার পর কীভাবে এই সিনেমাকে কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো? জানতে চেয়েছিলেন অনেকেই। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। তখনই ৩০ কোটি পার করেছিল এই সিনেমা। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সিনেমা উপভোগের জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। এবার এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলল, আয় ১০০ কোটি পার করল মাত্র ৯ দিনেই।
এখন পর্যন্ত সিনেমার মোট আয় ১১২ কোটি টাকা। দ্য কেরালা স্টোরি নিয়ে দর্শকদের মনে উত্তেজনার পারদ প্রথম থেকেই ছিল তুঙ্গে।
দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ প্রসঙ্গে পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী বলেছিলেন, আমাদের ইন্ডাস্ট্রিকেই সব জায়গায় টার্গেট করা হয়। আমাদেরই সব জায়গায় নানা ধরনের বিষয়ে ব্যবহার করা হয়ে থাকে।
এরপরই বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। অন্যদিকে রুদ্রনীল ঘোষও চুপ থাকেননি। রাজ্যের শাসক দলের বিরোধী দলকর্মী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ পরিচালকের পক্ষে সুর টেনে তিনি বলেন, রাজ চক্রবর্তীর মতো অনেকেই রয়েছেন, যারা শিরদাঁড়ার দামটুকু জানেন। তারা যে তাদের দলে ব্যবহারের শিকার হয়েছেন, তা মানতে মানতে শেষ পর্যায় এসে পৌঁছেছেন। তার মুখ দিয়ে মনে হয় কথাগুলো বেরিয়েছে। আর এ কথা তো সত্যি।
প্রসঙ্গত, রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে নিষিদ্ধ করা হয়েছে দ্য কেরালা স্টোরি সিনেমার প্রদর্শনী। আর এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জমা পড়েছিল জোড়া জনস্বার্থ মামলা। কেন সিনেমাটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়েরের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন অনিন্দ্য সুন্দর দাস। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এখন দেখার এই মামলার জল ঠিক কতদূর গড়ায়।
মন্তব্য করুন


হিন্দি সিনেমায় ‘আইটেম গান’র প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ নোরা ফাতেহি । নাচের দক্ষতার জন্য বরাবরই নজরে এসেছেন তিনি।
অভিনেত্রী ও নৃত্যশিল্পীর বাইরে ইতোমধ্যেই আন্তজার্তিক অঙ্গনে গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। আর এবার প্রকাশ্যে এলো নোরার গাওয়া প্রথম একক গানের ভিডিও।
তবে এখানেই শেষ নয়, প্রকাশ্যে আসা নোরার ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর প্রযোজক গায়িকা নোরা নিজেই।
‘সেক্সি ইন মাই ড্রেস’র মিউজিক ভিডিও নিয়ে দারুণ রোমাঞ্চিত নোরা। তিনি বলেন, একজন কণ্ঠশিল্পী হিসেবে প্রথম একক গান আনছি, যা আমার ক্যারিয়ারে নতুন একটি কাজ।
২০২২ সালে বিশ্বকাপ ফুটবলে ফিফার আফিসিয়াল সাউন্ড ট্র্যাক ‘লাইট দ্য স্কাই’- নোরার অংশগ্রহণ তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। নোরাই বলিউডের প্রথম তারকা, যাকে ফিফা বিশ্বকাপের থিম সংয়ের ভিডিওতে দেখা গেছে। কাতারের দোহায় ফিফা ফ্যান ফেস্টে নোরার ঘণ্টাব্যাপী নাচও আলোড়ন তোল বিশ্বকাপে।
মন্তব্য করুন


শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। মুম্বাইয়ের যানজট থেকে বাঁচতে অচেনা এক ব্যক্তির বাইকে চেপে বসেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এবং সেটিতে করে সঠিক সময়ে শুটিংয়ে পৌঁছান। পুরো ঘটনায় বেশ কৃতজ্ঞ অভিনেতা। সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন অচেনা বন্ধুটিকে।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিগ বি লিখলেন, ‘এই যাত্রার জন্য ধন্যবাদ বন্ধু। তোমায় চিনি না। কিন্তু তুমি যে দায়িত্ব নিয়ে আমায় পৌঁছে দিলে, প্রশংসনীয়। মুম্বাইয়ের জ্যাম থেকে বাঁচিয়ে তাড়াতাড়ি আমায় পৌঁছে দিলে, ধন্যবাদ! হলুদ জামা এবং সাদা টুপির মালিক।’
এই আপদকালীন যাত্রায় নামও জানেননি সেই আগন্তুকের। কিন্তু তারপরও ধন্যবাদ জানাতে ভোলেননি অমিতাভ।
এমন একটি নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধতা ঝরে পড়েছে নেটাগরিকদের কণ্ঠে। পাশাপাশি সতর্ক করেছেন উভয়কেই। হেলমেট না পরতেই কেউ কেউ বলে বসলেন, ‘দুজনেই হেলমেট ব্যবহার করুন। কখন বিপদ আসে বলা যায় না।’
মন্তব্য করুন


আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একযোগে মুক্তি পাচ্ছে
বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’।
‘জওয়ান’ এর প্রথম গান ‘জিন্দা বান্দা’ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। এ গানটিতে এক হাজারের বেশি নারী নৃত্যশিল্পী পারফর্ম করেছেন। আর এ
গানের জন্য নির্মাতারা ১৫ কোটি রুপি ব্যয় করেছেন।
চেন্নাইয়ে বিশাল সেট নির্মাণ করে গানটির ৫দিন শুটিং
হয়েছে। চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু ও মুম্বাইয়ের এক হাজারের বেশি নারী নৃত্যশিল্পী
এতে পারফর্ম করেছেন। গানটিতে নারী নৃত্যশিল্পীর সাথে শাহরুখ খানকেও দেখা যাবে।
বক্সঅফিস ওয়ার্ল্ডওয়াইড
এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জওয়ান’ সিনেমার গানের স্বত্ত্ব কেনার জন্য অনেক কোম্পানি
চেষ্টা করেছে। তবে ৩৬ কোটি রুপিতে সিনেমাটির গানের স্বত্ত্ব কিনেছে টি-সিরিজ।
‘জওয়ান’ সিনেমা
পরিচালনা করছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার।
শাহরুখ খানের বিপরীতে
আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন সানায়া
মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। অতিথি চরিত্রে রয়েছেন
দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়ের মতো তারকা। ২২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা
করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
সূত্র: ইন্ডিয়া টুডে।
মন্তব্য করুন


মুম্বাইয়ে সোমবার স্ত্রী গৌরী খানের প্রথম বই প্রকাশ করলেন শাহরুখ খান। ডিজাইনার গৌরী খানের এই কফি টেবিল বইয়ের নাম ‘মাই লাইফ ইন ডিজাইন’। মূলত ইন্টিরিয়র ডিজাইন নিয়েই এই বই লেখা। এদিন অনুষ্ঠানে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় নিজের সঙ্গে স্ত্রীয়ের সম্পর্ক নিয়েও মুখ খোলেন কিং খান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকা তার কাছে যে স্বামীর ডিউটির থেকেও বেশি, তাও বোঝান।
অভিনেতা বলেন, ‘আমি ও গৌরী একে অপরকে বহু বছর ধরে চিনি। ও তখন ১৪, আমি ১৮ এবং বহু বছর ধরে একে অপরকে চিনি আমরা এবং কখনও কখনও যদি একে অন্যকে এত বছর ধরে চেনা হয়ে যায় তাহলে একে অপরের কাজের প্রতি সেই সম্মানটা হারিয়ে যেতে শুরু করে। কারণ একে অন্যকে তখন আমরা টেকেন ফর গ্রান্টেড করে নিই। আমি আমার কাজ বহুদিন ধরে করছি এবং তাতে গৌরী নিজের যতটুকু অংশ করার তার সেরাটা করেছে। আমরা তিনজন সুন্দর বাচ্চা বড় করেছি। একজন সিনে তারকার স্ত্রী হয়ে থেকেছে ও যে কিনা ঈশ্বর ও মানুষের আশীর্বাদে প্রবল খ্যাতি অর্জন করেছে।’
এরপরও শাহরুখ খান বলেন, আমাদের পরিবারে, আমার ১০ বছরের ছেলে সমেত, সবার মধ্যেই সৃজনশীলতার সূক্ষ্ম একটা বুদ্ধি আছে। আমার মনে হয় আমাদের বিবাহিত জীবনের ২৩ থেকে ২৪ বছর, মুম্বাইয়ে ঘর বাঁধতে এবং আমাদের পেশা থেকে মানুষের এত ভালোবাসা পেতে, বাচ্চাদের বড় করতেও এত ব্যস্ত ছিলাম যে গৌরী বোঝেনি যে ওঁর একটা অন্যদিকও আছে যাকে জীবন দেওয়া প্রয়োজন। এই বইটা আমি মনে করি সেই সবকিছুর প্রতিনিধিত্ব করে।
মন্তব্য করুন


অভিনয়ের তুলনায় ব্যতিক্রমধর্মী ফ্যাশন ও বোল্ড লুকের জন্য বেশি আলোচনায় বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা।
পারিশ্রমিকের বিষয়ে এবার অভিনেত্রী আলোচনায় এলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যায়, চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে তেলেগু অভিনেতা রাম পথিনেনির আসন্ন সিনেমা। বোয়াপাতি শ্রীনু পরিচালিত এই সিনেমার আইটেম গানে অংশ নিয়েছেন উর্বশী। এই তিন মিনিটের আইটেম গানে পারফরম্যান্স করতে ৩ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন উর্বশী। অর্থাৎ প্রতি মিনিটে তার পারিশ্রমিক ১ কোটি রুপি।
এর আগে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচে ছিলেন উর্বশী। এর জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ভারতের আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’র আইটেম গানেও তাকে দেখা যাবে।
মন্তব্য করুন


রাঘব-পরিণীতির প্রেম ছিল অনেকটাই ওপেন সিক্রেট। দুজন দুজনের প্রেমে মজলেও তা একটিবারও মুখ ফুটে স্বীকার করেননি। অবশেষে আংটি বদল হতেই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কটি। বাগদানের পর তাদের প্রেম নিয়ে মুখ খুললেন পরিণীতি।
সামাজিক মাধ্যমে এক পোস্টে পরিণীতি লেখেন, আমাদের সম্পর্ক ও বাগদান নিয়ে যেভাবে ইতিবাচক মনোভাব ছিল সবার, তা দেখে সত্য়িই আপ্লুত আমি ও রাধব। আপনাদের এরকম সঙ্গে থাকা আমাদের শক্তি দিয়েছে। অনুপ্রেরণা জুগিয়েছে।
‘আমাদের দুজনের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। একেবারে বিপরীতধর্মী কর্মক্ষেত্র থেকে এসেছি। তবে আমাদের সম্পর্ক খুব অটুট। আর এই কারণেই খুব বড় পরিবারকে পেয়েছি আমরা। যা কিনা আমাদের সম্পর্কের ভিত।’
পোস্টে আত্মীয়-পরিজন, সহকর্মী ও বিশেষ করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান অভিনেত্রী।
মন্তব্য করুন


২০১২ সালে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী ও তার শ্বশুরকে নিগ্রহ করার অভিযোগ ওঠে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে। প্রায় ১১ বছরের পুরনো এ অভিযোগ গড়াল আদালত পর্যন্ত।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, অভিযুক্তের তালিকায় ছিলেন সাইফের দুই বন্ধু শাকিল লাদাক ও বিলাল অমরোহি। তিন জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ গত ২৪ এপ্রিল এসপ্ল্যানেড আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পড়ে শোনান। ১৫ জুন থেকে হতে পারে এই মামলার শুনানি।
অভিযোগ রয়েছে, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি তাজ হোটেলের ভিতরে এক রেস্তরাঁয় প্রবাসী ভারতীয় ব্যবসায়ী ইকবাল মীর শর্মা ও তার শ্বশুরের উপর নাকি নিগ্রহ করেন সইফ ও তার দুই বন্ধু। অভিনেতাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন নিগৃহীত ব্যবসায়ী। তখন সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সাইফ ও তার দুই বন্ধুকে। পরে জামিনে মুক্ত হন তারা।
ঘটনার ১১ বছর পরে আদালতে উঠতে চলেছে ওই মামলা। ইতোমধ্যেই একাধিক বিতর্কের জেরে ‘আদিপুরুষ’ ছবির প্রচারে থাকছেন না অভিনেতা সাইফ আলি খান। তার উপরে যোগ হল এক দশক পুরনো এই মামলার অস্বস্তি।
মন্তব্য করুন


বলিউড অভিনেতা সোনু সোদ মানবিক কাজের জন্য বরাবরই প্রশংসিত । এই অভিনেতাকে গরীবের ‘মাসিহা’ (ত্রানকর্তা) বলা হয়ে থাকে। করোনাকালীন সময় তিনি দুই হাত উজাড় করে সাহায্য করেছেন অসহায়দের।
তাছাড়াও বিভিন্ন সময় নিজের মানবিক কাজের জন্য শিরোনামে উঠে আসে তার নাম। এবারও তিনি এলেন লাইমলাইটে। জয়পুরের একটি ২২ মাস বয়সী ছেলের জীবন বাঁচানোর উদ্যোগ নিয়েছেন অভিনেতা সোনু সোদ। শিশুটির জীবন বাঁচাতে বিশ্বের সবচেয়ে দামি ইনজেকশনের ব্যবস্থা করলেন এই অভিনেতা।
আর সেই ইনজেকশেনর দাম ১৭ কোটি টাকা বলে জানা যাচ্ছে।
জানা গেছে, জয়পুরের এই শিশুটি ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ-২’রোগে আক্রান্ত। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরোন, তা নষ্ট হওয়ার কারণেই মেরুদণ্ডের এই বিরল রোগ হয়। এই রোগের চিকিৎসা খুবই খরচসারপেক্ষ।
২২ মাসের এই শিশুটি এমনই জটিল রোগে ভুগছে। সেই শিশুর চিকিৎসা সাহায্যের হাত বাড়ান সোনু সুদ। বিভিন্ন জায়গা থেকে অর্থের ব্যবস্থা (ক্রাউডফান্ডিং) করেন অভিনেতা। মাত্র তিন মাসের মধ্যে নয় কোটি টাকা জোগাড় করেন তিনি। শিশুটিকে সুস্থ জীবন দান করার জন্য এভাবেই ১৭ কোটি টাকার ইনজেকশনের ব্যবস্থা করেন তিনি।
খুবই অল্প সময়ের মধ্যে এই বড় অঙ্কের চিকিৎসার ব্যবস্থা করেছেন অভিনেতা সোনু সোদ। আর তাই বরাবরের মতোই ভক্ত অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেতা।
এর আগেও বিভিন্ন ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সোনু সোদ। চিকিৎসায় সাহায্য করে প্রায় ৯ জনের জীবন বাঁচিয়েছেন তিনি।
মন্তব্য করুন


৭৬তম কান চলচ্চিত্র উৎসব ১৬ মে (মঙ্গলবার) থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে। চলতি বছর ৩টি ভারতীয় ছবি দেখানো হবে কানে।
অনুরাগ কাশ্যপ পরিচালিত কেনেডি সিনেমায় অভিনয় করেছেন সানি লিওনি, রাহুল ভাট ও ইউটিউব সিরিজ ‘অ্যাসপির্যান্টস’ খ্যাত অভিনেতা অভিলাষ থাপলিয়ল। মিডনাইট স্ক্রিনিং বিভাগের অংশ হিসাবে নির্বাচিত হয়েছে কেনেডি।
আর রাহুল রায় অভিনীত ‘আগ্রা’ সিনেমা ডিরেক্টর্স’ ফোর্টনাইট সেকশনে দেখানো হবে। ছবিটি পরিচালনা করেছেন কানু বেল।
এছাড়াও মনিপুরী নির্মাতা আরিবাম শ্যাম শর্মার ১৯৯০ সালের সিনেমা ‘ইশানোউ’-এর রেড-কার্পেট ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ১৯ মে। কানের ক্লাসিক সিলেকশন বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি।
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখা যাবে অনুষ্কা শর্মাকে। কান-এ সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন অনুষ্কা ও হলিউডের খ্যাতনামী অভিনেত্রী কেট উইনসলেট। আগের বার কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা। কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বর্যা রাই বচ্চন ও সোনম কাপুর।
মন্তব্য করুন


‘মিস
ইউনিভার্স ইন্ডিয়া-২০২৩’ জয়ী হয়েছেন শ্বেতা
সারদা।
২৭ আগস্ট
রোববার মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের
মাধ্যমে বেছে নেওয়া হয়েছে
মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে।
গতবারের
বিজয়ী দিভিতা রায় শ্বেতাকে মুকুট পরিয়ে দিয়েছেন। ৭২তম মিস ইউনিভার্সে
ভারতের হয়ে অংশগ্রহণ করবেন
শ্বেতা সারদা। তিনি ভারতের চণ্ডীগড়ে বাস করেন। তার
বয়স ২২ বছর।
এই বিউটি পেজেন্টে অংশগ্রহণের আগে একাধিক রিয়েলিটি
শোতে অংশ নিয়েছেন শ্বেতা।
অনুষ্ঠানে ‘মিস ডিভা সুপার
ন্যাশনাল-২০২৩’ এর খেতাব লাভ
করেন দিল্লির মেয়ে সোনাল কুকরেজা।
রানার আপ হয়েছেন কর্ণাটকের
তৃষা শেঠি।
মন্তব্য করুন