এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একইসঙ্গে মঙ্গলবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 এর আগে গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১৩ পয়সা কমিয়ে সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

 গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

 উল্লেখ্য, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা
ছবি: সংগৃহীত

চলতি মাসের সেপ্টেম্বরের প্রথম নয় দিনে দেশে এসেছে ১০১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান বলেন, সেপ্টেম্বরের ৯ দিনে ১০১ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের (২০২৪ সালের সেপ্টেম্বরের ছয় দিন) একই সময়ের চেয়ে ১৮ কোটি ৫০ ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ৯ দিন পর্যন্ত ৫৯১ কোটি ৮০ লাখ ডলার। যা গত ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৪৯৭ কোটি ১০ লাখ ডলার। অর্থবছর হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ৯৪ কোটি ৭০ ডলার বেশি এসেছে। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১০ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আর গত আগস্টের পুরো সময়ে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকার রেমিট্যান্স এসেছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। আর পুরো অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
ছবি: সংগৃহীত

পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা ২৬ হাজার ২৫০ টন চালের প্রথম চালান নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে জাহাজটি বন্দরের কনটেইনার টার্মিনালে নোঙর করে। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে রাতেই চাল খালাস শুরু হবে।

এটি স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য চুক্তির আওতায় সম্পন্ন হলো। দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) স্বাক্ষরিত চুক্তির অধীনে এই চাল আমদানি করা হয়েছে। খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল আমদানির জন্য গত ১৪ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

খাদ্য অধিদপ্তর এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জিটুজি ভিত্তিতে এই আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল খালেক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় চালের প্রথম চালান নিয়ে আসা জাহাজটি গত ৪ মার্চ রাত ২টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এরপর বুধবার দুপুর ২টায় জাহাজটি বন্দরের সিসিটি-১ টার্মিনালে নোঙর করে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা
সয়াবিন তেল

ডেস্ক রিপোর্টঃ

সারা দেশের বাজারে চলমান সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে আট টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা সয়াবিন তেল প্রতি লিটারে আট টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।

ব্যবসায়ীরা মজুতদারি করছে, সেই তৎপরতা লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

৬৬ কোটি টাকায় সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

৬৬ কোটি টাকায় সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটিতে ৯টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৪টি, শিল্প মন্ত্রণালয়ের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি ও স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাব রয়েছে। অনুমোদিত ৯টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৪৮৭ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১৩৮ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকা এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক ঋণ ১ হাজার ৩৪৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৩৮০ টাকা।

মঙ্গলবার (১৭ মে) দুপুর ২টার সময় ক্রয় কমিটির বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন।

অনুমোদিত প্রস্তাবগুলো হচ্ছে

প্রস্তাবনা- ১ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে  ১২ হাজার ৫০০ (+৫%) মেট্রিক টন চিনি Accentuate Technology Inc., USA (Local Agent: OMC Ltd., Dhaka)-এর নিকট থেকে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা- ২ স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন (১ম সংশোধিত)’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত Joint Venture of (১) Ranhill; (২) Farhat এবং (৩) DDC-কে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ২৫৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা- ৩ শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড-এর জন্য ১০ হাজার মেট্রিক টন (+১০%) ফসফরিক এসিড মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: মেসার্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা) হতে ৬০ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা- ৪ শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের নিকট থেকে ১৭তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১২০ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা- ৫ শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক SABIC Agri-nutrients Company, সৌদি আরব থেকে ২২তম লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৬ কোটি ২৫ লাখ ১৩ হাজার ১৮০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা- ৬ কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় MA’ADEN, সৌদিআরব হতে ৩য় লটে ৪০ হাজার মে.টন ডিএপি সার ২২৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা- ৭ কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর OCP, S.A হতে ২য় লটে ৩০ হাজার মে.টন টিএসপি সার ১২৬ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৬৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা- ৮ কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর OCP, S.A হতে ৩য় লটে ৪০ হাজার মে.টন ডিএপি সার ২৩৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ২০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা- ৯ কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় Canadian Commercial Corporation হতে ৪র্থ লটে ৫০ হাজার মে.টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২২৫ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একইসঙ্গে মঙ্গলবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 এর আগে গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১৩ পয়সা কমিয়ে সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

 গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

 উল্লেখ্য, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

বেড়েছে সয়াবিন তেলের দাম

বেড়েছে সয়াবিন তেলের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৪ টাকা ও ১২ টাকা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি, সরবরাহ ও অন্যান্য বিষয় নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, "বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে ১৬৯ টাকা করা হয়েছে।"

এছাড়া, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২২ টাকা এবং খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে ইতিমধ্যে দুটি তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। শিগগিরই আরও ৬-৭টি কোম্পানি তেল উৎপাদনে যুক্ত হবে।

এর আগে, ১৩ এপ্রিল রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। তবে সরকারি সিদ্ধান্ত না আসায় সেদিন দাম পরিবর্তন কার্যকর হয়নি।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে
ছবি: সংগৃহীত

জুন মাসজুড়ে দেশে ২৮২ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জুনের ৩০ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ কোটি ৮১ লাখ ডলারের রেমিট্যান্স। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ৬২ লাখ এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭৮ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

তবে বিদায়ী জুনজুড়ে ৮টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ও ২টি বিদেশি ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেনস ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।

এছাড়াও বিদায়ী জুনে বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।

এর আগে চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই মাসে বৈধ পথে ৩৩০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সবশেষ গত এপ্রিলে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল।

