

কুমিল্লায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
১৭ মার্চ র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশাস্ট্যান্ডের দখল নিয়ে চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব (২৭) হত্যা এবং ৬ জনকে গুলিবিদ্ধ করার মামলার আসামী ১। মোঃ হালিম (৫৫), পিতা- মৃত মনু মিয়া, সাং-শাসনগাছা (মোল্লা বাড়ী), থানা-কোতয়ালী মডেল, ২। মোঃ সজল (৩০), পিতা-আব্দুর রশিদ, সাং-শাসনগাছা (দক্ষিণ বাড়ী), থানা-কোতয়ালী মডেল, ৩। মোঃ ওমর ফারুক (২৪), পিতা-কালু মিয়া, সাং-শাসনগাছা, থানা-কোতয়ালী মডেল, ৪। মোঃ বাচ্চু মিয়া (৩৫), পিতা-রাজ্জাক (মিস্ত্রি), সাং শাসনগাছা, থানা-কোতয়ালী মডেল, ৫। মোঃ ইব্রাহীম (২৫), পিতা- রফিকুল ইসলাম, সাং-বেলাশ্বর, থানা-চান্দিনা, সর্ব জেলা-কুমিল্লাদের’দের গ্রেফতার করে।
জানা যায়, ঘটনায় নিহত কলেজ ছাত্র জামিল হাসান অর্নব কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে অর্নাসে অধ্যায়নরত। শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশাস্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া দফাদার বাড়ি ও মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৫ মার্চ ২০২৪ তরিখ মধ্যমপাড়ার আবুল কাশেমের দলের সঙ্গে মোল্লা বাড়ির ফজলে রাব্বি ও আলাউদ্দিনের দলের সংঘর্ষ এবং গোলাগুলি হয়। ঘটনাস্থলে ১ নং আসামী ফজলে রাব্বি ও ২ নং আসামী খলিলুর রহমানের হাতে থাকা আগ্নেয়াস্ত্র পিস্তল দ্বারা গুলি বর্ষন করে এবং অন্যান্য সহযোগীরা ইট-পাটকেল দিয়ে আক্রমন করে। ঘটনার একপর্যায়ে, জামিল হাসান অর্নব এর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয় এবং মোঃ অনিক (২৮), নাজমুল (২৮), মোঃ দিপু (৩৫), নিশু (২২), মোঃ মোহন (২০) ও রিনা (৪৫) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর জখম হওয়ায় তাদের কে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জামিল হাসান অর্নবকে মৃত ঘোষনা করে এবং বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ভিকটিম মারা যাওয়ার পর এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধের কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ১টি হত্যা মামলা দায়ের করে।
র্যাব জানান, র্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব হত্যা মামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৫ জন আসামীকে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানা, কুমিল্লা বরাবর হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


বিপ্লব চক্রবর্ত্তী:
শঙ্কর মজুমদার ২০২০ সালের
২৮ জুন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের
পর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দু-দুটো সাফ্যলতার মধ্যে দিয়ে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন।
বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার এর সৎ নেতিত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের
সমন্বিত প্রচেষ্টায় বিজিডিসিএল পরিচালনা পর্ষদের সার্বিক দিকনির্দেশনা এবং পেট্রোবাংলা
ও সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও সম্মানিত গ্রাহকগণের ঐকান্তিক
সহযোগিতায় পেট্রোবাংলার সাথে এর আওতাধীন কোম্পানি সমূহের মধ্যে সম্পাদিত ২০২২-২৩ অর্থবছরের
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন
কোম্পানি লিমিটেড ১০০% মার্ক পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। তাহার সৎ নেতিত্বে
অন্যতম আরেকটি সাফল্য হলো গত ১০ই জুন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
এর এই প্রথম জাক-জমাটপূর্ণভাবে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছিলো.যোগদানের
৩৯ মাসেই নিষ্ঠা ও সততার সাথে তিনি কোম্পানীর অভ্যন্তরীন ও ব্যহ্যিক কার্যক্রম কে এক
নতুন ধারায় পরিচালনা করে সাফল্যতার শীর্ষস্থানে পৌঁছে দিয়েছেন।
১৯৮০ সালের ৭ই জুন ‘বাখরাবাদ
গ্যাস সিস্টেমস লিমিটেড’ নামে একটি মডেল কোম্পানী হিসেবে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী
লিমিটেড এর যাত্রা শুরু হয়। ফেনী, লহ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়
৪ লাখ ৯০ হাজার ৬১০জন আবাসিক গ্রাহক,৭৪ টি সিএনজি পাম্প, ১৩ টি বিদুৎ কেন্দ্রে, ১ টি
সার-কারখানায়, ১৯৬ টি শিল্প কারখানায়, ৮২ টি ক্যাপটিভে ও ২১৩৮ টি ব্যাণিজিকে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড
গ্রাহকদের সেবা প্রদান করে আসছে। সবোর্চ্চ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া
জেলায় ও সর্ব্বনিম্ম অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার হচ্ছে লক্ষীপুর জেলায়।
গত ২০২১-২২ অর্থবছরে এপিএ
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় বিজিডিসিএল
নির্ধারিত লক্ষ্যমাত্রা বিপরীতে ৯৯.৭২% স্কোর পেয়েছে এবং পেট্রোবাংলার ১৩টি
কোম্পানির মধ্যে ৩য় স্থান অর্জন করেছে।
গ্রাহকদের সেবায় যোগদানের
পরেই তিনি সর্বপ্রথম আবাসিক, ব্যানিজিক, শিল্প ও সিএনজি পাম্পে অবৈধ গ্যাস সংযোগের
কাজে জড়িত অনেক কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেন।
২০২১-২০২২ অর্থবছরে সরকারী
কোষাগারে একশো তেরো কোটি চুআঁশি লক্ষ টাকা প্রদান তিন হাজার আটশত চৌদ্দটি অবৈধ সংযোগ
বন্ধ ও অবৈধ সংযোগ উচ্ছেদ,২৩ কোটি ৯৪ লক্ষ টাকার বকেয়া বিল আদায় করা হয়েছে। ইতিমধ্যে
২০২৩-২০২৪ অর্থ বছরে প্রায় ৪০০ টি অবৈধ সংযোগ বন্ধ ও অবৈধ সংযোগ উচ্ছেদ এবং ৭৫ লক্ষ
টাকার বকেয়া বিল আদায় করা হয়েছে. তিনি অবৈধ সংযোগ বন্ধ ও অবৈধ সংযোগ উচ্ছেদের সহায়তার
জন্য ১২ টি নতুন গাড়ি ক্রয় করেছেন, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাউজ বিল্ডিং ঋণ
২৫ লক্ষ থেকে ৪% বৃদ্ধি করে ৬০ লক্ষ টাকা করেছেন, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য
সুরক্ষার কথা চিন্তা করে নতুন ইসিজি মেশিন ক্রয় করেছেন, কর্মকর্তা ও কর্মচারীরা অবসরে
যাওয়ার পর দ্রুততার সাথে ১৮ মাসের বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা
করেছেন। এমনকি উনার সার্বিক দিক নির্দেশনায় বিগত বছরের তুলনায় গত দুবছর শতভাগ সাফ্যলতার
সাথে বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার এর সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন কার্যক্রমের
মাধ্যমে বকেয়া আদায় সহ রাজস্ব আয় এর পরিমান বৃদ্ধি পেয়েছে. এই ধারাবাহিকতায় গ্রাহকদের
সেবা ও সরকারের রাজস্ব আদায়ে বিজিডিসিএল অতীতের তুলনায় বেশ সফলতা অর্জন করে আসছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের শেষ খেলায় মাগুরা জেলা ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা জেলা ক্রিকেট দল। এর আগে ২০০৩ সালে বাংলাদেশ বিমানের সাথে ফাইনালে রানার্সআপ হয় কুমিল্লা। আগামী ৪মে রোববার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে কিশোরগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে কুমিল্লা।
আজ
বৃহস্পতিবার কক্সবাজার স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং পাওয়া কুমিল্লা জেলা দলের দুই স্পিনার ইয়াসির আরাফাত এবং আশরাফুল হাসান রোহান এর ঘূর্ণি যাদুতে মাগুরা জেলা ক্রিকেট দল মাত্র ৩৮.২ ওভারে অলআউট হয়ে যায়। মাগুরা জেলা দলের আসলাম, মোহাইমিন এবং তালহা যথাক্রমে ১৯,১৮ এবং ১৭ রান করেন। ইয়াসির আরাফাত ৫০ রানে ৫ উইকেট এবং রোহান ৩৮ রানে ৪ উইকেট লাভ করেন।অপর উইকেটটি নেন পেসার সবুজ। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা দল ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের ওপেনার ইরফান তাকরির অপরাজিত ৮০ রান করেন। অপর ব্যাটসম্যানের মধ্যে রুবেল মিয়া ২৮ আবুবকর, ১৪ রান করেন।
কুমিল্লা জেলা ক্রিকেট দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস এবং কোচ মানিক কুমার দাস ২২বছর পর ফাইনালে উঠার সুযোগ পাওয়ায় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন এবং ফাইনালে ভাল করার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন


কুমিল্লার বিজয়পুরে রেললাইনের ওপর লরি উল্টেগিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার(২৮ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে অন্তত দুই ঘণ্টা।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ রয়েছে।
কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানিয়েছেন, আপাতত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি এবং অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৮ কেজি গাঁজাসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
আজ (২ মার্চ) দুপুরে র্যাব-১১, সিপিসি-২
একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন
মনাগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ পাভেল মিয়া (৩০) নামক একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ পাভেল মিয়া (৩০)
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর গ্রামের মৃত আবাদ মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী
ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


সাংবাদিক
মোঃ এমদাদুল হক সোহাগের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতির আয়োজনে আবারো ব্রাহ্মণবাড়িয়া
জেলার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
১৩ সেপ্টেম্বর বেলা দশটায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা
উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা ও কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু দারোগা।
বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ ম হানুরুর রশীদ ঢালী, দৈনিক প্রথম আলোর কসবা-আখাউড়া-ব্রাহ্মণপাড়া
উপজেলা প্রতিনিধি সোহরাব হোসেন। সাবেক মেম্বার ও প্রবীন আওয়ামী লীগ নেতা ইউনুছ মেম্বারের
সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কসবা প্রতিনিধি শাখাওয়াত
হোসেন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম ভূইয়া, সাবেক মেম্বার কবির আহম্মদ, সাবেক মেম্বার
জহিরুল ইসলাম জোহর, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব
মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি মজিবুর রহমান ভূইয়া, সার্জেন্ট অব. ফেরদৌস ওয়াহিদ, ব্যবসায়ী আক্তার হোসেন
ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি আজম, সহকারি শিক্ষক সোলেমান সরকার, সহকারি শিক্ষক
গোলাম আজম প্রমুখ।
অনুষ্ঠানের
এক পর্যায়ে বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক এমদাদুল হক সোহাগের নিজ অর্থায়নে বিদ্যালয়ের
১৫জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়। তাছাড়া চট্টগ্রাম বিভাগে
দীর্ঘলাফে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়া মাহমুদা আক্তারকে পাঁচ হাজার টাকার
আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়।
জানা
যায়, প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
মন্তব্য করুন


ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (২০মার্চ) দুপুর ২টায় কুমিল্লা নগরীর টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান এবং সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন ও নাসির আহমেদ মোল্লা।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাম, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ ও শাহাদাত হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ হামলা বন্ধের দাবি করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের
স্মরণে কুমিল্লা সরকারি কলেজে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় নিহতদের
স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার
দিকে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, আমাদের
শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে
জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্তি
পেয়েছি আমরা। আমরা তাদের সারাজীবন মনে রাখব। আমরা শহীদ ভাইদের স্মরণে এখানে উপস্থিত
হয়েছি। ৭১-এর মুক্তিযোদ্ধাদের যেভাবে আমরা স্মরণ করি, ২৪ এর ছাত্র আন্দোলনে শহীদ ভাইদেরও
আমরা সেভাবে স্মরণ করবো। তাদের এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমি চাই, তাদের
এই অবদান যেন সবাই মনে রাখে, এই বিষয়ে যেন কোনো বৈষম্যের সৃষ্টি না হয়।
কর্মসূচিতে কুমিল্লা সরকারি কলেজের
বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে সমস্বরে
দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন


কুমিল্লায় তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে কান্দিরপাড় টাউন হল মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল তিন টা থেকে রাত নয় টা পর্যন্ত চলবে।
মন্তব্য করুন


কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাাথ দত্ত স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩-২৪ আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা করেছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট কমিটি।
বুধবার সকালে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ ফেব্রুয়ারি থেকে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট শুরুর সিদ্ধান্ত হয়।
এবারের স্কুল ক্রিকেটের আসরে কুমিল্লার ৮টি স্কুল অংশ নিচ্ছে। ক ও খ দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৮টি স্কুল দল। ক- গ্রুপে রয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল, এ্যাথনিকা স্কুল এন্ড কলেজ, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ ও কুমিল্লা ইউসুফ হাই স্কুল।
খ- গ্রুপে রয়েছে কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা পুলিশ লাইন স্কুল ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট হচ্ছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, যুগ্ম সম্পাদক বাদল খন্দকার, কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও কোচ সারোয়ার জাহান ও অংশগ্রহণকারী স্কুলগুলোর ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ও গুলিসহ
কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার গৌরীপুর
ইউনিয়নের ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করে।
আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার
বাশরা গ্রামের আলমগীরের ছেলে মোঃ ইসহাক তুষার ( ২৪) ও গৌরীপুর গ্রামের আবুল কাশেমের
ছেলে মেহেদী হাসান রাজা (২২)। পুলিশ তাদের কাছ থেকে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি
ও নাম্বার বিহীন মোটর একটি সাইকেল উদ্ধার করেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি
মো. জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক
করা হয়েছে। তারা সংজ্ঞবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিলো বলে
জানতে পেরেছি। তাদের নিকট আরো অস্ত্র থাকতে পারে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ
শেষে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন