ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিলে এবার বাংলাদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে; যাতে আর কোনোদিন আমাদের অধিকার কেউ হরণ করতে পারবে না। ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার হরণ করতে পারবে না। 

শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার ৮ম দিনে চকরিয়া পৌরসভার কাজী পাড়ায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।  

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য আমাদের এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের এবং উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে  আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।

দিনের শুরুতেই চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমাইন্নারচর হালকাকারা, তরচপাড়া, সিকদার পাড়াসহ বেশকয়েকটি ওয়ার্ডে গণসংযোগ চালান। 

এ সময় চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাবেক যুগ্ম সম্পাদক এম আলী আকবরসহ বিভিন্ন পর্যায়ের নেতার উপস্থিত ছিলেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

সংস্কার ও জুলাই সনদ ঐকমত্যের ভিত্তিতে হবে : আমীর খসরু

সংস্কার ও জুলাই সনদ ঐকমত্যের ভিত্তিতে হবে : আমীর খসরু
ছবি: সংগৃহীত

সংস্কার ও জুলাই সনদ বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ জুন) লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডোরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বৈঠকে জুলাই সনদ নিয়ে কোন কথা হয়েছে কি না যৌথ বিবৃতিতে এক সাংবাদিকের প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে দেশে অলরেডি আলোচনা চলছে। এ ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে। সংস্কারের ব্যাপারে তিনি বলেন, ঐকমত্যের পরিপেক্ষিতে আমরা সংস্কার ও জুলাই সনদ দুটোই করবো। ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সেটার সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে যৌথ বিবৃতি করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির।

এর আগে, যুক্তরাজ্যের লন্ডনের ডোরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শেষ হয় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

অল্প দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: ফখরুল

অল্প দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা প্রতিহিংসামূলক মামলার প্রেক্ষাপটে লিখিত বই ‘রাজবন্দীর জবানবন্দী’-এর মোড়ক উন্মোচন করা হয়।

মির্জা ফখরুল বলেন, "বেগম জিয়া আন্তর্জাতিক অঙ্গনে যে সম্মান পেয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। একইভাবে ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা কোথাও কোনো বাধা সৃষ্টি করেনি। বেগম জিয়া যেখানে যা চেয়েছেন, তা পেয়েছেন।"

নির্বাচন নিয়ে অশুভ প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, "নতুন করে ক্ষমতায় টিকে থাকতে সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে চলে যান, তারপরও কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। আমাদের ঐক্য ধরে রাখতে হবে। সংস্কারের কথা তারা বলে, অথচ বিএনপিই প্রথম সংস্কার শুরু করেছিল।"

দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, "৫ আগস্টের পরে ৭ আগস্ট বেগম জিয়া বলেছিলেন, ধৈর্য ধরতে হবে। কোনো প্রতিহিংসাপরায়ণ আচরণ করা যাবে না। নেতাকর্মীদের এই মনোভাব ধারণ করতে হবে।"

গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, "দেশকে রক্ষা করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ঐক্য ধরে রাখতে হবে। বিভক্তির রাজনীতি বন্ধ করতে হবে। কারণ কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে দেশ ও জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই এই বিভক্তি দূর করা সম্ভব। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম তোলেন তিনি।

এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত সরকারকে নিশ্চিত করতে হবে। নানা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য গণতান্ত্রিক রূপান্তর অন্তত গুরুত্বপূর্ণ।  

শহীদ শরিফ ওসমান হাদির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন। নির্বাচনের কার্যক্রম দুই মাস আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। প্রতিদিন তিনি প্রচারণা করতেন। গণতান্ত্রিক উত্তরণের পক্ষ ছিলেন।

আসিফ আরো বলেন, বিগত দেড় বছরে সরকারে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা নির্বাচনী আসনে জনগণের জন্য কাজে লাগাব।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

দ্রুত সময়ের মধ্যে স্বৈরাচার আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: নুর

নুর

ডেস্ক রিপোর্টঃ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচনের চিন্তাভাবনা। অসংখ্য ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এ দেশের স্বৈরশাসকের বিদায় হয়েছে আবার ফিরে আসার জন্য নয়, ফিরিয়ে আনার জন্য নয়। দ্রুত সময়ের মধ্যে স্বৈরাচার আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার মাধ্যমে অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার শান্তি দিন।

বুধবার (১৬ অক্টোবর) উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে গাজীপুরের শ্রীপুর উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক পাঠান আজাহারের সভাপতিত্বে মনির মোল্লার সঞ্চালনায় ডাকসুর সাবেক ভিপি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফল ভোগ করতে যারা বিভিন্নভাবে বিচারপতি, ডিসি, এসপি নিয়োগ দিতে প্রতিযোগিতায় নেমেছেন, আপনারা কিন্তু গণহত্যাকারীদের ঠেকাতে পারছেন না। আমাদের জীবন থাকতে এ দেশের রাজনীতিতে গণহত্যাকারী আওয়ামী লীগকে ঠাঁই দেওয়া হবে না, হবে না। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারতসহ বেশ কিছু দেশ উঠেপড়ে লেগেছে।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে নুরুল হক নুর বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। শুধু একটি নির্বাচনের জন্য দেশের জনগণ আপনাদের ক্ষমতায় বসায়নি। জনপ্রত্যাশা পূরণের জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে। একটি স্বৈরশাসক সরকার রাষ্ট্রকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে, তা সংস্কারের মাধ্যমে জনবান্ধব রাষ্ট্র কাঠামো হিসেবে দাঁড় করাবেন। তারপর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। কিন্তু আপনাদের মতিগতি ভালো বুঝতেছি না। আপনাদের সতর্ক করে বলতে চাই, জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করবেন না। ফল ভালো হবে না।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।  

তারেক রহমান বলেন, এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন। 

তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে। 

ধর্মগুরুদের নিয়ে তারেক রহমান বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিব খতিব ও অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু আছেন বিএনপি ক্ষমতায় গেলে তাদের সম্মানীর ব্যবস্থা করা হবে। এতে তারা সমাজে সম্মানজনকভাবে বসবাস করতে পারবেন।  

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়।   

তারেক রহমান বলেন, নির্বাচন ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে চেষ্টা করেছি। পথসভায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরেন তিনি।

ঢাকা-১৭ তে যানজট, জলাবদ্ধতা, বায়ু দূষণের সমস্যা আছে। আমরা একত্রে কাজ করলে সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারব। 

খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারের সময় দেশত্যাগের প্রস্তাব দেয়া হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যাননি। খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত এদেশের মাটিতে ছিলেন। মানুষ ছেড়ে যাননি। সেজন্য আমাদেরও শেষ ঠিকানা এই দেশ। 

তিনি আরও বলেন, বিএনপিই একমাত্র দল এই মুহূর্তে, যাদের দেশ গঠনের কর্মসূচি আছে। প্রতিবারই বিএনপির ওপর জনগণের সমর্থন ছিলো। তারা দেশ ও মানুষ ছেড়ে কোথাও যায়নি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

শেখ হাসিনা সুবিধা দেওয়ায় সীমান্তে বেড়া দিয়েছে ভারত: রুহুল কবির রিজভী

শেখ হাসিনা সুবিধা দেওয়ায় সীমান্তে বেড়া দিয়েছে ভারত: রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা সুবিধা দেওয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে ১৬০টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোরিকশাচালক শ্রমিক দল এই দোয়া মাহফিলের আয়োজন করে।

রিজভী বলেন, “শেখ হাসিনা ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতকে নানা সুবিধা দিয়েছেন। এই সুযোগে ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।”

তিনি দাবি করেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা বা উন্নয়নকাজ নিতে হলে দুই দেশের মধ্যে আলোচনা করতে হয়। কিন্তু ভারত তা না মেনে একতরফাভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে।

রিজভী বলেন, “৪ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারত ৩ হাজার কিলোমিটারের বেশি এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে। শেখ হাসিনা এই বেআইনি কার্যক্রম ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি। বরং ভারতের প্রতি নতজানু থেকে সীমান্তরক্ষীদের প্রতিরোধ করার সুযোগ দেননি।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা সবসময় দাবি করেন, তাঁকে নাকি কেনা যায় না। কিন্তু ভারত তাঁকে সবার আগে কিনেছে। আর সেই কারণেই তিনি নিজের দেশের স্বাধীনতা ও গৌরবকে পদদলিত করে ভারতের অন্যায্য কার্যক্রমে সুযোগ করে দিয়েছেন।”

দোয়া মাহফিলে রিজভী ছাত্র-জনতার আন্দোলনে রিকশা-ভ্যান-অটোরিকশাচালকদের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। আহতদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে: রিজভী

দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে: রিজভী
ছবি: সংগৃহীত

দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। দেশের চলমান এই সংকট নিরসনে নির্বাচনের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছেন রিজভী। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার ফিরে পেলে সব সমস্যার সমাধান হবে। আর দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হলে মানুষ কাউকে ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপি সিনিয়রর যুগ্ম মহাসচিব বলেন, বিবিসি হাসিনার খুনের হুকুমের তথ্য প্রমাণ করেছে। এর আগে ৭৫ এর ২৫ জানুয়ারি বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। এখন একটি ভিন্ন চক্র ভোট নিয়ে টালবাহানা করছে।

রিজভী বলেন, ১৮-এর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে হাসিনার অধীনে নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিবাদ নানা ছিদ্রপথে প্রবেশের চেষ্টা করছে, এখনও সচিবালয়ে প্রশাসনে ফ্যাসিবাদ বহাল আছে তারা মাথাচারা দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

কিছু রাজনৈতিক দল নানা টালবাহানা করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে : ফখরুল

কিছু রাজনৈতিক দল নানা টালবাহানা করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে : ফখরুল
ছবি: সংগৃহীত

কিছু রাজনৈতিক দল নানা টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, কিন্তু জনগণ আর সেই পুরনো রাজনীতির ফাঁদে পা দেবে না- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ আমরা এমন একসময় অতিক্রম করছি, যখন গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে অর্থনীতি ও রাজনীতি কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার এখন আমাদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, যার মাধ্যমে সব কিছু পুনরায় গুছিয়ে আনার প্রচেষ্টা চলছে।

দেশকে এগিয়ে নিতে হলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভালো সব কিছু বিএনপির হাতেই হয়েছে। কিন্তু এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলেন।

জিয়াউর রহমানের নেতৃত্বগুণের প্রশংসা করে তিনি বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল শহীদ জিয়ার। জাতি গঠনে তিনি কাজ করেছেন। কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। ক্ষণজন্মা মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না। 

জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে। তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছেন।

‘মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, উপদেষ্টা ও কবি আব্দুল হাই শিকদার (গ্রন্থের সম্পাদক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত ড. আনোয়ার উল্ল্যাহ চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

নির্বাচন বাদ দিয়ে অন্য কাজ গ্রহণযোগ্য হবে না: রুহুল কবির রিজভী

নির্বাচন বাদ দিয়ে অন্য কাজ গ্রহণযোগ্য হবে না: রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো নির্বাচন পরিচালনা। এই বিষয়টি উপেক্ষা করে যদি অন্তর্বর্তী সরকার অন্যান্য কাজে বেশি মনোযোগ দেয়, তবে তা গ্রহণযোগ্য হবে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য সরকারের দায়িত্ব হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তবে নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে আগ্রহী হয়ে উঠলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট হয়। তাই সংবিধান প্রদত্ত আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।

এ সময় তিনি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণকারী ব্যক্তিদের নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ারও আহ্বান জানান।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান

এখন সময় দেশকে গঠন করার: তারেক রহমান

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমরা মানুষের কল্যাণ ও শান্তির জন্য রাজনীতি করি: ফখরুল

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রুহুল কবির রিজভী

জেতানোর মালিক আল্লাহ: তারেক রহমান

ভোটের মাঠে যাদের তিনটা ভোটও নেই, ওরা বলে নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

১০

জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

১১

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা: তারেক রহমান

১২

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : খসরু

১৩

জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : খসরু

১৪

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: খসরু

১৫

পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

১৬

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

১৭

বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি এগিয়ে যাবে : রুহুল কবির রিজভী

১৮

দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

১৯

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

২০

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে।

এর আগে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে।