

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক ৫২ কেজি গাঁজা উদ্ধার।
অদ্য ০৪/০৮/২৩খ্রিঃ তারিখ বেলা ১১:৩০ঘটিকায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ) তুষ্টলাল বিশ্বাস, এএসআই/মোঃ ফরহাদ আলম, এএসআই/মোঃ আব্দুল্লাহ ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোডস্থ আলেখাচর মোড় যুদ্ধজয় ভাস্কর্য এর দক্ষিণ পাশে চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মিজান মিয়ার ভাড়াকৃত পরিত্যক্ত খালি জায়গায় পৌঁছা মাত্রই ডিবি পুলিশ হিসাবে চিনিতে পেরে ০২জন অজ্ঞাতনামা ব্যক্তি ০২টি প্লাষ্টিকের বস্তা ফেলে দিক বেদিক ছুটাছুটি করে দৌঁড়ে পালিয়ে যায়।
উক্ত বস্তা ০২ টি তল্লাশি করে ৫২(বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে কুমিল্লা এর কোতয়ালিী মডেল থানার মামলা নং- ১১ , তারিখ- ০৪ আগস্ট, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


আজ কুমিল্লা নগরীর চকবাজার
ও নিউমার্কেট এলাকার ডিমের বাজারে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা
করা হয়েছে। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং দৃশ্যমান
স্থানে মূল্য তালিকা না রাখার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে
ভোক্তা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার কর্তৃক ৭টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদণ্ড
করা হয়। এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম কর্তৃক তদারকি অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে
৬ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। আজ সকাল ১১টা থেকে পরিচালিত এ অভিযানে স্যানিটারি
ইন্সপেক্টর একে আজাদ, চকবাজার ও নিউমার্কেট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ
এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে এক কিশোর নিহত হয়েছে।
নিহত জামিরুল ইসলাম (১৫) তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় এ দুর্ঘটনাটি ঘটে উপজেলার গোনালী বাজার এলাকায় আঠারমাইল-পাইকগাছা সড়কে।
স্থানীয়রা জানায়, জামিরুল সকালে মোটরসাইকেলে করে তালা শহরে যাচ্ছিল। পথে গোনালী বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। এতে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


কুমিল্লার চান্দিনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বৈধ কাগজপত্র না থাকায় বিএসটিআই দুই প্রতিষ্ঠান সিলগালা করেছে।
সোমবার (২৪ জুলাই ২০২৩ইং) দুপুরে চান্দিনা বাজারের ধানসিঁড়ি এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো- নুর বেকারি ও ইনসাফ ওয়েল মিল।
বিএসটিআই কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. সহিদুল ইসলাম বলেন, বৈধ কাগজপত্র (লাইসেন্স) না নিয়ে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করে আসছে ‘নুর বেকারি’ নামের ওই প্রতিষ্ঠানটি। অপরদিকে একই এলাকায় অসাধু উপায় অবলম্বন করে ঘানি ভাঙার সরিষার তেল তৈরি ও বোতলজাত করে ব্যবসা চালিয়ে আসছে ‘ইনসাফ ওয়েল মিল’ নামের প্রতিষ্ঠানটি।
এছাড়া পণ্যের গুণগতমান নির্ণয়ে কোনো মেশিনও নেই তাদের। মেয়াদ নির্ধারণ, মান নির্ণয় না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছে প্রতিষ্ঠান দুটি। দুইটি প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে। এসব কারণে তাদের সিলগালা করা হয়।
মন্তব্য করুন


জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ
উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ শীর্ষক রেজোল্যুশন (প্রস্তাবনা) সর্বসম্মতিক্রমে গৃহীত
হয়েছে। ১১২টি দেশ এই রেজোল্যুশনটিতে কো-স্পন্সর করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রথম মেয়াদে সরকার পরিচালনার সময় ১৯৯৯ সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে
শান্তির সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ক কর্মসূচি গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ
‘শান্তির সংস্কৃতি’ রেজোল্যুশনটি জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন করে আসছে, যা শান্তি
ও অহিংসার সংস্কৃতিকে উন্নীত করার জন্য আটটি বিশেষ ক্ষেত্রকে চিহ্নিত করে, সে অনুযায়ী
কার্যক্রম গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান রয়েছে এতে। এছাড়া সাধারণ পরিষদের সভাপতির
নেতৃত্বে ২০১২ সাল থেকে ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ে বাংলাদেশ জাতিসংঘে একটি উচ্চ পর্যায়ের
ফোরামের আয়োজন করে আসছে।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার
(২ মে) জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত
বাংলাদেশের পক্ষে এটি উত্থাপন করেন। শুক্রবার (৩ মে) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন
এ তথ্য জানায়।
স্থায়ী মিশন বলছে, চলতি বছর
আলোচ্য রেজোল্যুশনটি একটি বিশেষ তাৎপর্য বহন করে। কেননা এ বছরে শান্তির সংস্কৃতির ঘোষণা
এবং এ বিষয়ক কর্মসূচি ২৫তম বর্ষে পদার্পণ করেছে।
প্রস্তাবনাটি উপস্থাপনের
সময় রাষ্ট্রদূত মুহিত বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে শান্তির সংস্কৃতির অব্যাহত
প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি বলেন, আজ বিশ্ব ক্রমবর্ধমান দ্বন্দ্ব এবং মানবিক মর্যাদা
অবজ্ঞার মুখোমুখি। এই ক্রমবর্ধমান সংঘাত ও সহিংসতা থেকে উত্তরণে মানবমনে সম্প্রীতি
ও সহমর্মিতার ভাবকে পুনরুজ্জীবিত করতে হবে, সমতা ও সব মানুষের সমমর্যাদার চেতনাকে সমুন্নত
করতে হবে এবং সর্বোপরি যুদ্ধের চেয়ে শান্তিকে অনেক বেশি লাভজনক করে তুলতে হবে।
যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের
নিজস্ব অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মুহিত বলেন, জাতিসংঘে শান্তির সংস্কৃতির
ধারণা প্রবর্তনের বাংলাদেশের উদ্যোগটি আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। বৈষম্য,
বর্ণবাদী অসহিষ্ণুতা এবং পরাধীনতা আমাদের একটি ধ্বংসাত্মক যুদ্ধে অংশ নিতে বাধ্য করে।
এ কারণেই আমরা শান্তির প্রসারকে আমাদের পররাষ্ট্রনীতির একটি মৌলিক নীতিতে পরিণত করেছি।
এবারের রেজোল্যুশনে শান্তির
সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ক কর্মসূচির ২৫তম বার্ষিকী যথাযথভাবে পালন ও উদ্যাপনের
জন্য সাধারণ পরিষদের সভাপতিকে দিনব্যাপী একটি উচ্চ পর্যায়ের ফোরাম আহ্বান করার জন্য
অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এ রেজোল্যুশনে সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্র, জাতিসংঘের
আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, নাগরিক সমাজ, বেসরকারি খাত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
এবং মিডিয়াসহ অন্যান্য অংশীজনদের শিক্ষা ও জনসচেতনতা সম্প্রসারণসহ অন্যান্য আয়োজনের
মাধ্যমে যথাযথভাবে এই বার্ষিকীটি পালনের আমন্ত্রণ জানানো হয়েছে।
রেজোল্যুশনটির বিবেচনার পূর্বে
শান্তির সংস্কৃতির ওপর সাধারণ পরিষদে একটি সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বহুসংখ্যক
সদস্য রাষ্ট্র বক্তব্য দেয়। এ সময় তারা শান্তির সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ক কর্মসূচি
বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে।
সবশেষে প্রতিনিধি দলগুলো
জাতিসংঘে শান্তির সংস্কৃতির ধারণাকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাংলাদেশের ঐতিহাসিক
নেতৃত্বের কথা উল্লেখ করে ধন্যবাদ জানায়।
মন্তব্য করুন


রবিবার (১৮ ফেব্রুয়ারি) রুমা-থানচি-রোয়াংছড়ি মালিক সমিতির অফিস সহকারী মিলন দাশ বলেছেন বান্দরবান থেকে রুমা-থানচিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে বান্দরবান-থানচি সড়কে চলাচলকারী বাসগুলো থেকে বাৎসরিক চাঁদা দাবি করে পাহাড়ি সন্ত্রাসীরা। সে সময় প্রায় তিন-চার দিন বাস চলাচল বন্ধ ছিল। চাঁদা না দেওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় রুমার রিঝুকপাড়ায় স্থানীয় যুবক উহ্লা চিং মার্মাকে (৩৫) গুলি করে আহত করে সন্ত্রাসীরা আর এ ঘটনায় উত্তেজিত হন স্থানীয়রা আর বর্তমানে এসব সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে মহড়া দিতে দেখা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২ নম্বর রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) বলেন, রুমায় এখন রাস্তায় রাস্তায় কুকিচিন আর্মির সদস্যরা টহল দিচ্ছে। মানুষজনকে হুমকি ও মারধর করছে। এ কারণে রুমা থেকে বান্দরবান সড়কে কোনও বাস ও যানবাহন চলছে না।
বান্দরবান-রোয়াংছড়ি-রুমা-থানচি মোটরযান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, সকাল থেকে বান্দরবান, বাঘমারা ও রোয়াংছড়ি সড়কে বাস চলাচল স্বাভাবিক আছে। তবে রুমা ও থানচি স্টেশন থেকে সকাল থেকে কোনও বাস ছেড়ে আসেনি। লাইনম্যানের বরাত দিয়ে তিনি বলেন, কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বাস না চালানোর জন্য নিষেধ করেছে তাই বাস চলাচল বন্ধ রয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান এ বিষয়ে বলেন, রুমা থেকে বান্দরবানে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে শুনেছি। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও বৃদ্ধি করা হয়েছে। এখনও এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন জানান, থানচি সড়কে সন্ত্রাসীদের অস্ত্রসহ মহড়া দেওয়ার খবর শোনা যায়নি। তবে সম্প্রতি রুমায় এক বিচ্ছিন্ন ঘটনার কারণে নিরাপত্তার জন্য বাস চলাচল বন্ধ রেখেছে।
মন্তব্য করুন


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী জুন মাসের শেষের দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরও জানান, পরীক্ষার খসড়া রুটিন তৈরির বিষয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য
বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) মিরপুরে প্রধান নির্বাচক
গাজী আশরাফ হোসেন লিপু ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন, জাকের আলী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তানভীর
ইসলাম ও তাওহীদ হৃদয়।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার,
তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক,
রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম,
তানভীর ইসলাম।
রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।
মন্তব্য করুন


কুমিল্লার
বরুড়া থানাধীন চাঞ্চল্যকর আব্দুস সাত্তার হত্যা মামলার এজাহারনামীয় ০৫ আসামীকে কুমিল্লা
জেলাধীন দাউদকান্দি এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র্যাব-০২,
সিপিসি-৩, আগারগাঁও, ঢাকা এর যৌথ আভিযানিক দল।
গত
০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কুমিল্লা জেলার বরুড়া থানাধীন জালগাঁও গ্রামের ভিকটিম আব্দুস
সাত্তার (৫৫) খুন হয়। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে
এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাদীর দায়েরকৃত এজাহারের মাধ্যমে জানা যায় যে, কুমিল্লা
জেলার বরুড়া থানার জালগাঁও গ্রামের বাসিন্দা ভিকটিম আব্দুস সাত্তার (৫৫) এর সাথে গ্রেফতারকৃত
আসামীদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলতে থাকে। এরই জের ধরে গত ০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ
ভিকটিম তার নিজ জমিতে চাষাবাদ করতে গেলে গ্রেফতারকৃত আসামীরা ও সাথে থাকা অন্য পলাতক
আসামীরা লাঠিশোঠা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মাথায় আঘাত করে। এর ফলে
ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অন্যান্য আসামীরা তাদের সাথে থাকা লাঠি দিয়ে ভিকটিমকে
এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। ভিকটিম বাঁচার আশায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময়
নিকটবর্তী একটি কচু ক্ষেতের জলার মধ্যে উপস্থিত হলে গ্রেফতারকৃত আসামী ইমন, রাজ্জাক
ও আজাদ তাদের সাথে লাঠি দিয়ে পিটিয়ে ভিকটিমের বাম পা ভেঙে দেয় এবং চাকু দিয়ে আঘাত করে
ভিকটিমের দুই পায়ের হাটুর নিচে ছিদ্র করে ফেলে। ভিকটিমের মৃত্যু নিশ্চিত জেনে আসামীরা
দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী সহ অন্যান্য লোকজন ভিকটিমকে
ঘটনাস্থল হতে উদ্ধার করে সিএনজি যোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী রোশন আরা বেগম (৪০) বাদী হয়ে
কুমিল্লা জেলার বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত
ঘটনার প্রেক্ষিতে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের নিমিত্তে
র্যাব-১১, কুমিল্লা ও র্যাব-০২, সিপিসি-৩, আগারগাঁও, ঢাকা মাঠ পর্যায়ে ছায়াতদন্ত
শুরু করে। ছায়া তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১১, কুমিল্লা
ও র্যাব-০২, সিপিসি-৩, আগারগাঁও, ঢাকা এর একটি আভিযানিক দল গত ১৮/০৯/২০২৩ ইং তারিখ
সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার টোল প্লাজা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা
করে। উক্ত অভিযানে এই হত্যা মামলার ০৪ নং আসামী ইমন @ রিমন (২০), পিতা-মোঃ বাবুল, ০৬
নং আসামী আব্দুর রাজ্জাক (৪৫), পিতা-মৃত আবুল হাসেম, ০৭ নং আসামী সেকান্দার আলী (৬০),
পিতা-মৃত কলিম উদ্দিন, ০৮ নং আসামী জয়নাল (৪৬), পিতা-মৃত আব্দুল গনি ও ০৯ নং আসামী
আজাদ (৪০), পিতা- মৃত আব্দুল গনি, সর্ব সাং- জালগাঁও, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা’কে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বরুড়া থানায় হস্তান্তর
করা হয়েছে।
মন্তব্য করুন


রাজশাহীতে কোটি টাকার
হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব- ৫। এ সময় জব্দ করা হয় হেরোইন পাচারের
কাজে ব্যবহৃত ট্রাকটিও।
১ অক্টোবর রোববার রাতে নগরীর
কাশিয়াডাঙ্গার রেলক্রসিং এলাকা থেকে আটক করা হয় তাদের।
সোমবার (২ অক্টোবর)
বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনজয় কুমার
সরকার।
আটককৃতরা হলো: নগরীর
কাঠালবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে আবুল হায়াত (২২) ও ট্রাকে চালক পবার
হাড়ুপুর এলাকার জিয়ারুলের ছেলে সাকিব (২৪)।
র্যাব-৫ এর সিনিয়র
সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকার বলেন, (১ অক্টোবর) রোববার গভীর রাতে গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি নগরীর কাশিয়াডাঙ্গা থানার
কাশিয়াডাঙ্গা লেভেলক্রসিং মোড়ে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় চাঁপাই নবাবগঞ্জ
থেকে রাজশাহী অভিমুখে আসা ট্রাকের গতিরোধ করা হয়।
ওই সময় ২ জন ট্রাক থেকে
লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে র্যাব সদস্যরা। ওই ট্রাকে
তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য
এক কোটি ২ লাখ টাকা। পরে জব্দ করা হয় ট্রাকটিও।
জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার
(২ অক্টোবর) দুপুরে আটককৃতদের নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৫ এর সিনিয়র
সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকার আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে
মামলা করা হয়েছে।
মন্তব্য করুন


গাজীপুরের টঙ্গী এলাকায়
বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেফতার
করেছে র্যাব-১।
২৭ আগস্ট সোমবার এ
বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র
সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
গ্রেফতারকৃতরা হলো:
মো. মনির হোসেন (৩২), মো. রনি (২৪), মো. সাখাওয়াত (৪৩), মো. আল আমিন (২৮), মো. রতন শেখ (৩০), মো. সাইফুল ইসলাম (২২), মো.
মোর্শেদ (২৫) ও মো. ইসরাফিল মল্লিক (৩৩)। অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে
ব্যবহৃত দুটি খুর, ছয়টি চাকু, একটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান,
২৭ আগস্ট রোববার রাত সাড়ে ৯টায় টঙ্গী বাজার আশরাফ গেট এলাকার ফরিদ খান প্লাজা
মার্কেটের মেসার্স এম আর ট্রেডার্স নামে দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয় তাদের।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আরও জানান,
দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন ছিনতাইকারী
দলের এ সদস্যরা। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি
সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর
বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ বাসযাত্রী, পথচারী, মোটরসাইকেল আরোহীদের
মারধর করে ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, গাড়ি, মোটরসাইকেল, টাকা-পয়সা,
ব্যাটারিচালিত রিকশা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিলেন।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আরও জানান,
তাদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন