

৫
টি সাজা ওয়ারেন্ট সহ
মোট ১৫ টি ওয়ারেন্ট
ভূক্ত আসামী মনিরুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার
করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।
চেক ডিজঅনার এর মামলার ৫
টি সাজা ওয়ারেন্ট সহ
মোট ১৫ টি ওয়ারেন্ট
ভূক্ত পলাতক আসামী মোঃ মনিরুল ইসলাম
(৪৫) দীর্ঘদিন ধরে ঢাকা শহরের
বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। উক্ত আসামীকে
গ্রেফতার করার জন্য কুমিল্লা
জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান এর নির্দেশে কোতয়ালী থানা পুলিশের একটি
টিম কাজ করতে থাকে।
তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের এসআই
(নিঃ) অরুন চাকমা সঙ্গীয়
এএসআই আরমান হোসাইন দ্বয় উক্ত আসামীর
অবস্থান ঢাকা জেলার রামপুরা
থানাধীন বনশ্রী এলাকায় নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট থানা
পুলিশ সহ অভিযান পরিচালনা
করে আসামী মোঃ মনিরুল ইসলামকে
বুধবার বিকালে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা
জেলার কোতয়ালী থানার দারোগা বাড়ী,
উত্তর চর্থা এলাকার রফিকুল ইসলাম এর ছেলে মোঃ মনিরুল ইসলাম। আসামী মোঃ মনিরুল ইসলাম
এর ০৫ টি মামলায়
বিজ্ঞ আদালত মোট ০৫ বছরের
সাজা বিনাশ্রম কারাদন্ড প্রদানের পাশাপাশি ৪,৯৫,৩২৫০০(
চার কোটি পঁচানব্বই লক্ষ
বত্রিশ হাজার পাঁচশত টাকা) অর্থদন্ড প্রদান করেন। আসামীকে ওয়ারেন্ট মূলে বিজ্ঞ আদালতে
প্রেরন করা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন


৪ সেপ্টেম্বর সোমবার রাজধানীতে চুরি করার অভিযোগে মো. জুলহাস (৩১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয় মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া থেকে।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১ গ্রাম হেরোইন।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্যটি নিশ্চিত করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, একজন পেশাদার চোর জুলহাস। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে নগরীর বিভিন্ন থানায়। বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করেন তিনি। চুরি করতে গিয়ে ধরা পড়লেও জামিনে বের হয়ে আবারও চুরি করেন তিনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আরও বলেন, এ বছরেই জুলহাস তিন বার গ্রেফতার হয়েছে, কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও চুরি করেন। সবশেষ গত মার্চ মাসে চুরি করতে গিয়ে ধরা পড়েন ও মে মাসে জামিনে বের হন। এরপর আবারও গতকাল মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া ফিরোজা ভিলায় চুরি করতে গিয়ে ধরা পড়েন জুলহাস।
তিনি আরও জানান, এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে জুলহাসকে গ্রেফতার করে। পরে তল্লাশি করে জুলহাস এর কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করে।
মন্তব্য করুন


শাহানাজ পারভিন চৌধুরী
পরিচালক, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ
আজ ২১ মার্চ। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস।পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ও ভালোবাসার একটি শব্দ হচ্ছে মা। মায়ের কাছে একটি সন্তান যেমন তার জগৎ তেমনি সন্তানের কাছে তার মা-ই সব। আর এজন্য মা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটি সবচেয়ে মধুর ও মমতাময়। একটি সন্তান যখন ঠিক মতো খেতে পারে না কথা বলতে পারে না এমন কি নিজের কাজ নিজেও করতে পারে না তখন তাকে আগলে রাখেন মা। তার পরম মমতার চাদরের উষ্ণতায় তাকে বড় করে তোলে। সন্তানের সব আবদার মা হাসি মুখে মেনে নেয়। সেই ভালোবাসা মাখা মা ডাক মায়ের কাছে যেন মধুর থেকেও মধুর হয়ে যায়। এই ভাবেই মায়ের সাথে সন্তানের সম্পর্ক সুন্দর আর ভালোবাসা পূর্ণ হয়ে ওঠে। ডাউন সিনড্রোম শিশুরা সময়ের সাথে সাথে বয়সে বড় হলেও তাদের হৃদয় থাকে শিশুদের মতো কোমল। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিরা মা-বাবা,আত্মীয়-স্বজন,প্রতিবেশী সকলের কাছ থেকে সব সময় শুধু একটা জিনিস ই চায় আর তা হলো - ভালোবাসা ।
প্রতি বছরের মতো ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ- দেশব্যাপী ডাউন সিনড্রোম কমিউনিটিকে সঙ্গে নিয়ে যথাযথ মর্যাদায় এ বিশেষ দিবসটি উদযাপন করছে। এ বছর জাতীয়ভাবে ১১তম ও আন্তর্জাতিকভাবে ১৯তম বারের মতো বিশ্ব ডাউন সিনড্রোম দিবসটি পালিত হচ্ছে। ২০১২ সাল থেকে জাতিসংঘ সারাবিশ্বে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসটি উদযাপন করে আসছে। এরই মাধ্যমে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিরা সমাজে তাদের অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে একীভূত সমাজ গঠনে কার্যকরী অবদান রাখবে বলে আশা রাখি।
ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে কাজ করতে গিয়ে আমাকে প্রায়শই মায়েদের কাছ থেকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। তা হলো- ‘আপা, আমি আমার ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর যত্ন কিভাবে করবো? এরই পরিপ্রেক্ষিতে আমার আজকে এই প্রবন্ধটি লেখা। যাতে করে মায়েরা তাদের শিশুকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন।
ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর যত্নে পিতামাতার ভূমিকা মুখ্য। কারণ শিশু স্বাভাবিকভাবেই পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় বাবা-মার সাথেই বেশি সময় অতিবাহিত করে থাকে।
আমি আমার সন্তান রাফানকে যেভাবে গড়ে তুলেছি তাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। নিম্নে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুকে বাবা-মা কিভাবে লালনপালন করবে তার একটি বয়সভিত্তিক সার্বিক চিত্র উপস্থাপন করা হলো। উপস্থাপনাটি কোন গবেষণা বা প্রমিত মানদন্ডের ভিত্তিতে প্রণীত হয়নি। তাই এটি স্থান, কাল, পাত্রভেদে পরিবর্তিত হতে পারে।
৬-১২ সপ্তাহ
কিছুর প্রয়োজন হলে কান্না করা, শিশুর মাথা স্থির রাখা ও কোন জিনিসের উপর দৃষ্টি নিবদ্ধ করা এই বয়সে শিশুর স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিকাশ অন্যদের থেকে তুলনামূলক দেরিতে হওয়ায় মা-বাবাকে অল্প বয়স থেকেই ঘাড়, মেরুদণ্ড, শরীরের পেশীসমূহে দিনে দুইবার করে ম্যাসাজ করতে হবে। শিশুর সামনে ঝুনঝুনি বা হালকা রকমারি আলোর ব্যবস্থা করা যেতে পারে, যাতে করে তার দৃষ্টির স্থিরতা আসে।
৩ মাস
বিভিন্ন ধরণের কু-ধ্বনি উচ্চারণ করা, মাকে চিনতে পারা, তার গলার আওয়াজ শুনে খোঁজা ও কিছুক্ষণ মাথা সোজা রাখা এই বয়সে সাধারণ শিশুদের বৈশিষ্ট্য। সেক্ষেত্রে মা শিশুকে কোলে নিয়ে আধবোলে কথা বলা, তালি বা শব্দের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা ও নিয়মিত পেশীর ম্যাসাজ- এই বয়সে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ক্ষেত্রে নিয়মিত করতে হবে।
৬ মাস
আধবুলি (বা…বা, দাদা….দা, মা…মা, মা…ম) করা, আশেপাশের শব্দে মাথা ঘোরানো, ঠেকা দিয়ে অল্প সময়ের জন্য বসা, চিত ও উপুড় হতে পারা এই সময়ের স্বাভাবিক বৈশিষ্ট্য। এই সময়ে বাবা-মা শিশুকে নরম বালিশে শোয়ানো ও নরম কিছু দিয়ে ঠেকা দেওয়ার মাধ্যমে বসানোর চেষ্টা করতে পারে।
৯ মাস
কিছু না ধরে বসা ও হামাগুড়ি দেওয়া এই বয়সে শিশুর মধ্যে না দেখলে বাবা-মা শিশুর চারপাশে বালিশ দিয়ে বসানোর চেষ্টা করবে এবং নিয়মিত পেশীর ম্যাসাজ করাবে।
১২ মাস
সব শেষ/আরো দাও বলতে পারে, দাঁড়ানোর চেষ্টা করা এবং আসবাবপত্র ধরে হাঁটা এই বয়স থেকেই একজন সাধারণ শিশু শুরু করে। কিন্তু এই বৈশিষ্ট্যগুলো একজন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর মধ্যে না দেখা দিলে শিশুকে একটি ওয়াকার কিনে দিতে হবে এবং সাথে সাথে পেশীর ব্যায়ামগুলো চলমান রাখতে হবে।
১৮ মাস
কুকুরকে কুকুল, দুই শব্দে কথা বলা, গ্লাস ধরে পানি পান করা এবং হাঁটা এ বয়সের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর বিকাশ ধীরে হয়। তাই বাবা-মা শিশু কিছু না ধরতে পারলে শিশুর আঙ্গুল ও কব্জির সংযোগস্থলে নিয়মিত দুইবেলা ম্যাসাজ করবে এবং ওয়াকারের মাধ্যমে হাঁটানোর চেষ্টা করাতে হবে। এই বয়সেও সে এক শব্দের কথা না বললে, মা শিশুকে নিয়ে আয়নার সামনে বসে ধীর লয়ে কথা বলানোর চেষ্টা করবে।
২ বছর
সীমিত বহুবচনের ব্যবহার, কি/কোথায় জাতীয় প্রশ্ন ও এ জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া, দৌঁড়াতে পারা, কিছু চাওয়া, পায়জামা ধরণের জামাকাপড় খুলে ফেলা এই বৈশিষ্ট্যগুলো দুই বছর বয়সে স্বাভাবিক। অন্যথায় বাবা-মা শিশুকে কোন কিছুতে দড়ি বেঁধে দিয়ে বা আসবাবপত্র ধরে দাঁড়ানোর চেষ্টা করাতে হবে এবং ধীরেধীরে হাঁটানোর চেষ্টা করাতে হবে।
৩ বছর
প্রায় ৮০০০ শব্দ বলতে পারে, স্মৃতি হতে ৫ পর্যন্ত সংখ্যা, মৌলিক রংয়ের নাম, ক্রিয়ার অতীতকালের রূপ, তিন শব্দ বিশিষ্ট বাক্য যেমন, আমি ভাত খাই, বাবা কই যাও?, হাত তুলে কাঁধের উপর থেকে কিছু ছোঁড়া, কিছু সরিয়ে রাখা এই বয়সের স্বাভাবিক বৈশিষ্ট্য হলেও ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ক্ষেত্রে তিন বছর বয়সে এই বৈশিষ্ট্যগুলো নাও পরিলক্ষিত হতে পারে। সেক্ষেত্রে বাবা-মা পরিচিত জিনিসপত্রের নাম বলা, শিশু যে শব্দগুলো বলে তা পুনরাবৃত্তি করা, বিভিন্ন রংয়ের সাথে পরিচয় করানোর চেষ্টা করতে হবে।
৪ বছর
নিজের নাম ও বয়স বলা, বস্তুর ব্যবহার সম্পর্কে জানা, সাইকেলে প্যাডেলিং করা, বই বা ম্যাগাজিন দেখে ছবির নাম বলা এই বয়সে শিশুদের স্বাভাবিক বৈশিষ্ট্য। সেক্ষেত্রে বাবা-মা উক্ত ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু যদি এগুলো না করতে পারে তাহলে তাকে নিয়মিত বিভিন্ন রঙিন বই বা ছবিযুক্ত ম্যাগাজিন নিয়ে নিয়ম করে সকাল ও সন্ধ্যা দুইবেলা পড়ার টেবিলে বসাতে হবে। এর মাধ্যমে শিশুর যেমন বসার অভ্যাস তৈরি হবে তেমনি সে পড়ালেখার প্রতিও আগ্রহী হবে। এছাড়া বাংলা ও ইংরেজি বর্ণমালা শিশুকে লিখানোর চেষ্টা করাতে হবে এবং ধীরে ধীরে তাকে প্রি-স্কুলিংয়ের জন্য প্রস্তুত করতে হবে।
৫ বছর
১৫০০-২০০০ শব্দ বলতে পারা, শব্দের অনিয়মিত বহুবচনের ব্যবহার, বিভিন্ন জটিল বাক্য যেমন, আমরা নানা বাড়িতে এত সুন্দর ঘুরেছি যে খুব মজা হয়েছিলো, জামাকাপড়ের বোতাম লাগানো, কয়েকটি রংয়ের নাম বলা, সিঁড়ি দিয়ে নামতে পারা, পা ফাঁকা করে লাফানো পাঁচ বছর বয়সী শিশুর স্বাভাবিক বিকাশের ধাপ।
মন্তব্য করুন


কুমিল্লায়
৫২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ। গতকাল (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানায়
কর্মরত এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ হারুন
অর রশিদ, এএসআই মোঃ এমরান ভুইয়া, এএসআই মোঃ
নাজমুল হাসান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ৬ নং ঘোলপাশা
ইউনিয়নের আমানগন্ডা সাকিনে আমানগন্ডা তাকিয়া আমগাছ কবরস্থানের সামনে ঢাকা চট্টগ্রাম
মহাসড়ক সংলগ্নে ১ জন ব্যক্তি মোটরসাইকেল সহ গাড়ীর জন্য অপেক্ষা করতেছে এবং অপর ২ জন
ব্যক্তি আমানগন্ডা তাকিয়া আমগাছ কবরস্থানের পাশে গাঁজার বস্তাসহ লুকিয়ে আছে। অতঃপর
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেলে থাকা ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে পালানোর সময়
মোটরসাইকেল সহ আসামী মোঃ বিজয় কে আটক করেন। অপর ২ জন ব্যক্তি কবরস্থানের পাশে ৩টি
বস্তা ফেলে দৌড়ে পালানোর সময় আসামী মোঃ ছালাউদ্দিন ও মোঃ সাদেক মিয়া কে আটক করেন।
এ সময় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী হলো:
১।
মোঃ বিজয় (১৮), পিতা- সালেক মিয়া, মাতা- সাহেদা আক্তার, সাং- কাশিপুর, ইউপি- রতনপুর,
থানা- হবিগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমান সাং- বালিনা, ইউপি- দুলালপুর, থানা- ব্রাহ্মনপাড়া,
জেলা- কুমিল্লা।
২।
মোঃ ছালাউদ্দিন (২৪), পিতা- আব্দুল মতিন, মাতা- রিজিয়া বেগম, সাং- বালিনা, ইউপি দুলালপুর,
থানা- ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা।
৩।
মোঃ সাদেক মিয়া (২০), পিতা- মোঃ মজিদ আলী, মাতা- মোছাঃ রহিমা বেগম, সাং- কাশিপুর,
ইউপি রতনপুর, থানা- হবিগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমান সাং- বালিনা, ইউপি দুলালপুর, থানা-
ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা।
উক্ত
ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা রুজু করা হয়।
উল্লেখ্য
যে, গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ ছালাউদ্দিন (২৪) এর বিরুদ্ধে পূর্বের ৩ টি মাদক মামলা
ও ৩নং আসামী মোঃ সাদেক মিয়া (২০) এর বিরুদ্ধে ২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন
রয়েছে।
মন্তব্য করুন


দেশী
বিদেশী বিরল প্রজাতির সংরক্ষিত জলজ প্রাণী কাছিম উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লা
পুলিশ সুপারের নির্দেশে কুমিল্লা চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল
ইসলাম এর নেতৃতে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা সহ চৌদ্দগ্রাম থানার
একটি চৌকস অভিযানিক টিম ও বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা এর
যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন
চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি সাকিনস্থ হায়দারপুল নামক স্থানের চট্টগ্রাম টু ঢাকামুখী
মহাসড়কের চট্টগ্রাম টু মংলাগামী জি.এস ট্রাভেলস্-এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে
বাস গাড়ীর পিছনের বক্স হতে তিনটি ককশীটের কার্টুনে প্লাষ্টিকের চটের বস্তার ভিতর রক্ষিত
০৪টি প্রজাতির ছোট বড় মোট ৪৫টি “কাছিম” উদ্ধার করা হয়।
বিরল
০৪ প্রজাতির কাছিমের মধ্যে ১। সুন্দি কাছিম (Spolted Flapshell Turtle) ১৯টি, ২। হলদে
কাইট্টা (Indian Eyed Turtle) ১১টি, ৩। কড়ি কাইট্টা (Indian Roofed Turtle) ০৫টি, ৪।
(Peacock Softshell Turtle) ১০টি।
গাড়ীর
সুপার ভাইজারকে কাছিম সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, তিনটি ককশীটের কার্টুন
ফেনী থেকে একজন ব্যক্তি মংলা নিয়ে যাওয়ার জন্য জি.এস ট্রাভেলস্ নামীয় বাস গাড়ীতে তুলে
দিলে বিষয় অধিকারী (১৭) নামে একজন উক্ত কার্টুনগুলো নিয়ে যাইতেছিল।
উক্ত
কার্টুনগুলো বহনকারী (বিষয় অধিকারী) বাগেরহাট জেলার মোল্লারহাট থানারমাদারতলী গ্রামের
বিধান চন্দ্র অধিকারীর ছেলে।
উদ্ধারকৃত
জীবন্ত “কাছিম” অবমুক্ত করার জন্য ঢাকার বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা
হয়। জীবন্ত “কাছিম” বহন করায় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বিষয় অধিকারীকে বন্যপ্রাণী
ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন


কুড়িগ্রাম
জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ৩৫০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতার ১২ কোটি টাকার
একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের মিনি গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বন্ধ হয়ে গেছে
ওই প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ৪২০টি পরিবার।
রাজীবপুর
উপজেলার কোদালকাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের
চর সাজাই গ্রামের কানেশিয়া সোলার মিনি গ্রিড প্রকল্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে
এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা নিশ্চিত করতে পারেনি গ্রিড কর্তৃপক্ষ।
মন্তব্য করুন


১৮ জুলাই মঙ্গলবার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। তাকে পরীক্ষা করতে বলেন। ১৯ জুলাই সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন তানিয়া বৃষ্টি । এখনো তার প্রচণ্ড জ্বর রয়েছে, কমছে না। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না
মন্তব্য করুন


গরুর বা খাসির নেহারি খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পরোটা-লুচি দিয়ে নেহারি খাওয়ার মজাই আলাদা। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার গরু-খাসির নেহারি। জেনে নিন গরু-খাসির নেহারি রান্নার সহজ রেসিপি-
** তৈরি করতে যা লাগবে
১. খাসি বা গরুর সেদ্ধ পায়া ৪ টি
২. পানি পরিমাণমতো
৩. আদা বাটা এক চা চামচ
৪. রসুন বাটা এক চা চামচ
৫. জিরার গুঁড়ো এক টেবিল চামচ
৬. গরম মসলার গুঁড়ো আধা চা চামচ
৭. ধনে গুঁড়ো এক চা চামচ
৮. লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ
৯. হলুদের গুঁড়ো এক চা চামচ
১০. তেজপাতা দুটি
১১. লবঙ্গ ৫-৬টি
১২. পেঁয়াজ বাটা এক টেবিল চামচ
১৩. লবণ স্বাদমতো
১৪. দারুচিনি পরিমাণমতো
১৫. টমেটো কিউব এক কাপ
১৬. তেল পরিমাণমতো
১৭. ঘি ২ টেবিল চামচ
১৮. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
১৯. রসুন কুচি এক টেবিল চামচ
২০. কাঁচা মরিচ ৪-৫টি
**যেভাবে তৈরি করবেন
প্রথমে সসপ্যানে গরু বা খাসির পায়া সেদ্ধ করে নিতে হবে। তারপর সামান্য পানি মিশিয়ে আদা-রসুন বাটা, সব গুঁড়ো মশলা, লবণ ও দারুচিনি দিয়ে ঢেকে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে টমেটো কিউব দিয়ে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন।
এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এবার সামান্য ঘি, পেঁয়াজ ও রসুনকুচি হালকা বাদামি করে ভেজে নেহারির মধ্যে ঢেলে দিবেন। সসপ্যানে কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিন। এরপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। পরোটা বা লুচির সাথে মজাদার নেহারি পরিবেশন করুন।
মন্তব্য করুন


চাঁদপুরের কচুয়ায় ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরাপুর এলাকা থেকে কচুয়া থানার এসআই মামুন সরকার,দেলোয়ার হোসেন ও এমসআই মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাসি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো, কুমিল্লার শাসনগাছা এলাকার ফয়সাল মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩৫),কোতয়ালী উপজেলার আড়াইওড়া গ্রামের জামাল হোসেনের স্ত্রী নাজমা বেগম ও একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রুপা আক্তার।
আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহন করে অধিকমূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
মন্তব্য করুন


শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
তাছাড়া আগামী শনিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
সেই সঙ্গে আরো বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে আরো বলা হয়, রবিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মন্তব্য করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেছেন, নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল, তা আমাদের দেখার বিষয় না। নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হলো কিনা, তা দেখার বিষয়।আমরা শুনছি বিএনপি নির্বাচনে আসতে চায়। দলটি যদি পর্দার আড়ালে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসতে চায়, তাহলে সংবিধান অনুযায়ী তফসিল পেছানোর সুযোগ আছে। আমরা সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছি। কারা নির্বাচনে আসবে, কারা আসবে না, সেটা দেখার সুযোগ নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমরা আশাবাদী, ভোটাররা উপস্থিত হবেন। ভোটারদের উদ্বুদ্ধ করতে আমরা কাজ করব। রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনকে প্রভাবিত করলে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তফসিলের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগে যদি পারি, এখন কেন পারব না?
মতবিনিময় সভায় কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন