এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে
ছবি: সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সহজ করতে দীর্ঘদিনের আলোচিত একক ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে আবারও আলোচনা হচ্ছে। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সম্প্রতি সচিবালয়ে এক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানায়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে নেওয়ার পরিকল্পনা আছে। একইভাবে এগিয়ে আনা হতে পারে এইচএসসি পরীক্ষা, যাতে পরীক্ষার ফল প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়া যায়।

শিক্ষার্থীদের সেশনজট কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে উল্লেখ করে তিনি জানান, ভর্তি পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে লাখো শিক্ষার্থীর জীবন থেকে মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

বর্তমানে এইচএসসি পাসের পর শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে কয়েক মাস ধরে বিভিন্ন জেলায় ঘুরতে হয়। এতে সময় ও অর্থের বড় চাপ তৈরি হয়। বছর কয়েক আগে এই ভোগান্তি কমাতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতি চালু হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)–এর তত্ত্বাবধানে গুচ্ছ ভর্তি পরীক্ষায় একসময় ২৪টি বিশ্ববিদ্যালয় অংশ নিলেও পরবর্তীতে কিছু বিশ্ববিদ্যালয় বেরিয়ে গিয়ে সংখ্যা কমে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ শীর্ষ প্রতিষ্ঠানগুলো বর্তমানে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। ফলে তিন-চার মাস ধরে একাধিক পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের।

শিক্ষামন্ত্রী জানান, এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি সমন্বিত ভর্তি পরীক্ষার আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইউজিসিকে দেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, এসএসসি ডিসেম্বর-জানুয়ারিতে এবং এইচএসসি ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হলে জুন মাসের মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে। সেক্ষেত্রে জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু করা সম্ভব, যা বর্তমান সময়সূচির তুলনায় প্রায় চার মাস এগিয়ে আসবে।

একক ভর্তি পরীক্ষা চালু করা গেলে শিক্ষার্থীদের ভোগান্তি ও খরচ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তারা জানিয়েছেন, এটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় এবং নীতিগত ঐকমত্য জরুরি।

এদিকে, পরীক্ষার সময় এগিয়ে আনার বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিলে তারা তা বাস্তবায়নে প্রস্তুত, তবে এতে প্রশাসনিক চাপ বৃদ্ধি পাবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব
শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি স্বতন্ত্র বেতন কাঠামো (পে-স্কেল) নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মেধাবী শিক্ষক ধরে রাখতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।

সোমবার ময়মনসিংহ-এর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় এক শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে আর্থিক প্রণোদনা বাড়ানোর বিষয়ে প্রশ্ন তোলেন।

জবাবে মন্ত্রী জানান, শিক্ষকদের বেতন-ভাতা অন্যান্য পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। এ ধরনের তুলনা নানা জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন মামলা বা আন্দোলনের পরিস্থিতি।

তিনি আরও বলেন, শিক্ষকদের জন্য একটি সম্পূর্ণ স্বতন্ত্র পে-স্কেল চালু করা প্রয়োজন। সেটি বেশি বা কম যাই হোক, মূল বিষয় হলো—এই কাঠামোটি যেন অন্য সব পে-স্কেল থেকে আলাদা হয়।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

আগামী ২ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা। 

বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত রুটিনে বলা হয়েছে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

চমেকের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

চমেকের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
চট্টগ্রাম মেডিকেল কলেজ

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ তালিকায় আছেন এমবিবিএস ও ইন্টার্ন শেষ করা চিকিৎসকও। এদের প্রায় সবাই আওয়ামী লীগের ছাত্র-সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

সোমবার (২৮ অক্টোবর) মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বহিষ্কার আদেশ সই করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমি কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান চমেকের অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। 

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্র রাজনীতির নাম ভাঙিয়ে একক কর্তৃত্ব, গোষ্ঠীগত আধিপত্য এবং ব্যক্তিগত হিরোইজম প্রদর্শন, ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গসহ কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে দুই বছর, ১৫ জনকে ১ বছর ৬ মাস, ৩৭ জনকে ১ বছর ও ১৬ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। 

মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, বহিষ্কার তালিকায় ১৭ জন ইন্টার্ন চিকিৎসক আছে। তালিকায় এক নম্বরে থাকা এমবিবিএস ৫৯ ব্যাচের মুশফিকুন ইসলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু সার্জারির বিভাগের মেডিকেল অফিসার। এ ছাড়া ১১ জনের কাছ থেকে অভিভাবক ও শিক্ষার্থী নিজে মুচলেকায় অব্যাহতি দেওয়া হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি
ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। ফলে এবার পাসের হারে বড় ধরনের ধস দেখা গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবারের পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। যা আগের বছরের তুলনায় অনেক বেশি। ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। সেই হিসাবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান বেড়েছে ৮৩টি।

অন্যদিকে, এবার মাত্র ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। যেখানে গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১ হাজার ৯৮৪টি।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। মোট পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ২৮ হাজার ১৮১ জন। এর মধ্যে সাধারণ বোর্ডে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদরাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও ঢাকা শিক্ষা বোর্ডে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মোশাররফ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম, এবং সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

নৃবিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া রহমান মলি অনুভূতি প্রকাশ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি প্রায় চার মাস হয়ে গেছে। আজকে আমাদের অ্যাসোসিয়েশন থেকে নবীনবরণ ও বিদায়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ছোট্ট সময়ে আমার প্রাণের সংগঠন। আমার অ্যাসোসিয়েশনের প্রথম প্রোগ্রামে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে কতটা ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানে এসে আমি এক ধরনের ‘হোম-হোম’ অনুভূতি পেয়েছি। বিশ্ববিদ্যালয় জীবন শুধু পড়াশোনা ও ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং সুন্দর সম্পর্ক গড়ে তোলাও একটি বড়ো অর্জন, যা আমি এই অ্যাসোসিয়েশনে এসে উপলব্ধি করেছি।”

প্রধান অতিথি নূরুল করিম চৌধুরী বলেন, “এটা আমার প্রাণের সংগঠন। আমার বাড়িও যেহেতু চৌদ্দগ্রামে, তাই চৌদ্দগ্রামের সন্তানদের নিয়ে গঠিত এই সংগঠনটি আমার কাছে বিশেষ প্রিয়। এই সংগঠনে সকলের অংশগ্রহণ দরকার। যে-কোনো অনুষ্ঠানের আয়োজন করতে গেলে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। সংগঠনে যুক্ত হলে আমরা একে অপরকে চিনতে পারব এবং আমাদের মাঝে সুন্দর সম্পর্ক তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে-কোনো সমস্যায় আমি পাশে থাকব এবং সমাধানের চেষ্টা করব। সবার লক্ষ্য যেন সবসময় উঁচু থাকে, ভবিষ্যতে আরও ভালো করো, এই দোয়া রইল।”

অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ মজুমদার বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সবসময় সহযোগিতা ও সমর্থন করার জন্য। আজকের অনুষ্ঠানের জন্য অতিথিবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের সংগঠনের প্রতিটি কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করেছি। সামনে যারা নেতৃত্বে আসবে, তারাও যেন একইভাবে দায়িত্ব পালন করে এই প্রত্যাশা রাখি।”

উল্লেখ্য নবীণ ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ, কাওয়ালি আসর ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ছয়জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এদিন সব বোর্ড মিলিয়ে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ১১ হাজার ৮৯০ জন। এদিন দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে- একজন ঢাকা বোর্ডে এবং একজন দিনাজপুর বোর্ডে।

অন্যদিকে, মাদরাসা বোর্ডের অধীন দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর। তবে অংশ নিয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এতে অনুপস্থিত ১১ হাজার ২১১ জন। মাদরাসা বোর্ডে সারা দেশে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ২ হাজার ৩০৭ জন। কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি; তবে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে গড় অনুপস্থিতি ১ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি বরিশাল বোর্ডে-১ দশমিক ৩৯ শতাংশ। সবচেয়ে কম অনুপস্থিতি দিনাজপুর বোর্ডে। অন্যদিকে মাদরাসা বোর্ডে গড় অনুপস্থিতি ৪ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ১ দশমিক ৯৩ শতাংশ। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল
এসএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্টঃ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রথমদিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা এ সময়সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী— ১০ এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ৮ মে পর্যন্ত। এরপর ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে সবাইকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে গত কয়েকবছর ধরে পুনর্বিন্যাস করা সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছিল। তবে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণ সিলেবাস এবং পূর্ণমান ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী

>পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে।

>প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

>পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে।

>শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে।

>পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

>পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

>প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

>কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

>পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

>কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।

>সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

>পরীক্ষার ফল প্রকাশের সাতদিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

চলছে ফরম পূরণ

গত ১ ডিসেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। এক দফা সময় বাড়ানোয় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এরপর জরিমানাসহ ফরম পূরণে কিছুদিন সময় পাবেন শিক্ষার্থীরা। এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য প্রত্যেক বিভাগে ফরম পূরণের ফি ১০০ টাকা বেড়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। তাছাড়া এসএসসি পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী
প্রাথমিক শিক্ষার যৌক্তিক দাবি

সারাদেশের ন্যায় কুমিল্লায় প্রাথমিক শিক্ষার যৌক্তিক দাবিতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ৯ টায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন।

এছাড়া আগামীকাল সোমবার (৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত  কলম বিরতি কর্মসূচী ঘোষণা করা হয়েছে। 

দাবি না মানলে আগামী মঙ্গলবার প্রতিবাদ সভা ও পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ দিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (৩ নভেম্বর) এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মঙ্গলবার রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ বিষয়টি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

একইসঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে পরীক্ষার আয়োজন করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

আইনজীবীদের তথ্যমতে, শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিসহ ৪২ জন চলতি বছর রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে ওই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন। শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিসংক্রান্ত ১৭ জুলাইয়ের ওই স্মারক (ম্যামো) কেন আইনগত কর্তৃত্ব–বহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে আজ রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেওয়া হয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

পরে আইনজীবী নিয়াজ মোর্শেদ বলেন, শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ দিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাইয়ে স্মারক অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা অনুসারে সব বেসরকারি অর্থাৎ বেসরকারি নিম্নমাধ্যমিক, রেজিস্ট্রার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এবং রেজিস্টার্ড/অস্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত/স্থাপনা ও প্রাথমিক অনুমতিপ্রাপ্ত চালু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এ জন্য ১৫ দিনের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাইকোর্টের রায়ের ফলে শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয়, এসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

১৯৮১ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রবর্তন করা হয় বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ২০০৫ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। ২০০৮ সাল পর্যন্ত এটি চলে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নতুন নীতিমালার আলোকে পিএসসি পরীক্ষা হয়। এতে যারা ভালো করত, তাদের বৃত্তি দেওয়া হতো। তবে করোনার সময় ২০২০ ও ২০২১ সালে তা বন্ধ ছিল। ২০২২ সালে আবার বৃত্তি পরীক্ষা শুরু হয়, তবে তা প্রাথমিক সমাপনী পরীক্ষার নীতিমালার (সংশোধিত-২০১৬) আলোকে। বিভিন্ন কারণে ২০২৩ ও ২০২৪ সালে এটি বন্ধ ছিল। পরিস্থিতি বিবেচনায় ২০২৫ সালে সরকার সিদ্ধান্ত নিয়েছিল শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। বেসরকারি শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে- এমন নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। তারা যাতে পরীক্ষা দিতে পারে সে জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে কালো ব্যাজ ধারণ কর্মসূচী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

১১ ডিসেম্বর স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি

যেভাবে জানবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা: হাইকোর্ট

১০

বিদ্যালয়ে ভর্তিতে বহাল থাকছে লটারি পদ্ধতি

১১

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় সম্পন্ন

১৩

এবার এইচএসসিতে যে তিন বিষয়ে বেশি ফেল

১৪

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৫

১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ আগামীকাল

১৭

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি

১৮

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫

১৯

সময় বাড়ল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের

২০

অনির্দিষ্টকালের জন্য কুবি বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য কুবি বন্ধ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে ৯২ তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আবাসিক হল সমূহও বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সূত্রে বিষয়টি জানা গেছে।

সিন্ডিকেট সূত্র জানায়, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আলাপ-আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের দুইটি কমিটি গঠন করা হবে। একটা শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে এবং অন্যটি ২৮ এপ্রিল যে ঘটনা ঘটেছে সে ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আবাসিক হল কেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে সিন্ডিকেট সদস্য জানান, উপাচার্য দাবি করেছেন আবাসিক হলগুলোতে প্রচুর অস্ত্র ডুকতেছে। শিক্ষার্থীদেরকে টাকা দেওয়া হচ্ছে। এতে এখানে অন্যরকম ঘটনা ঘটে যেতে পারে।