

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১১, সিপিসি-২।
১৮ এপ্রিল রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক
দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কোটেশ্বর এলাকায় মাদক
বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রাশেদুল রিমন (২৪) ও ২। মোঃ ওয়াসিম আকরাম
(২১) নামক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ১০ কেজি
গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রাশেদুল রিমন (২৪) কুমিল্লা জেলার
চান্দিনা থানার সুহিলপুর গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে এবং ২। মোঃ ওয়াসিম আকরাম
(২১) বি.বাড়িয়া জেলার সদর থানার সুলতানপুর গ্রামের শেখ ভানু মিয়া এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার
করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায়
মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১
এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের
মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কুমিল্লার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নি।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এডভোকেট ফাহমিদা জেবিন।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য করুন


কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কর্তৃক একদিনে ২০ কেজি গাঁজা, ২৫৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেট কার উদ্ধারসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ ২০/০৯/২০২৩ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার পৃথক দুইটি অভিযানে এসআই(নিঃ)/মোঃ সাইদুর রহমান, এএসআই(নিঃ) আব্দুস সালাম ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে ২০/০৯/২০২৩খ্রিঃ তারিখ বেলা ১১:১৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালকাপুর ইউপির সাফুয়া সাকিনস্থ মিরশানি টু সোনাপুর গামী রাস্তার জনৈক আবুল কাশেম এর নির্মাণাধীন বাড়ির সামনে রাস্তার উপর পৌঁছে আসামী মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা- মোঃ আবুল কাসেম, মাতা- ছায়েরা বেগম, গ্রাম- জগমোহনপুর (সোনা মিয়া মাস্টার বাড়ি), ০১নং ওয়ার্ড, ০৩নং কালিকাপুর ইউনিয়ন, ডাকঘর- নোয়াবাজার, উপজেলা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ আটক করেন। তথায় আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী মোঃ সোহাগ মিয়া (২৮) এর ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বড় বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিল পেয়ে উদ্ধারপূর্বক ২০/০৯/২৩খ্রিঃ তারিখ বেলা ১১:৫০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-, তারিখ- ২০/০৯/২০২৩; ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) রুজু করা হয়।
একইদিনে অপর একটি অভিযানে এসআই(নিঃ)/ মোঃ নজরুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ ইলিয়াছ ও সংগীয় ফোর্সসহ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের দিক হতে আশা ঢাকা অভিমুখী একটি সিলভার রংয়ের প্রাইভেটকার গাড়ী যা ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৭৪ রেজি নাম্বারের গাড়িটি থামানোর জন্য সংকেত দিলে চালক উক্ত স্থানে গাড়িটি থামালে গাড়ির চালক (১) আসামী মহিবুল্লাহ শেখ(৩৩), পিতা-ইসহাক আলী শেখ, মাতা-মিনারা বেগম, সাং-সাতকাচিমা (সর্দার বাড়ী), থানা- নাজিরপুর, জেলা-পিরোজপুর, ও গাড়ীর ভিতরে চালকের পাশের সিটে বসা আসামী (২) নুরুজ্জামান নুরু(৪৩), পিতা-হান্নান ফকির, মাতা-ছকিনা বেগম, সাং-বয়সা, থানা- গৌরনদী, জেলা-বরিশালকে আটক করেন। তথায় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামীদ্বয়ের বহনকৃত গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর হতে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত পলিথিন দ্বারা মোড়ানো ১৬টি পোটলা, প্রতি পোটলায় ০১ কেজি করে (১৬×১)=১৬ কেজি গাঁজা এবং অপর একটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ১০৫ বোতল ফেনসিডিল, পেয়ে উদ্ধার করেন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার গাড়ী যাহার রেজি-নং-ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৭৪, ২০/০৯/২৩ খ্রিঃ তারিখ ভোর ০৫:৫০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উল্লেখ্য, একই দিনে হালিম শেখ নামক এক মাদকব্যবসায়ীকে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের করলে সদর দক্ষিণ থানার মামলা নং-২২, তারিখ- ২০/০৯/২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১৯(গ)/ ১৪(গ)/৩৮ রুজু করা হয়।
মন্তব্য করুন


গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর ২০২৪ তারিখ ভোরবেলায় সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বি-পাড়া উপজেলার সবুজ পাড়া নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অবৈধ অস্ত্র ব্যবহারকারী মৃত আবুল হোসেন এর ছেলে কামরুল (২৩) নামক ব্যক্তিকে নিজ বাড়ি হতে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ টি পিস্তল (চাইনিজ), ১ টি ম্যাগাজিন ও ১ টি পিস্তলের এ্যামোঃ উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসহ বি-পাড়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক
না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত
থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায়
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ
মডেল থানা পুলিশ।
সদর
দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মোঃ আফসার মিয়া, এএসআই (নিঃ) মোঃ আশ্রাফ,
এএসআই (নিঃ) রিপন চাকমা এবং সঙ্গীয় ফোর্সসহ
থানা এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , সদর
দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী জাম্বুরা সাকিনস্থ ডাইনো পার্ক সংলগ্ন সরকারী আশ্রয়
কেন্দ্রের সামনে রাস্তার উপর ৫/৬ জনের একটি ডাকাত দল সিএনজি সহ কোটবাড়ী হতে বাতাবাড়ীয়া
গামী রোডে চলাচলরত যানবাহন এবং আশপাশের বাড়িতে ডাকাতি করার জন্য সমবেত হয়ে ডাকাতির
প্রস্তুতি গ্রহণ করছে। তাৎক্ষণিক সংবাদ প্রাপ্তির
সাথে সাথে অফিসার ও সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ডাকাতির
প্রস্তুতি নেওয়া ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ৪ ডাকাতকে
গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো: ১। মোঃ এমরান হোসেন ইমন ইমু (২৭), পিতা- মৃত কামাল হোসেন @ কালা মিয়া, সাং-কালিয়াজুড়ি
ধর্মপুর, শাহ আলম মেম্বার বাড়ি, তোয়া হাউজিং,, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা,
২। মেহেদী হাসান রাব্বি (২৫), পিতা-মৃত মাহে আলম, সাং-ধর্মপুর দৌলতপুর থানা-কুমিল্লা
কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৩। মোঃ আল আমিন (২২), পিতা-হুমায়ূন কবির @ মুন্সি, সাং-ধর্মপুর
(তোয়া হাউজিং, মোখলেছ ইঞ্জিনিয়ার এর বাড়ী), থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা,
৪। মোঃ নাজিম উদ্দিন সুজন (২৮), পিতা-তাজুল ইসলাম প্রকাশ তাজু মিয়া, সাং-চিতোষী (চান্দাল),
পোঃ চিতোষী বাজার, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর বর্তমান সাং-মোল্লা হাউজিং, রামমালা,
থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। আসামীদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরী ভোতা রাম দা, ১ টি দেশীয় তৈরী রডের
হাতল যুক্ত চাইনিজ কুড়াল, ১ টি লোহার রড, ১ টি দেশীয় তৈরী ভোতা ছুড়ি, উদ্ধার করে।
এ
সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩৫/৪১০, তাং-২৭/০৯/২০২৩ইং,
ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লার
হোমনায় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ফয়সল (২২) কে প্রথমে শ্বাসরোধ পরে জবাই করে
হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
সোমবার
সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোঃ
জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যু
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা হোমনা উপজেলার রাজনগর গ্রামের মোঃ ফুল মিঞার ছেলে
মোঃ শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মোঃ বেদন মিয়ার ছেলে মোঃ দুলাল
মিয়া (২০)।
মামলার
বিবরণে জানাযায়, হত্যাকাণ্ডের শিকার ফয়সল আসামি
মোঃ শামীম মিয়ার কলেজ পড়ুয়া বোন মেহেদী আক্তার (১৮) এর প্রেমের সম্পর্কের জের ধরে পূর্ব
পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে ২০২০ সালের ৫ জুন ফয়সল তার মামা নজরুল মিয়ার ছাদে বন্ধুদের
সাথে আড্ডা দেওয়ার সময় তার মোবাইলে আসামি শামীম ফোন করে বলে আমিরুল ইসলাম উচ্চ বালিকা
বিদ্যালয়ের নির্মানাধীন বিল্ডিংয়ে যাওয়ার জন্য। তখন ফয়সাল কাউকে কিছু না বলে শামীরের
কথামতো মামা বাড়ীর ছাদ থেকে বের হয়ে বাড়ীতে ফিরে না আসায় স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে
খোজাখুজি করে না পেয়ে নিহতের বৃদ্ধ পিতা মোঃ মকবুল হোসেন হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি
করে। তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে প্রথমে
আসামি মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করার পর শামীম জানায় প্রথমে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ
করে এবং পরে ধারালো ছুরিকাঘাতে জবাই করে ফয়সলকে হত্যা করে লাশটি বিদ্যাময়ের মাঠে মাটিতে
পুঁতে রাখা হয়।
এ
ব্যাপারে ২০২০ সালের ১৩ জুন নিহত ফয়সলের বড় বোন হোমনা থানাধীন রাজনগর গ্রামের হারুন
মিয়ার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে মোঃ শামীম মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে হোমনা
থানায় মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা
এসআই মোঃ শামীম সরকার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে আসামি মোঃ
শামীম মিয়া ও মোঃ দুলাল মিয়াকে আটক করে আদালতে সোপর্দ করে।
তারা
বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দির সময় শামীম জানান,
২০২০ সালের ৫ জুন দিবাগত রাত সাড়ে ৯টার সময় ফয়সলকে প্রথমে শ্বাসরোধ পরে জবাই করে হত্যা
করে লাশ মাটির নিচে পুঁতে রাখে। ঘটনার ১২দিন পর গ্রেফতারকৃত আসামি শামীম এর দেখানো
মতে ভিকটিম ফয়সলের অর্ধ গলিত মরদেহ আমিরুল ইসলাম উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠের মাটির
নিচ থেকে হোমনা থানাপুলিশ উদ্ধার করে সূরতাল রিপোর্ট তৈরি করেন।
রাষ্ট্রপক্ষে
১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি অন্তে আসামিদ্বয়ের প্রদত্ত
স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি মোঃ শামীম মিয়া ও মোঃ দুলাল মিয়া'র
বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড এবং একই সাথে
প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
রায়
ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ শামীম মিয়া ও মোঃ দুলাল মিয়া আদালত কাঠগড়ায় উপস্থিত
ছিলেন।
এ
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী অতিঃ পিপি এডভোকেট শেখ
মাসুদ ইকবাল মজুমদার ও মোঃ নূরুল ইসলাম বলেন, আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল
রেখে দ্রুত বাস্তবায়ন করবেন।
অপরদিকে,
আসামিপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী এডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথ বলেন, এ রায়ে আসামিপক্ষ
অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আপীল করবো।
মন্তব্য করুন


কুমিল্লায়
অপহরণ করে চাঁদা আদায়ের চক্রকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।
গতকাল (২৮
মার্চ) বিকেলে সুমন(৩৪) নামক ব্যক্তি কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে
জানান, তার
ভাই আলাউদ্দিন রং মিস্ত্রির কাজ করে। কাতার যাওয়ার জন্য (২৮
মার্চ) সকাল ১১ টায় তার নিজ বাসা থেকে রেইসকোর্সে
এলাকায় প্রবাসী জনশক্তি অফিসে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য বাহির হলে
কে বা কারা তাকে অপহরণ পূর্বক আটকে রেখে আটক ব্যক্তির নম্বর থেকে ফোন দিয়ে বিভিন্ন
প্রকার হুমকি ধমকী দিয়ে ১,০০,০০০ (এক
লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং চাঁদা না দিলে ভিকটিমের নামে
মিথ্যা মামলা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাইয়া দিবে বলে হুমকী দিচ্ছে।
সংবাদ
পেয়ে সম্মানিত পুলিশ সুপার,
কুমিল্লার নির্দেশনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ উক্ত ব্যক্তিকে উদ্ধারে কাজ
শুরু করে।
কোতয়ালী
মডেল থানার এস.আই জীবন রায় চৌধুরী তথ্য প্রযুক্তির সহায়তায় আটক রাখার স্থান
সনাক্ত করে অভিযান পরিচালনা
করে ভিকটিম আলাউদ্দিনকে রাতে উত্তর রেইসকোর্স,
ধানমন্ডি রোড(বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মজুমদার এর মাজেদা কুটির নামীয়
৬ষ্ঠ তলা বিশিষ্ট বিল্ডিং এর ৪র্থ তলায় ২ নং আসামীর ভাড়া বাসা থেকে ঘটনায় জড়িত
চক্রের দুই নারী এবং একজন পুরুষ সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত
আসামীরা হলো-
১।
পারভীন আক্তার @ হুমায়রা(২৮), পিতা-মৃত
শানু মিয়া, মাতা-মৃত
হাসেনা বেগম, সাং-চারিপাড়া(উত্তর পাড়া, হারুন মেম্বারের বাড়ী), থানা-ব্রাহ্মনপাড়া,
জেলা-কুমিল্লা, এ/পিসাং-নানুয়া
দিঘীর দক্ষিন পাড়(মনির হোসেন এর ৬ তলা ভবনের ৩য় তলার ভাড়াটিয়া), থানা-কোতয়ালী
মডেল, জেলা-কুমিল্লা।
২।
শাহেনা বেগম(৩৮), স্বামী-কবির
আহমদ, সাং-ধান্যদৌল(কাজী
বাড়ী), ৫নং
ওয়ার্ড, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা, এ/পি সাং-উত্তর
রেইসকোর্স, ধানমন্ডি
রোড(বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মজুমদার এর মাজেদা কুটির নামীয় ৬ষ্ঠ তলা
বিশিষ্ট বিল্ডিং এর ৪র্থ তলার ভাড়াটিয়া),
থানা-কোতয়ালী মডেল,
জেলা-কুমিল্লা।
৩।
মোঃ মশিউর রহমান টিপু(৪৫),
পিতা-মৃত আব্দুর রশিদ,
মাতা-ফাতেমা বেগম,
সাং-কাপ্তান বাজার(বেপারী পুকুর পাড়,
বড় বাড়ী), থানা-কোতয়ালী
মডেল, জেলা-কুমিল্লা।
পুলিশ
জানান, উক্ত চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে
প্রলোভনের মাধ্যমে নিজেদের নির্ধারিত স্থানে নিয়ে ভয় ভীতি দেখিয়ে চাদা আদায় করে
আসছিলো।
উক্ত
ঘটনায় কুমিল্লা এর কোতয়ালী মডেল থানায় প্রতারণামূলক চাদাবাজির মামলা দায়ের
করা হয়েছে।
মন্তব্য করুন


"কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা প্রগতি" এ স্লোগানে কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
সকালে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কর-অঞ্চল কুমিল্লার কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান।
কাস্টমস কুমিল্লার কমিশনার মোঃ মাহফুজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত কমিশনার মির্জা সহিদুজ্জামান, যুগ্ম কমিশনার মোঃ পায়েল পাশা।
সেমিনারে কুমিল্লা অঞ্চলের ছয় জেলার আমদানি ও রপ্তানিকার, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেন।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ২৩ জুন রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাঙ্গুরি মধ্যমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মারুফ হোসেন (২২) ও ২। সাকিবুল হাসান (২১) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মারুফ হোসেন (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাঙ্গুরি মধ্যমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে এবং ২। সাকিবুল হাসান (২১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বামুইল গ্রামের মোঃ লিটন এর ছেলে।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের টমছম ব্রিজ
ও ইপিজেড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা
হয়েছে।
আজ
বুধবার (৬ নভেম্বর) অভিযানে ৪টি দোকানের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ২০,০০০ টাকা জরিমানা
আদায় করা হয় এবং এ সময় প্রায় ৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মোবাইল
কোর্টে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।
প্রসিকিউশন
প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন। অভিযানে
সহযোগিতা করেন হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।
এই
অভিযানের মাধ্যমে নিষিদ্ধ পলিথিনের ব্যবহারের বিরোধিতা করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছে
জেলা প্রশাসন।
মন্তব্য করুন


কুমিল্লায় অস্থিতিশীল পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে কুমিল্লা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকালে কুমিল্লা নগরীর নিউ মার্কেট, টমছমব্রিজ, রানীর বাজারে তদারকি অভিযান অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
অভিযানে এক মাংস ব্যবসায়ী ভোক্তাদের সাথে প্রতারণা করার কারণে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আজকে ১২০ টাকা থেকে ১৩০ টাকার মধ্যে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম
মন্তব্য করুন