

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বদরপুর এলাকায় ৫৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
আজ সকালে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বদরপুর গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে রাসেল কাজী এবং একই গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে মোঃ রুবেল মিয়া। র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা
টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী
এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি হানিফ খন্দকারকে (২৭) গ্রেফতার করেছে
র্যাব-১০।
২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার
করা হয় তাকে।
২৪ সেপ্টেম্বর রোববার
দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি
মোহাম্মদ ফরিদ উদ্দিন।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত হানিফের বিরুদ্ধে
যাত্রাবাড়ী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণের ১টি মামলা
রয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই
আসামি এ মামলার পর থেকে ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়
আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ভূমিকম্প চলাকালীন
হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২ শতাধিক গার্মেন্টস কর্মী আহত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) সকাল
৯টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত
আমির শার্ট গার্মেন্টেস এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম
উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া জানিয়েছেন, আহতদের সেবায় আমাদের একাধিক
টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ
সংখ্যা দুই শতাধিক হবে। এছাড়া একের পর এক আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন
বলে শুনেছি।
এদিকে, ভূমিকম্পের ঘটনায়
কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা মহিলা কলেজে আহত হয়ে ৪জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
মন্তব্য করুন


চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৩ জন।
এই দুর্ঘটনাটি ঘটে ২৬
আগস্ট শনিবার দুপুর সোয়া ১২টায় পটিয়ার মনসারটেক এলাকায়।
জানা যায়নি আহতদের নাম।
বাস-সিএনজি অটোরিকশা
সংঘর্ষে ৩ জন আহত হয়েছে বলে জানান, পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) স্নেহাংশু বিকাশ সরকার।
তিনি
আরও জানান, আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
মন্তব্য করুন


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকার চট্টগ্রামমুখি লেইন থেকে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো. কফিল উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ফেনী জেলার সদর থানার মৌটবী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড লস্কর হাট মোল্লা বাড়ির আমিনুল হকের ছেলে মো. কফিল উদ্দিন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৫ কেজি গাঁজাসহ মো.কফিল উদ্দিন নামের একজনকে গ্রেফতার করা হয়।
এ সময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ। তার বিরুদ্ধে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। আদালতে পাঠানো হয়েছে আসামিকে।
মন্তব্য করুন


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ ধরনের ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন শুক্রবার রাতে ফেসবুকে প্রকাশিত তথ্যটি ভুয়া, এ ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ‘যে তথ্যটি ফেসবুকে প্রচার হচ্ছে সেটি ভুয়া। বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্বাচন কমিশন কখনো এত আগে জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য দেয় না। বিষয়টি কমিশনের নজরে আনব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে। এ ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ নিয়ে ফেসবুকে যা প্রচার করা হচ্ছে-আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা, ১৯ নভেম্বর (রবিবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২২ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৯ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর (শনিবার) ভোট গ্রহণ করা হবে।
গত ৩ আগস্ট দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকে সাম্প্রদায়িকতা, বিদ্বেষ, সহিংসতা ছড়ায় এমন অপপ্রচারণামূলক কন্টেন্ট ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম মেটা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে ইসি।
মন্তব্য করুন


মো মিজানুর রহমান মিনু:
কুমিল্লার আর্দশ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি বাজারে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুমিল্লা ব্যাটালিয়ন (১০) বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার যৌথ উদ্যোগে আয়োজিত হয় মাদকের বিরুদ্ধে সমাবেশ। এ সময় যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত ও মাদক প্রতিরোধে এলাকাবাসী সংহিত প্রকাশ করেন।
সোমবার বিকালে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় মাদক বিরোধী সমাবেশ সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), ব্যাটালিয়ন (১০) বিজিবির অধিনায়ক মেজর মো: আরাফাত হোসেন অনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,(১০) বিজিবি সহকারী পরিচালক পারভেজ শামীম, পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান মো: হাসান রফি রাজু, পাঁচথুবী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার কাবিরুল ইসলাম সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই। উপস্থিতি জনতাকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সবাই মিলে মাদককে না বলুন লাল কার্ড প্রদর্শন করেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, গোলাবাড়ী এলাকার মাদক ব্যবসায়ী অপরাধী যত বড় হউক না কেনো, আপনাদের সহযোগিতা নিয়ে এই এলাকাকে মাদকমুক্ত করবো। মাদক নিরসনে এই এলাকার প্রতিটি বাসিন্দা যেন ঐক্যবদ্ধ ভাবে পুলিশকে সহযোগিতা করবে। তিনি আরো বলেন ,গোলাবাড়ি এলাকায় প্রতিদিন শত শত মোটর-সাইকেল করে শহরে মাদক পরিবহন করা হয়। আমাদের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।
উক্ত সমাবেশে পাঁচশতাধিক লোক অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন


দেশে ৬টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। তাই সতর্কতা সংকেত তোলা হয়েছে সে সকল এলাকার নদীবন্দরগুলোতে।
শনিবার (১৫ জুন) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানায়, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার দেখাতে বলা হয়েছে নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত।
শনিবার (১৫ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার (১৬ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন


৩০ আগস্ট বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
নোয়াখালীর রামগতি থানার চরশীতা এলাকা আব্দুস সাত্তারের ছেলে মৃত অটোরিকশা চালক ইলিয়াস (৩০)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বলেন, কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় কামাল হোসেনের বাসায় ভাড়া থাকতো অটোরিকশা চালক ইলিয়াস। এখানে বসবাস করে অটোরিকশা চালক ইলিয়াস বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। মঙ্গলবার রাতে অটোরিকশাটি চার্জ দিয়ে ইলিয়াস ঘুমিয়ে পড়েন। সকালে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি।
এ সময় স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে।
মন্তব্য করুন


টানা কয়েকদিন গরমের পর আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিনদিন স্বস্তির বাতাস বইবে বলে । তবে এই তিনদিন পর ১০ এপ্রিল থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি,বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপ প্রবাহ: বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
তবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।
তবে এর পরে বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে। সারা দেশের তাপমাত্রাই কমবে। আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে।
আর এসব হিসেবে এবার ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বরং ভ্যাপসা গরম থাকতে পারে।
মন্তব্য করুন


নিয়মিত কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করেন, চাঁদপুর শহরের
চৌধুরীঘাট এলাকার এক ব্যবসায়ী।
রোববার (১৩ আগস্ট)
বিকেলে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন,
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ শহরের পালবাজার, চৌধুরীঘাট, কয়লাঘাট ও মোলহেড
এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। পাল বাজারের চৌধুরীঘাট এর অনেকগুলো কলার
দোকান তদারকি করা হয়। এসময় ‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে
দেখা যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের অভিযানের টের পেয়ে কেমিকেল লুকানোর চেষ্টা করেন তিনি। পরবর্তীতে
ওই দোকান মালিককে হাতেনাতে ধরে ফেলা হয় এবং তিনি দোষ স্বীকার করেন। এবং তাকে ২০
হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক
সহযোগিতা করেন, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তার অর্থ,
স্বার্থ, স্বাস্থ্য ও অধিকার রক্ষার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা
অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
মন্তব্য করুন