

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর
বিশেষ টহলদল চোরাচালান বিরোধী আভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয়
মদ সহ তিনজন বাংলাদেশী মাদক চোরাকারবারীকে আটক করে।
আজ (৭ অক্টোবর) ১২:৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা জেলার কোতয়ালী সদর উপজেলাধীন বাংলাদেশের অভ্যন্তরে বারাইপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক ভারত হতে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় ৩০ বোতল মদসহ ৩ জন বাংলাদেশী মাদক চোরাকারবারী মোঃ আবুল কাসেম, (৬৫) মোঃ তুহিন মিয়া, (২২) মোঃ সাইফুল ইসলাম (২০) আটক করে।
স্থানীয়দের নিকট থেকে জানা যায়, উক্ত মাদক চোরাকারবারীদ্বয় দীর্ঘদিন যাবৎ এই এলাকায় অবৈধ মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল।
উল্লেখ্য, আটককৃত ৩ (তিন) জন বাংলাদেশী মাদক চোরাকারবারীদ্বয়কে গোলাবাড়ী পোষ্ট কর্তৃক কোতয়ালী মডেল থানা, কুমিল্লায় হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী
মডেল থানা পুলিশ।
আজ
(২৮ সেপ্টেম্বর) দুপুরে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) ফয়েজ আহম্মেদ এবং সঙ্গীয়
ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের
ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ২নং দূর্গাপুর উত্তর ইউপিস্থ ৩নং ওয়ার্ড নিশ্চিন্তপুর
সাকিনস্থ কুমিল্লা ক্যান্টমেন্ট এলাকায় অবস্থিত ঢাকা বাস ষ্ট্যান্ড এর এশিয়া এয়ারকন
কাউন্টারের সামনে খালি জায়গায় তল্লাশী করে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রানা সিকদারকে
গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ রানা সিকদার (৩০), পিতা- মোঃ কাদের সিকদার,
মাতা- রুফিয়া বেগম, সাং- টামটা (সিকদার বাড়ী), থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা।
উক্ত
আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার , এফআইআর নং-১০২, তারিখ- ২৮/০৯/২০২৩; ধারা-৩৬(১) সারণির ১০ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে ইব্রাহীম হাসান ইবু (২৩) হত্যা মামলার এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব -১১, সিপিসি-২।
গত ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘঁনায় নিহতের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
এই ঘটনার পরপরই র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল এই হত্যা মামলার এজাহারনামীয় ২ নং ও ৩ নং আসামীকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো: রানা (২৩), পিতা-রশিদ মিয়া ও মোঃ রমজান (৩৫), পিতা-ফজলু মিয়া, উভয় সাং-চম্পকনগর (সাতরা), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, নিজস্ব
প্রতিবেদক:
আজ
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী
হয় পথচারীরা। চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হঠাৎ করেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে
পড়ে—কোনো নির্ধারিত স্টপেজ
কিংবা সংকেত ছাড়াই।
বাসটির
দরজার কাছে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নামতে শুরু করেন। অনেকে
প্রাণ ভয়ে ডিভাইডারের ওপর লাফিয়ে উঠেন। একজন যুবক নিরাপদে পার হলেও তার ঠিক পেছনে থাকা
দুই মাদ্রাসাছাত্র ভারসাম্য হারিয়ে পড়ে যান রাস্তায়।
ঠিক
তখনই সামনে দিয়ে ঝড়ের গতিতে ছুটে আসে একটি মোটরসাইকেল। মুহূর্তের মধ্যে সবাই শ্বাসরুদ্ধ
হয়ে চেয়ে থাকেন সেই ভয়ংকর দৃশ্যের দিকে।
তবে
সৌভাগ্যক্রমে, মারাত্মক দুর্ঘটনা এড়াতে সক্ষম হন মোটরসাইকেল চালক এবং রক্ষা পান ওই
দুই ছাত্রও।
স্থানীয়রা
জানান, সেই মুহূর্তে পুরো এলাকা থমকে গিয়েছিল। আতঙ্ক আর বিস্ময়ে অনেক পথচারীর মুখ ফ্যাকাশে
হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, "মনে হচ্ছিল, সবাই যেন মৃত্যুর খুব কাছ থেকে
ফিরে এল।"
ঘটনাটি
যানবাহনের নিয়ম না মানা এবং শহরের গুরুত্বপূর্ণ রোডে অব্যবস্থাপনার একটি উদাহরণ বলে
মনে করছেন সচেতন নাগরিকরা। এ নিয়ে প্রশাসনের আরও কড়া নজরদারি দাবি করেছেন এলাকাবাসী।
মন্তব্য করুন


কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ও গুলিসহ
কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার গৌরীপুর
ইউনিয়নের ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করে।
আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার
বাশরা গ্রামের আলমগীরের ছেলে মোঃ ইসহাক তুষার ( ২৪) ও গৌরীপুর গ্রামের আবুল কাশেমের
ছেলে মেহেদী হাসান রাজা (২২)। পুলিশ তাদের কাছ থেকে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি
ও নাম্বার বিহীন মোটর একটি সাইকেল উদ্ধার করেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি
মো. জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক
করা হয়েছে। তারা সংজ্ঞবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিলো বলে
জানতে পেরেছি। তাদের নিকট আরো অস্ত্র থাকতে পারে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ
শেষে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন


কুমিল্লা দক্ষিণ মডেল থানা
কর্তৃক ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ কেজি গাঁজা, নগদ ২৪ হাজার ৬০০/- টাকা, ০২
টি বাংলাদেশী পাসপোর্ট, ইয়াবা সেবন করার ২০ টি বিশেষ পাইপ ও ০১ টি মোটরসাইকেল সহ ০১
জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২২/০৯/২০২৩ইং তারিখ দক্ষিণ
মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আহসান হাবিব এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য
উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর দক্ষিণ
থানাধীন পদুয়ার বাজার সোনালী ব্যাংক পার্শ্ববর্তী রাস্তা দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী
মোটর সাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য বহন করে শ্রীবল্লভপুর হয়ে কুমিল্লা শহরের
দিকে যাবে।
উক্ত সংবাদরে ভিত্তিতে ঘটনাস্থল
রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করতে থাকেন।
তল্লাশীকালে রাতে সোনালী
ব্যাংক, সদর দক্ষিণ উপজেলা শাখা, কুমিল্লা সংলগ্ন রাস্তা দিয়ে আগত একটি মোটর সাইকেলকে
থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে মোটর সাইকেল এর বাম
হ্যান্ডেলে থাকা সাদা রংয়ের শপিং ব্যাগ সহ দৌড়েঁ পালিয়ে যাওয়ার চেষ্টা কালে অফিসার
ও ফোর্সসহ আসামী মোঃ মেহেদী হাসান (২৬) কে আটক করেন।
আটকপূর্বক উপস্থিত স্বাক্ষীদের
সম্মুখে ধৃত আসামী মোঃ মেহেদী হাসান (২৬) এর বিধি মোতাবেক দেহ তল্লাশীকালে তার ডান
হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতরে থাকা আলামত
১/ একটি খাকি স্কচটেপ দ্বারা
মোড়ানো বিশেষ প্যাকেটে রক্ষিত ৩১টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাক, যারা প্রতিটি পলিপ্যাকের
মধ্যে ২০০ (দুইশত) পিস করে সর্বমোট ২০০ X ৩১=৬২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট,
২/ ০২ (দুই) টি সাদা রংয়ের
পলিপ্যাকের ভিতরে ০১(এক) কেজি করে সর্বমোট ০২ (দুই) কেজি গাঁজা,
৩/ মাদক দ্রব্য বিক্রয়ের
নগদ ২৪,৬০০/- টাকা,
৪/ ০২ (দুই) টি বাংলাদেশী
পাসপোর্ট, উদ্ধারকৃত পাসপোর্ট দুটি ধৃত আসামী মোঃ মেহেদী হাসান এর নিজ নামে পাসপোর্ট,
৫/ বিভিন্ন মানের টাকা দ্বারা
তৈরী ২০ (বিশ) টি বিশেষ পাইপ, যা দ্বারা ইয়াবা সেবন করা হয়,
৬/ একটি Maximus
M312B মডেলের বাটন মোবাইল, এবং একটি
iphone 14 pro max
৭/ মাদকদ্রব্য পরিবহন কাজে
ব্যবহৃত একটি কালো ও কমলা রংয়ের ১৫০ সিসি Yamaha FZ-X, মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উক্ত মালামাল জব্দ পূর্বক
আসামী মোঃ মেহেদী হাসান (২৬), পিতা-মোঃ খোকন মিয়া, মাতা-মোসাঃ পারুল আক্তার, সাং-শ্রীবল্লভপুর,
ওয়ার্ড নং-২২, কুমিল্লা সিটি কর্পোরশেন, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার
করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীর
বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩০, তাং-২৩/০৯/২০২৩ইং, ধারা-২০১৮
সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(গ)/১৯(ক) /৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
ঢাকা–কুমিল্লা মহাসড়কের যানজট কমাতে বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে সুয়াগাজী থেকে গোলাবাড়ি হয়ে আড়াইহাজার পর্যন্ত একটি বিকল্প মহাসড়ক নির্মাণের প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।
রোববার (১৭ মে) স্থানীয় সরকার বিভাগের কুমিল্লা কার্যালয়ে আয়োজিত এক সভায় এ প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। এতে প্রস্তাবনা উপস্থাপন করেন সিনিয়র সহকারী প্রকৌশলী মেহেদি হাসান।
প্রস্তাবিত সড়কটি সুয়াগাজী থেকে শুরু হয়ে গোলাবাড়ি, গোমতীর উত্তর পাড় ঘেঁষে বুড়িচং, দেবিদ্বার, কোম্পানীগঞ্জসহ বিভিন্ন এলাকা অতিক্রম করে বাঞ্ছারামপুর পর্যন্ত বিস্তৃত হবে। পরবর্তীতে প্রস্তাবিত মেঘনা সেতু ও কাঞ্চন ব্রিজের মাধ্যমে এটি ঢাকার ৩০০ ফিট সড়কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমবে এবং কুমিল্লার উত্তরাঞ্চলসহ আশপাশের জেলার মানুষ দ্রুত রাজধানীর সঙ্গে যোগাযোগের সুযোগ পাবে। পাশাপাশি শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ইয়াসিন আরাফাত ও আব্দুল্লাহ আল নোমান নামে ছয় বছর বয়সের শিশু ২টি সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।
আজ সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ও মাহফুজ হকের ছেলে নোমান গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় বাড়ির পাশে পুকুর ঘাটে খেলছিল। এরপর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরে ও তাদেরকে খুঁজে উদ্ধার করতে পারেনি কেউ। পরে মঙ্গলবার সকালে দুজনের মরদেহ পানিতে ভেসে ওঠে। আরাফাত ও নোমান স্থানীয় একটি স্কুল ও মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়তো।
পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বলেন, দুপুরে মরদেহ দাফনের পর আমরা সংবাদ পেয়েছি। তারপর শিশুর অবিভাবক এর সাথে কথা বলেছি - তারা যদি কোন অভিযোগ দিতে চান তাহলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন। তারা কোন সদুত্তর দেয়নি এ ব্যাপারে।
মন্তব্য করুন


কুমিল্লায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল মান্নান, সিভিল সার্জন নাছিমা আক্তার।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন, দুদক কুমিল্লার উপ-পরিচালক মোঃ ফজলুল হক।
এর আগে জেলা জেলা প্রশাসক কার্যালয়ে একটি দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ইতিহাস সমিতি ও প্রত্নতত্ত্ব
বিভাগের যৌথ উদ্যোগে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন
শুরু হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য
অধ্যাপক ড. মোঃ হায়দার আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর
ড. মোহাম্মদ সোলায়মান। আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব
উদ্দিন এবং বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।
সম্মেলনে উপস্থিত গুণী ও পণ্ডিত ব্যক্তিদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির
বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাদানের
জায়গা নয়। এখানে দুটি কাজ হয়, একটি জ্ঞান সৃষ্টি, আরেকটি জ্ঞান ছড়িয়ে দেওয়া। আজকের
আয়োজন জ্ঞান সৃষ্টি ও ছড়িয়ে দেওয়া। এর মাধ্যমে উপকৃত হবে আমাদের ছাত্র ও উপস্থিত সকলেই।
তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব কেবলমাত্র অতীতের উপাত্ত সংগ্রহের একটি
পন্থা নয়, বরং এটি আমাদের সভ্যতার ইতিহাস, সংস্কৃতি এবং সামাজিক বিকাশের এক অমূল্য
দৃষ্টান্ত। আমাদের দেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে চিহ্নিত করা এবং তা বিশ্বমঞ্চে
তুলে ধরা আমাদের সকলের একান্ত দায়িত্ব।
ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, পুরনোকে নতুনভাবে উপস্থাপন
না করে, পুরনোকে পুরনোভাবে রেখে ইতিহাসকে খোঁজা, সহযাত্রী হওয়া, শিক্ষা নেওয়া, উপস্থাপন
করা, লালন করা এবং আত্মস্থ করা প্রত্নতত্ত্বের জ্ঞান। আমরা ছাত্রজীবনে এই পাঠগুলো পাইনি,
যার ফলে একটা বড় গোষ্ঠী এগুলো নিয়ে সচেতন নয়। আমরা জাতি হিসাবে পিছিয়ে আছি, কেননা আমাদের
এই জিনিসগুলো নিয়ে আমরা সচেতন নই।
তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব বিভাগের এক যুগ পূর্তিতে এই আয়োজন আন্তর্জাতিক
মানসম্পন্ন জ্ঞান বিনিময় প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে শুধু
গবেষণার গুণগত মানই বৃদ্ধি পাবে না, বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে দেশি এবং বিদেশি
গবেষকদের আন্তঃসম্পর্ক তৈরি করবে।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম বলেন, আমার কাছে মনে হয়,
ইতিহাস চর্চার ক্ষেত্রে কষ্টিপাথরে যাচাই করা জ্ঞান সৃষ্টি করে প্রত্নতত্ত্ব। আমরা
যদি ইতিহাসকে বিভিন্ন লেয়ারে ভাগ করি, প্রাচীণ, মধ্য, আধুনিক, তাহলে ফাউন্ডেশন লেয়ারে
আমরা প্রত্নতত্ত্বকে পাবো।
তিনি আরও বলেন,বাংলাদেশে ময়নামতি সংক্রান্ত বিষয় জানতে পারার জন্য ময়নামতির
কাছে এসে এই সম্মেলন হওয়ায় আমরা কৃতার্থ। এই যে
ল্যান্ড অফ ভ্যারাইটিজ যেখানে বিভিন্ন ঐতিহাসিক বিষয় আছে, সেখানে আসতে পেরে
আমরা আসলেই গর্বিত।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং অনুষ্ঠানে
স্বাগত বক্ত্য রাখেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া
চৌধুরী।
উল্লেখ্য, সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষক, প্রত্ন-গবেষক ও শিক্ষার্থীদের
শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে।
মন্তব্য করুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা চেষ্টা সহ নাশকতা মামলার ০২ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখ সন্ধ্যায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বড়পুকুরপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা চেষ্টা সহ নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামী ১। আদনান হায়দার (৪০) এবং ২। মোঃ দুলাল (৩৮) নামক ০২ জন নাশকতাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। আদনান হায়দার (৪০) কুমিল্লা জেলার বুড়িচং থানার সিন্দুরিয়া পাড়া গ্রামের আখলাক হায়দার এর ছেলে এবং ২। মোঃ দুলাল (৩৮) একই থানার পূর্বহুড়া গ্রামের মৃত আক্কাছ আলী এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৪/০৮/২০২৪ ইং তারিখ কুমিল্লা জেলার বুড়িচং থানার অন্তর্গত নাজিরা বাজার এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিন ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল।
উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে ধৃত আসামী ১। আদনান হায়দার (৪০) ও ২। মোঃ দুলাল (৩৮) সহ তার অপরাপর সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোড সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। উক্ত ঘটনায় অনেক নিরীহ ছাত্র ককটেল, দেশীয় অস্ত্র ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তৎপ্রেক্ষিতে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়, যার মামলা নং-০৭, তারিখ-০৭/০৯/২০২৪। মামলা দায়ের করার পর হতে র্যাব-১১, সিপিসি-২, এর আভিযানিক দল পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র্যাব-১১ সিপিসি-২ এর চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বড় পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। আদনান হায়দার (৪০) ও ২। মোঃ দুলাল (৩৮)’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। ে
গ্রফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন