

অতিভারী বৃষ্টিপাত হতে
পারে দেশের পাঁচটি বিভাগে। ২৫ আগস্ট শুক্রবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
অফিস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার
হোসেন জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২৬ আগস্ট শনিবার বিকেল পর্যন্ত রাজশাহী,
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ
হতে পারে।
বর্তমানে মৌসুমি বায়ুর
অক্ষ হরিয়ানা, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের
উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর
পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর
বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
২৬ আগস্ট সন্ধ্যা
পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট
বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের
বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী
থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
মন্তব্য করুন


খাদিজা আক্তার (১৪) গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ চৌয়ারা ধনপুর হাজী সরবত আলী মুন্সী বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। খাদিজা আক্তার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ২১ নং ওয়ার্ডের শাকতলা উওরপাড়া এলাকার মো. খোরশেদ এর মেয়ে।
নিখোঁজ এর ঘটনায় বুধবার ( ৬/১২/২৩) সদর দক্ষিণ থানায় জিডি করা হয়। উক্ত নিখোঁজ এর ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানার ইনচার্জ মোঃআলমগীর হোসেন ভূইয়ার সার্বিক সহযোগীতায় কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির এস আই নিয়াজ মোঃ খান এর নেতৃত্বে আজ (৭/১২/২৩) সন্ধ্যায় ২৪ ঘন্টার মধ্যে বুড়িচং থানা এলাকা থেকে খাদিজা আক্তারকে উদ্ধার করা হয়।
খাদিজা আক্তার এর পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন


কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। মোট ২৩৩টি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ৯ মার্চ।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম বলেন, এই ২৩৩টি নির্বাচনে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
চলবে ভোটগ্রহণ। এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি কর্পোরেশন,পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বৈঠকে বসবে আওয়ামী লীগ।
(২২ নভেম্বর) বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।পর্যায়ক্রমে এ সভায় ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে।
বিপ্লব বড়ুয়া বলেন, এবার নির্বাচনকালে প্রধানমন্ত্রী গণভবনে রাজনৈতিক কোনো কার্যক্রম করবেন না। মনোনয়ন বোর্ডের সভা ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে হবে বলেও জানান তিনি।
আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তারা মনোনয়ন ফরম কেনেন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।
মন্তব্য করুন


মিলন হোসেন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহাজ উদ্দিন নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত নিহাজ উদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের দিদার উদ্দিনের ছেলে। সে হাতিয়া আহমদ মিয়া বাজার
নূরানী হেফজ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে হাতিয়ায় বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছিলো। প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মাদ্রাসায় আসে নিহাজ। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির মধ্যে মাদ্রাসা থেকে পুনঃরায় বাড়ি যাওয়ার পথে সড়কে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে নিহাজ। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন নিহাজের মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, এলাকার লোকজনের মাধ্যমে বজ্রপাতে নিহাজের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন।
মন্তব্য করুন


সবুজের মাঝে ফুটে আছে গোল গোল ফুল। কোনোটি হলুদ, কোনোটি বেগুনি রঙের। কাছে গেলে ভুল ভাঙে। কারণ এগুলো রঙিন ফুলকপি। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামের মাঠে এই দৃশ্য দেখা যায়। এই জেলার ১৭টি উপজেলায় জনপ্রিয় হচ্ছে রঙিন ফুলকপি চাষ। চাহিদা বেশি ও স্বাদ ভালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন কৃষক। আগামীতে তারা আরও বেশি জমিতে চাষ করবেন বলে জানিয়েছেন।
শিবপুর মাঠে গিয়ে দেখা যায়, পাশের গ্রামের উৎসুক মানুষ রঙিন ফুলকপির জমির পাশে ভিড় করছেন। কেউ ফুলকপি কিনতে এসেছেন। কেউ জানতে এসেছেন কোথায় এর বীজ পাওয়া যায়। অনেকে ফুলকপি ধরে দেখছেন। হাত দিয়ে পরীক্ষা করছেন- রং আসল না কৃত্রিম!
শিবপুর গ্রামের কৃষক খলিলুর রহমান বলেছেন, দেড় যুগ ধরে সবজি চাষ করি। এ্ই প্রথমবার ১৫ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেছি। প্রথমে মানুষ হাসাহাসি করেছে, ভালো ফলন হবে না বলে মন্তব্য করেছে। ফলন দেখে এখন অনেকে চাষের আগ্রহ প্রকাশ করছেন। প্রতিটি ফুলকপি বড়গুলো ৭০-৮০ টাকা, ছোটগুলো ৪০-৫০ টাকা দরে বিক্রি করছি। বৃষ্টিতে কিছু সমস্যা হয়েছে, না হলে আরও ভালো ফলন পেতাম।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, শিবপুরে প্রথম রঙিন ফুলকপির চাষ হয়েছে। এ চাষ দেখে অন্য কৃষকরাও আগ্রহ প্রকাশ করছেন। সাধারণ ফুলকপির চেয়ে এর দাম ভালো পাচ্ছেন কৃষক।
উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেছেন, আমরা কয়েকজন কৃষককে রঙিন ফুলকপির বীজ দিয়েছি। তার মধ্যে শিবপুরের মাঠে ভালো ফলন হয়েছে। কৃষকদের মধ্যে রঙিন ফুলকপি চাষের আগ্রহ বাড়ছে।
মন্তব্য করুন


ঠাকুরগাঁওয়ে
একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের ৩জন নিহত হয়েছেন। আজ (৪
ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার রহিমানপুর পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা
ঘটেছে। এ ঘটনায় সাগরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা
হলেন, দীপ্তি দাস (৪০), তার মেয়ে পূজা দাস (১০) ও ভাতিজা পলক দাস (১২)। আহত হয়েছেন
দীপ্তি দাসের স্বামী সাগর দাস।তাদের ঠাকুরগাঁও ২৫০ শষ্যার জেনারেল হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
নিহতের
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে রোদ পোহাচ্ছিলেন সাগরের পরিবারের
সদস্যরা। এ সময় বাড়ির পাশে সাইদুল ইসলামের রাইসমিলের বয়লার বিস্ফোরণ হলে সাগরের স্ত্রী,
মেয়ে ও ভাতিজা ঘটনাস্থলেই মারা যান।
ঠাকারগাঁও
জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাগর দাস বলেন, বিস্ফোরণে বয়লারের ড্রামটি ছিটকে এসে
তাদের ওপর পড়ে। তারপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
ঘটনার
পর জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত
পুলিশ সুপার মিথুন সরকার বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি
নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় শহরের বিভিন্ন বস্তি এলাকার শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, দেশবন্ধু গ্রুপের আবাসিক পরিচালক মইনুল ইসলাম লাল, দেশবন্ধু গ্রুপের সাহেরা অটো মিলের ম্যানেজার জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক খ,ম আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সাংবাদিক রেজাউল করিম রেজা, বাদশা সৈকত, ওয়াহেদুজ্জামান তুহিন প্রমূখ।
এসময় তিন শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
মন্তব্য করুন


অভিনব কায়দার ফার্নিচার (সোফা সেট) এর ভিতর লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় আল আমিন (৩৬) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১।
দিনাজপুর থেকে চার সেট ফার্নিচারের মধ্যে ১৯৭ বোতল ফেনসিডিল লুকিয়ে বিমানবন্দর দিয়ে যাওয়ার সময় তল্লাশির মাধ্যমে আল আমিনকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত মাদককারবরির কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড ও ৪টি সোফা সেট জব্দ করা হয়।
সোমবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, রোববার (৩০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে এ মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। আল আমিন বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদককারবারিদের কাছে সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন।
র্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত মাদককারবরির নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন বিদায়ী সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩ইং) দুপুরে সাক্ষতের পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সফল দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
ডেনমার্ক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রথম উল্লেখ করে রাষ্ট্রপতি ডেনমার্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এ ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডেনমার্ক ও বাংলাদেশ একযোগে কাজ করতে পারে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলেন তিনি।
ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, ডেনমার্ক বাংলাদেশে তথ্য-প্রযুক্তিখাতসহ বিভিন্নখাতে বিনিয়োগ করতে আগ্রহী।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


এ
যেন রহস্যে ঘেরা, অদৃশ্য এক শক্তির ছোঁয়া! আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে
উঠেছে ‘পাফ ড্যাডি’র গল্প। গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য। আর সেই ফাঁদে পড়েছেন
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। যার প্রমাণ মেলে ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মের ট্রেলারে।
ঢাকাই
সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। প্রায় ৪
বছর আগে শুরু হয় ‘পাফ ড্যাডি’র কাজ। শুরুতে এটি ছিল ওয়েব সিরিজ, পরিচালনায় ছিলেন
মাসুদ হাসান উজ্জ্বল। তবে এরপরে উজ্জ্বল সরে যান, নির্মাণে যুক্ত হন সহীদ উন নবী ও
মুশফিকুর রহমান মঞ্জু। সিরিজ হিসেবে শুটিং হলেও এটি মুক্তি পাচ্ছে সিনেমা
ফরম্যাটে। আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয়
করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক,
সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী
উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য! এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমণি।
যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ
দৃশ্যও উঠে এসেছে সিনেমার ট্রেলারে। এছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় থাকা সজলের
সঙ্গেও টিনা তথা পরীমণির ঘনিষ্ঠতা দেখা গেছে।
এ সিনেমাটি
নিয়ে পরিচালক সহিদ উন নবী বলেছেন, প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস
থাকে। তাদের আমরা ‘বাবা’ বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ
মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই
বাবাদের প্রভাব নিয়েই ‘পাফ ড্যাডি’র গল্প।
এ সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে
আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী
বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ সহ আরো অনেকে।
মন্তব্য করুন