

সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই
সুপার কিংস ম্যাচে গ্যালারিতে বসে মহেন্দ্র সিং ধোনির স্ত্রী চেন্নাইয়ের ক্রিকেটারদের
কাছে আর্জি জানান তাড়াতাড়ি খেলা শেষ করতে। কারণ, বাচ্চার জন্মানোর সময় কাছে এসে পড়েছে।
এই কথা লিখে সমাজমাধ্যমে পোস্ট করেন ধোনির স্ত্রী। তার পরেই এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে।
হায়দরাবাদ-চেন্নাই ম্যাচে দ্বিতীয় ইনিংস চলাকালীন সাক্ষীর ইনস্টাগ্রাম স্টোরি ভাইরাল হয়। সেখানে ম্যাচের একটি দৃশ্যের ছবি দিয়ে তিনি লেখেন, “দয়া করে এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করো। বাচ্চার জন্মানোর সময় চলে এল। হবু পিসির কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ।”
সাক্ষীর এই পোস্ট দেখে স্পষ্ট, পিসি
হতে চলেছেন তিনি। সেই কারণে, মাঠে থাকতে আর মন চাইছে না তাঁর। খেলা শেষ হলে দ্রুত ফিরতে
চাইছেন তিনি। সেই আবদারই তিনি করেছেন ধোনিদের কাছে। তবে পরিবারের কার সন্তানের জন্ম
হতে চলেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সূত্র: আনন্দ বাজার
মন্তব্য করুন


ডিপিএল শেষেও বিশ্রামের সুযোগ থাকছে না ক্রিকেটারদের। বাংলাদেশ 'এ' দলের হয়ে যারা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে আছেন, তাদের দরজায় কড়া নাড়ছে আবারও মাঠের ক্রিকেট। আগামীকাল থেকে ওয়েস্ট-ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে নামবে আফিফ হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
সিরিজের শুরুর আগের দিন আজ সিলেটে গণমাধ্যমকে আফিফ বলেন, 'প্রিমিয়ার লিগে আমি ফিনিশিং রোলে ছিলাম না। আমি টপ অর্ডারে খেলেছি, সেখান থেকে ম্যাচ শেষ করতে পেরেছি বলে খুশি। আর লাল বলটা উপভোগ করি, চেষ্টা করবো এখানে উইকেটের সাথে মানিয়ে নিয়ে যতটা ভালো পারফর্ম করা দলের জন্য।'
আক্রমণাত্বক নয় পরিস্থিতি অনুযায়ী খেলার আশা আফিফের। তিনি বলেন, 'সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে এমনটা না। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করবো। আর আমাদের প্রথম শ্রেণির যে খেলাগুলো হয় ওখানেও আমি খেলেছি। সবসময় যে আক্রমণাত্মক খেলেছি এমন না। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। এখানেও সেটা করবো। আমি কখনোই চাপ অনুভব করি না। যেকোনো পরিস্থিতিকে মানিয়ে নিয়ে উপভোগ করতে পছন্দ করি।'
দলের অধিনায়কত্ব করা দারুণ ব্যাপার আফিফের কাছে। তিনি বলেন, 'অবশ্যই একটা দারুণ অভিজ্ঞতা 'এ' দলের অধিনায়কত্ব করা। কিন্তু আপনি যেটা বললেন সামনের ব্যাপার নিয়ে আমি চিন্তা করি না। সবসময় চিন্তা করি বর্তমানে কি করা যায়। সে চেষ্টাই করবো যাতে প্রতিদিন ভালো করে একটা ভালো সিরিজ শেষ করতে পারি।'
মন্তব্য করুন


গতকাল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন
হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ
সময় দুপুর আড়াইটার দিকে ট্রফি নিয়ে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা। এরপর সংবাদ সম্মেলন
শেষে ছাদখোলা বাসে শুরু হয় বিজয় প্যারেড। এই বাসে করে বাফুফে ভবনে যাবেন মেয়েরা।
আগেরবারের মতো এবারও তাদের ছাদখোলা
বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে সাজানো হয়েছে বাস।
এবার নারী ফুটবলারদের জন্য বাসের ব্যবস্থা
করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এর আগে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে
আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ।
মন্তব্য করুন


ভারতের
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার(১২নভেম্বর) সকাল ১০টায়
দেশে পৌঁছায় টাইগাররা।
শেষ
ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এই হারের মাধ্যমেই
শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।
এবারে
৯টি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে
বাংলাদেশের অর্জন কেবল চার পয়েন্ট। এছাড়া বাকি ম্যাচগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই
করতে পারেনি সাকিব বাহিনী।
দেশে
ফিরে কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে আগামী ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের
বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবেন কিউইরা।
মন্তব্য করুন


ক্যারিয়ারের পড়ন্ত বেলায় কিছুতেই যেন পল পগবার চোট পিছু ছাড়ছে না। জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ইনজুরিতে ভুগছেন এই ফরাসি মিডফিল্ডার। এই দুর্ভাগ্যের কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন পগবা। যা তাকে ফ্রান্সের হয়ে সর্বশেষ কাতার বিশ্বকাপেও অংশ নিতে দেয়নি। দীর্ঘ সময় পর মাঠে ফিরে ১ ম্যাচ খেলেই ফের চোট পান। এরপর ৯ ম্যাচেই মাঠে নামেন বদলি খেলোয়াড় হিসেবে। সর্বশেষ গত রোববার (১৪ মে) ম্যাচের ২৪ মিনিট যেতেই চোট নিয়ে বিশ্বজয়ী এই ফুটবলার কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন।
সিরি-আ’য় ক্রেমোনেসের বিপক্ষে জুভেন্তাসের হয়ে খেলতে নেমেছিলেন পগবা। একটি ক্রস করার পর বাম ঊরুতে চিকিৎসার প্রয়োজন হয় তার। যা তাকে ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে। ম্যাচটি জুভেন্তাস ২-০ গোলে জিতলেও কোচ ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রির কণ্ঠে পগবার জন্য হতাশা ঝরেছে।
২০২২ সালের এপ্রিলের পর এই প্রথম শুরুর একাদশে মাঠে নামেন পগবা। গত বছরের ওই ম্যাচটি ছিল তার তখনকার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিভারপুলের বিপক্ষে। ওই ম্যাচে পায়ের পেশিতে চোট পান পগবা, যা তাকে গত মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে দেয়।
মন্তব্য করুন


বিপিএলের
১৮ তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের সামনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা
যেন দাঁড়াতেই পারেনি। মাত্র ১৬.৩ ওভারেই গুটিয়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটি।
অথচ টানা ৩ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস
নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস
জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়ে ছিল ইমরুল কায়েসের কুমিল্লা।
তানভীর
ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের দাপটে ৭২ রানেই গুটিয়ে গেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দলটি। কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেন তানভির। ৪ উইকেটে নিয়েছেন তানভীর। আর আলিস নিয়েছেন ২ উইকেট।
মন্তব্য করুন


গতকাল মধ্যরাতে বিশ্ব
ভ্রমণে ঢাকায় এসেছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। ৩ দিনের সফরে আজ ফটোসেশনের জন্য
ট্রফিটি পদ্মা বহুমুখী সেতুতে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে
পদ্মা নদীর পাড়ে রাখা হয় বিশ্বকাপ ট্রফি।
৮ আগস্ট ট্রফি আনা হবে
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মিরপুরে সকাল ৯টা থেকে
১২টা পযর্ন্ত ট্রফি থাকবে । এই সময়ে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা, বর্তমান
ও সাবেক ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা, সংগঠক ও গণমাধ্যমের কর্মীদের সামনে
প্রদর্শন করা হবে।
৯ আগস্ট জনসাধারণের
জন্য ট্রফিটি উন্মুক্ত করা হবে। কোনো টিকিট ছাড়াই দেখবে পারবেন দর্শকরা। এদিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে
দর্শকরা দেখতে পারবেন ট্রফিটি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি থাকবে
এখানে।
মন্তব্য করুন


১২ বছর বয়সী নুরে জারিন নুদার। বর্তমান সময়েরর ছেলে-মেয়েদের থেকে একটু আলাদা। যে বয়সে মেয়েরা মুঠোফোন নিয়ে ব্যস্ত। ওই বয়সে ক্ষুদে এ শিক্ষার্থী হাতে কোরআন লিখে পার করছে ব্যস্ত সময়। তার গল্প শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। এই মাদরাসা শিক্ষার্থীর কোনো ক্লাসে পড়তে হয়নি প্রাইভেট। মাত্র ১০ মাসে নির্ভুল ভাবে সে পুরো আল-কোরআন হাতে লিখেছেন। তার দৃষ্টিনন্দন হাতের লেখা দেখলে যে কারো চোখ আটকাবে। মনে হবে এটি কম্পিউটারে ছাপা লেখা। চোখ জুড়ানো হাতের লেখায় পবিত্র কোরআন লিখে আলোড়ন সৃষ্টি করেছে সে।
বর্তমানে নুদার বসুরহাট দারুল ইহসান গার্লস মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ২০২২ সালের সেপ্টম্বর মাসের ঘটনা। তখন ১০ বছর বয়সী নুদার বাড়ির পাশের ইকরা আরাবিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। একদিন হঠাৎ মেয়ের সুন্দর আরবি হাতের লেখা চোখে পড়ে বাবার। এরপর তিনি মেয়েকে উদ্বুদ্ধ করেন পবিত্র কোরআন হাতে লিখতে। যে কথা, সেই কাজ। মেয়েকে প্রথমে এক রিম খোলা সাদা কাগজ এনে দেন তিনি। সেই থেকে শুরু। এরপর আস্তে আস্তে ১০ মাসে ২০২৩ সালের জুলাই মাসে নুদার কোরআন লিখে শেষ করেন। এরপর তার বাবা হাতে লিখা কোরআন শরীফ নিয়ে নুদারের মাদরাসার আরবী শিক্ষক মুফতি মুহা.আবদুল্লাহ আল নোমান শরনাপন্ন হন। সেই থেকে নুদারের লেখা শেষে তিনি বানান সংশোধন করে পুনঃনিরীক্ষণ করে দিতেন। তার উৎসাহে ও সহযোগিতায় নুদারের লেখা আরও গতি পায়। পরবর্তীতে পান্ডুলিপি থেকে ১০ পারা করে তিন ভাগে পুর্ণাঙ্গ কোরআন বাঁধাই করা হয়। কোরআন লিখতে ব্যবহার করা হয়েছে ৬১১টি এ ফোর সাইজের সাদা কাগজ ও ৫৫টি বলপেন কলম। মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত মা-বাবা,দাদা-দাদী সহ এলাকাবাসী। মা-বাবার আশা মেয়ে উচ্চ শিক্ষা অর্জন করে দেশবাসীর কল্যাণে দ্বীনি শিক্ষা প্রসারে কাজ করবে। নুরে জারিন নুদার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল এলাকার ছেলামত মঞ্জিলের মো.নুরুল হুদা মামুনের মেয়ে।
নুরে জারিন নুদার বলেন, বাবা-মায়ের উৎসাহে আমি চতুর্থ শ্রেণিতে থাকা অবস্থায় পবিত্র কোরআন মাজিদ লেখা শুরু করি। এরপর পঞ্চম শ্রেণিতে উঠলে আমার লেখা শেষ হয়। আমার এ লেখা দেখে মা-বাবা আমাকে মাদরাসায় পড়া লেখার পাশাপাশি এখন হিফজ বিভাগে ভর্তি করে দেয়। আমি দেশ বাসীর কাছে দোয়া চাই।
নুদারের বাবা মো.নুরুল হুদা, আমি প্রথমে আমার মেয়ের সুন্দর আরবি হাতের লেখা দেখে খুব আনন্দিত হই। আমারও তার শিক্ষকদের উৎসাহে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে সে কোরআন নিজ হাতে লেখা শুরু করে। যখন এক পারা লেখা সম্পন্ন হতো তখন ইকরা আরাবিয়া মাদরাসার শিক্ষক মুফতি মুহা.আবদুল্লাহ আল নোমান আরবি বানান গুলো যাচাই বাচাই করে পুনঃনিরীক্ষণ করে দিতে। এভাবে ২০২৩ সালের জুলাই মাসে পুরো কোরআন লিখে শেষ হয়। পরে পুনরায় আবার বানান পুনঃনিরীক্ষণ করে ১০ পারা করে তিন ভাগে বাধাই করা হয়। মেয়ের এমন কাজে আমি গর্বিত। এমন কাজে অন্য ছেলে মেয়েরা উদ্ধুদ্ধ হবে বলেও আমি আশা করি।
মা বিবি ফাতেমা বলেন, আমার মেয়ে নিজ হাতে কোরআন লিখেছে, আমরা তাকে উৎসাহ দিয়েছি। লেখার সময় অনেক সময় মনমানসিকতা অন্য রকম হয়ে যেত, তো লিখবো, লিখেনা। আবার মনমানসিকতা ঠিক করে আগ্রহ দিয়ে লিখতে বসত। বিশেষ করে ভালো কাজে শয়তানের প্ররোচনা থাকে। খাতা-কলমে দাগ টানা সহ বিভিন্ন ভাবে তাকে আমি সহযোগিতা করেছি। চার বছর বয়স থেকে সে নিয়মিত নামাজ পড়ে।
ইকরা আরাবিয়া মাদরাসার নাজেমে তালিমাত, মুফতি মুহা.আবদুল্লাহ আল নোমান বলেন, কোরআন লেখার যে প্রাচীন নিয়ম রয়েছে। সে অক্ষরে অত্যন্ত সুনিপুন ভাবে নুদার ১০ মাসের প্রচেষ্ঠায় কোরআন হাতে লিখে সম্পন্ন করেন। ওই সময় আমি তার লেখার তত্বাবধান করি। বোঝার উপায় নেই, এটি হাতে লিখা না, না কম্পিউটারে লিখা। তার লেখা কোরআন পুরোটাই আমি পুনঃনিরীক্ষণ করি।
ইকরা আরাবিয়া মাদরাসা মোহতামিম মাওলানা মোতালেব হোসেন পারভেজ বলেন,নুরানী বোর্ডের সমাপনী পরীক্ষায় নুদার পুরো বাংলাদেশে দশম স্থান অর্জন করে। সে একজন মেধাবী ছাত্রী। তার স্বহস্তে কোরআন লেখার এ কৃতিত্বকে আমরা স্বগত জানাই।
বসুরহাট পৌরসভা ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম ছিদ্দিক বলেন, পবিত্র কোরআন হাতে লেখার উদ্যোগ নিয়ে সম্পন্ন করার কাজটি অবশ্যই প্রশংসার দাবিদার। এতো সুন্দর ভাবে কোরআন লিখলেন সেটি আসলেই অবাক হওয়ার মতো ঘটনা। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
মন্তব্য করুন


ফিফা কর্তৃক আনীত অভিযোগের ওপর বাফুফে তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি ইতোমধ্যে তিনটি সভা করেছে। আজ তৃতীয় সভায় বাফুফের চার জন স্টাফকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বাফুফের নির্বাহী সভায় তদন্ত কমিটির প্রথম সভার পর ৩০ কার্যদিবসের সময়সীমা দিয়েছে। বাফুফের অন্যতম সহ-সভাপতি ও তদন্ত কমিটির আহ্বায়ক নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তাদের কাজ সম্পন্ন করার আশাপোষন করলেন, ‘৩০ কার্যদিবস জুনের মাঝামাঝি হয়। আমরা এই সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে পারব। হয়তো ২/১ দিন বেশি লাগতে পারে।’
প্রথম সভায় কমিটি তাদের কর্মপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করেছে। দ্বিতীয় সভা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তলব করেছে। দ্বিতীয় সভা তিন জনের পর আজ তৃতীয় সভায় চারজনকে তলব করেছে। বাফুফে স্টাফদের কাছ থেকে তদন্ত কাজে আন্তরিকতা পাচ্ছেন বলে জানান আহ্বায়ক, ‘যারা তদন্তে আসছেন তারা আমাদের আন্তরিকতা দিয়ে তথ্য দিচ্ছেন’।
ফিফার ৫১ পাতার রিপোর্টে ক্রয় প্রক্রিয়া নিয়ে অসঙ্গতি ছিল অনেক। বাফুফে যে সকল প্রতিষ্ঠান থেকে সামগ্রী ক্রয় করা হয়েছে। তাদেরকে তদন্তে আনা হবে কিনা এই প্রসঙ্গে নাবিল বলেন, ‘এই বিষয়টি বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনে তাদের সঙ্গেও যোগাযোগ করা হবে’।
তদন্ত কমিটি এক সপ্তাহের মধ্যে তিনটি সভা করেছে। চতুর্থ সভাটিও আগামী সপ্তাহের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন


অবশেষে
ব্রাজিল দলে ফিরছেন সাবেক পিএসজি ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
নেইমার জুনিয়র ২০২২ বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে অনুপস্থিত ছিলেন।
এরপর চোটে পড়ে মাঠের বাইরেই সময় কেটেছে নেইমার জুনিয়রের।
আগামী মাসে দক্ষিণ
আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে পাঁচবারের এই বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হবে বলিভিয়ায় এবং চারদিন পর অন্য ম্যাচটি হবে
পেরুর মাটিতে। সেলেসাওদের নতুন কোচ ফের্নান্দো দিনিজ এই দুই ম্যাচের প্রাথমিক দলে
নেইমার জুনিয়রকে রেখেছেন।
২০২৬ বিশ্বকাপ
বাছাইপর্বের দুই ম্যাচের জন্য গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। কয়েকদিন
আগেই পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমারের সঙ্গে ব্রাজিলের
আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। টটেনহাম
তারকা রিচার্লিসনও আছেন।
কাতার বিশ্বকাপের পর
আন্তর্জাতিক ফুটবলে ভুলে যাওয়ার মতোই সময় কাটছে ব্রাজিলের। এখন পর্যন্ত তিনটি
প্রীতি ম্যাচ খেলে দুটিতেই হেরে গেছে তারা। এর মধ্যে মরক্কোর কাছে ২-১ গোলে এবং
সেনেগালের কাছে তারা হেরেছে ৪-২ গোলে। জিতেছে কেবল গিনির বিপক্ষে, ৪-১ গোলে।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের
দল:
রক্ষণভাগ: দানিলো
(জুভেন্টাস), ভানদারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), কাইও হেনরিক (মোনাকো),
গাব্রিয়েল ম্যাগালহেইস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো
(ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো
গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো
(ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল
হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো
(রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), অ্যান্থনি (ম্যানচেস্টার
ইউনাইটেড), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)।
গোলরক্ষক: আলিসন
(লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো প্যারানায়েন্স)।
মন্তব্য করুন


রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৮৫ রানের জবাবে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ।
তবে
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সুনীল নারিন শূন্য রানে সাজঘরে ফেরেন। এরপর তিনে নামা তাওহিদ হৃদয় লিটন দাসকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। তাদের অসাধারণ এক জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। পরে ৪৩ বলে ৬৪ রানে আউট হন হৃদয়। চারে নামা জনসন চার্লস ৩ বলে ১০ রানে ফেরেন। এর পরের ওভারে ৫৭ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন লিটন। ততক্ষণে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে, সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে সাকিব আল হাসানের দল।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২৭ রান তুলতেই প্রথম ৩ ব্যাটার রনি তালুকদার (১৩), শামিম হোসেন (০) ও সাকিব আল হাসান (৫) ফিরেছেন দ্রুতই। পরে ঘুরে দাঁড়ায় নিশামের ব্যাটে। প্রথমে তাকে সঙ্গে দেন মাহেদী হাসান। ব্যাটিং অর্ডারের উপরে উঠে আসা মাহেদী ১৭ বলে ২২ রান করে ফেরেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনের বলে।
মাহেদীর পর নিশামের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন পুরান। কিন্তু তিনিও ব্যর্থ হন। তবে নিশাম একপ্রান্ত আগলে রেখে ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন। ৩১ বল খেলে ফিফটি তুলে নেন। এরপরও চলতে থাকে তার আগ্রাসী ব্যাটিং। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ২৪ বলে ৩০ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন। তবে ১৯তম ওভারে তাকে ফেরান ক্যারিবীয় পেস অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
অপরপ্রান্তে উইকেট পতন হলেও নিশাম থামেননি। শেষ ওভারে মুশফিক হাসানের ওভারে ৩ ছক্কা ও ২ চারে তুলে নেন ২৮ রান। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম।
মন্তব্য করুন