তবে সেই রেকর্ড গত মে মাসে ভেঙেছে। বিদায়ী মাসটিতে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয়ভাবে সেবার বিপরীতে প্রাপ্ত অর্থ বিদেশে পাঠানো প্রক্রিয়া সহজ করেছে। এখন থেকে সেবার অর্থ বিদেশে পাঠাতে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের প্রয়োজন হবে না। ব্যাংকগুলো তাদের নিজস্ব সিদ্ধান্তে নিয়মিত বৈদেশিক ব্যয় বাবদ অর্থ বিদেশে পাঠাতে পারবে।

১২ জানুয়ারি, রবিবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে, যার মাধ্যমে বিদেশে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সেবা খাতের ব্যয়ের মধ্যে রয়েছে: রয়টার্স মনিটর, ব্লুমবার্গ ফি, ব্যাংকার্স আলমনার্ক, ডিউ ডিলিজেন্স রেপোজিটরি ব্যয়, ক্রেডিট রেটিং সার্ভিস ফি, মূল্য যাচাই ফি ইত্যাদি। এছাড়া, ব্যাংকগুলোকে বিদেশ ভ্রমণকারীদের লাউঞ্জ সুবিধা সংক্রান্ত খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো যেমন ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বিদেশে ফি পাঠাতে অনুমতির প্রয়োজন হবে না।

তবে, একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, বছরে একজন কার্ড হোল্ডার ৫০০ মার্কিন ডলারের বেশি খরচ করতে পারবে না।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে
ছবি: সংগৃহীত

দেশে চলতি আগস্ট মাসের ১২ দিনে (১ থেকে ১২ আগস্ট) এক বিলিয়ন ডলারের (১০৫ কোটি ৪০ লাখ ডলার) বেশি রেমিট্যান্স এসেছে। স্থানীয় মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

আজ বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগস্ট মাসের ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে (২০২৪ সালের আগস্টের প্রথম ১২ দিন) দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স। এ হিসাবে চলতি বছর আলোচ্য সময়ের তুলনায় প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি এসেছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে জুলাই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি খাতে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বিগত ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড পরিমাণ। পুরো অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে আসে ১৯১ দশমিক ৩৭ কোটি ডলার, আগস্টে ২২২ দশমিক ১৩ কোটি ডলার, সেপ্টেম্বরে আসে ২৪০ দশমিক ৪১ কোটি ডলার। পরবর্তী মাস অক্টোরে আসে ২৩৯ দশমিক ৫০ কোটি ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স আসে দেশে। এরপর জানুয়ারি মাসে আসে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চ মাসে আসে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং জুনে আসে ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

অক্টোবরের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৪২০ কোটি টাকা

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে

যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: উপদেষ্টা বশিরউদ্দীন

জুনে ৩৪ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

কমল এলপি গ্যাসের দাম

১০

দেশে মোট রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার

১১

বেড়েছে সয়াবিন তেলের দাম

১২

পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

১৩

এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়লো

১৪

বিদেশে টাকা পাঠানো প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১৫

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল

১৬

২০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৭

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৮ টাকা

১৮

নভেম্বরে প্রতিদিন গড়ে ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে

১৯

অক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স ১৮,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

২০

পুঁজিবাজার থেকে ২ কোটি টাকা বঞ্চিত সরকার

পুঁজিবাজার থেকে ২ কোটি টাকা বঞ্চিত সরকার

চলতি বছরের এপ্রিলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রায় ২ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। প্রতিষ্ঠাটির কাছ থেকে ২০২২ সালের এপ্রিলের তুলনায় ১ কোটি ৮০ লাখ টাকা কম রাজস্ব পেয়েছে সরকার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, এপ্রিলে পুঁজিবাজারে মোট ১৮ কর্মদিবস লেনদেন হয়েছে। এই ১৮ দিনের মধ্যে ১২ কর্মদিবস উত্থান আর ৬ কর্মদিবস বাজারে পতন হয়েছে। সব মিলিয়ে মাসটিতে ১৮ লাখ ৭০ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) ধারী বিনিয়োগকারীরা ১০ হাজার ২৯৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৩৫৪ টাকার শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ড কেনা-বেচা করেছেন। সেখান থেকে কর বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১৯ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮০৭ টাকা।

এর আগের বছর ২০২২ সালে এপ্রিল মাসে ১২ হাজার ১০৫ কোটি ১২ লাখ ৮৮ হাজার ৬১২ টাকার শেয়ার কেনা-বেচা হয়েছিল। সেখান থেকে ২১ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ২৯৯ টাকা রাজস্ব আয় অর্থাৎ ১ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৯২ টাকা রাজস্ব কমেছে। লেনদেন কম হওয়ায় সরকার পুঁজিবাজার থেকে রাজস্ব বঞ্চিত হয়েছে।

তবে এর মধ্যে ভালো খবরও রয়েছে। সেটি হলো- চলতি বছরের মার্চের মাসের তুলনায় এপ্রিলে লেনদেন বেড়েছে। আর লেনদেন বাড়ায় মার্চের তুলনায় ২ কোটি ৪৬ লাখ টাকার রাজস্ব বেশি পেয়েছে সরকার।

চলতি মার্চে ডিএসইতে লেনদেন হয়েছে ৯ হাজার ৪০৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ২৯২ টাকা।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনাবেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনাবেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ৫৩ বিধি ধারা, এই ধারায় ডিএসইর স্টেক হোল্ডারদের অর্থাৎ ব্রোকার হাউজের প্রতিনিধিদের লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে এপ্রিলে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৩৫৩ টাকা। যা এর আগের বছরের একই মাসে ছিল ১২ কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৫১৭ টাকা।

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনাবেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪৫৪ টাকা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৯ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৭৮২ টাকা।

সব মিলিয়ে ডিএসই থেকে এপ্রিল মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৯ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮০৭ টাকা। ডিএসই এই টাকা সরকারের কোষাগার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।