আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) প্রথম নিলামে শুরুতেই অবিক্রীত থাকার পর শেষ মুহূর্তে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। 

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার মার্কিন ডলারে কিনে নিয়েছে। অন্যদিকে, ফাস্ট বোলার তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স, যেখানে তার দাম উঠেছে সাকিবের দ্বিগুণ—৮০ হাজার মার্কিন ডলার।

২০২৩ সালে যাত্রা শুরু করা আইএলটি২০-এর নিলাম এবারই প্রথম দুবাইয়ে অনুষ্ঠিত হলো। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন (১ লাখ ২০ হাজার মার্কিন ডলার), তবে ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই তার প্রতি আগ্রহ দেখায়নি। এমনকি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসার সুখবর পাওয়ার দিনেও দল পাননি পাকিস্তানের সাইম আইয়ুব। এছাড়া মোহাম্মদ আমির, জেসন রয়, টেম্বা বাভুমা, জিমি অ্যান্ডারসন এবং মোহাম্মদ নেওয়াজের মতো পরিচিত ক্রিকেটাররাও অবিক্রীত রয়েছেন।

অশ্বিন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য গত আগস্টে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। নিলামে প্রথম ডাকে অবিক্রীত থাকার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে আবার যখন নিলাম ডাকা হয়, তখনই সাকিবকে এমআই এমিরেটস এবং তাসকিনকে শারজা ওয়ারিয়র্স কিনে নেয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাসকিন আহমেদকে খেলার অনুমতি দিলে, এটি হবে দেশের বাইরে তার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অভিষেক। এর আগে তিনি গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন। অন্যদিকে, বিশ্বজুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও সাকিব আল হাসানের আইএলটি২০-তে খেলা হয়নি। তবে তিনি এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলেছেন। এবার এমআই এমিরেটসের হয়ে আগামী বছর ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইএলটি২০-এর চতুর্থ আসরে তার অভিষেক হবে।

২০২৬ আইএলটি২০-এর নিলাম ১ অক্টোবর ২০২৫, বুধবার, দুবাইয়ের ফোর সিজনস হোটেল, জুমেইরাহ বিচে অনুষ্ঠিত হয়। নিলামের নিয়ম অনুযায়ী, একটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন ১৫ লাখ ডলার খরচ করতে হবে, তবে ২০ লাখ ডলারের বেশি খরচ করতে পারবে না। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতে ১৯ থেকে ২১ জন খেলোয়াড় থাকবেন। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্যদেশগুলো থেকে কমপক্ষে ১১ জন, স্বাগতিক আরব আমিরাতের ৪ জন, কুয়েতের ১ জন, সৌদি আরবের ১ জন এবং আইসিসির অন্যান্য সহযোগী দেশ থেকে অন্তত ২ জন খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। এছাড়া ওয়াইল্ড কার্ড চুক্তির মাধ্যমে নিলামের বাইরে থেকে সর্বোচ্চ ২ জন খেলোয়াড় দলে ভেড়ানো যাবে, সেক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার অতিরিক্ত খরচ করার সুযোগ রয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

বিশ্বকাপে টাইগারদের কম্বিনেশন নিয়ে যা বলছেন সাকিব

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আইসিসির এই মেগা টুর্নামেন্টের জন্য দল গোছাতে শুরু করেছে প্রতিযোগি দেশগুলো। বাংলাদেশও সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড ও আসন্ন আফগানিস্তানের বিপক্ষের সিরিজ দিয়ে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চালাবে। বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য পেতে দলের কম্বিনেশন তৈরির জন্যই এত প্রচেষ্টা। সেই প্রসঙ্গে কথা বলেছেন ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য ছিটকে যাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তার মতে, ভারতের আবহাওয়া বাংলাদেশ দলের কাছে পরিচিত হওয়ায় অন্যান্য দেশগুলোর চেয়ে তারা কিছুটা এগিয়ে থাকবে। বিশ্বকাপে গেলে কিংবা সেখানকার কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় টাইগারদের দলীয় কম্বিনেশন হতে পারে বলে মনে করছেন সাকিব, ‘আমরা যখন রেজাল্টের পর কথা বলি তখন বোঝা যায় সেটি কতটা ঠিক-ভুল। সিদ্ধান্তটা আগে হয়, রেজাল্টটা হয় পরে। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক, নির্বাচক ও সিদ্ধান্ত প্রণেতা যারা আছেন, তারা সবাই ভালো চিন্তা করবে। যখন আমরা বিশ্বকাপ যাব, তখনই আমাদের আসল কম্বিনেশনটা তৈরি হবে। এটি প্রতিপক্ষ ও কন্ডিশনের ওপর নির্ভর করে।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

এবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসান

এবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

ব্যাট-বল হাতে আবার ফিরছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ান লিজেন্ডস লিগে খেলার সম্ভাবনা দেখা দিয়েছে তার। এই টি-টোয়েন্টি লিগে তিনি এশিয়ান স্টারসের জার্সি গায়ে মাঠে নামতে পারেন। আগামী ১০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এই লিগ। টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে।

কিছুদিন আগে লিজেন্ডস নাইন্টি টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তিনি নিজেকে সরিয়ে নেন। এবার এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালিকেও। তার সতীর্থ হিসেবে থাকবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসান। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশেরও একটি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন। ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। ১২ মার্চ বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়া ১০ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবেন তামিম ও আশরাফুলরা। দুটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে ১৮ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০২৪ সালে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করলেও রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার। এমনকি কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য দল-বদলও করেছিলেন সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার কথা থাকলেও পরদিন ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

বাংলাদেশ টাইগার্স: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।

এশিয়ান স্টারস: সাকিব আল হাসান, অলক কাপালি, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, মেহরান খান, লাহিরু থিরিমান্নে, কেদার যাদব, শেহান জয়াসুরিয়া, মাহবুব আলম, আয়ান খান, শাহবাজ নাদিম, সেকুগে প্রসন্ন, পারবিন্দার আওয়ানা, হাশতি গুল, হামিদ হাসান এবং অভিমন্যু মিঠুন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

বিয়ের সাড়ে পাঁচ বছর পর মোস্তাফিজের ঘরে এলো নতুন অতিথি

মোস্তাফিজুরে ছবি

স্পোর্টস ডেস্ক:

বিয়ের সাড়ে পাঁচ বছর পর সুখবর দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বুধবার মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলোকিত করেছে পুত্র সন্তান।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়ে সুখবরটি জানিয়ে মোস্তাফিজ জানান, বর্তমানে মা এবং নবজাতক দুজনই সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। স্ত্রীর সন্তানসম্ভবা অবস্থায় পাশে থাকার জন্যই তিনি এই ছুটি নিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মোস্তাফিজ। বিয়ের পর থেকে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো, শিরোপা উৎসব নেইমারদের

খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

কিংস কাপের উত্তাপ ছড়ানো ফাইনাল ম্যাচে শুক্রবার (৩১ মে) রাতে আল নাসরকে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ৫–৪ গোলে জিতে যায় আল হিলাল। তবে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে গেছে রোনালদোর কান্নায়। ম্যাচ শেষে দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে।  

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে শুরু থেকেই ছড়িয়েছে উত্তাপ। ৭ মিনিটে রোনালদোদের জালে বল জড়ান আল হিলাল তারকা আলেক্সান্ডার মিত্রোভিচ। এরপর থেকেই আল নাসরের সমতায় ফেরার চেষ্টা শুরু। তবে প্রথমার্ধে একাধিক চেষ্টা করেও জালের দেখা পায়নি দলটি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে এই অর্ধে আরও বড় ধাক্কা খায় রোনালদোর দল। ৫৬ মিনিটে ডেভিড ওসপিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। তবে লড়াই থামায়নি দলটি।

ম্যাচের ৮৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও পিছিয়ে ছিল নাসর। একসময় মনে হচ্ছিল, লড়াইবিহীন এক ম্যাড়মেড়ে ফাইনাল হতে যাচ্ছে এটি। তবে শেষদিকে আসে চমক। ম্যাচের  ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল হিলালের আলি আলবুলাইহিকে। খেলোয়াড় সংখ্যা সমতায় আসার পর ১ মিনিটের মধ্যে গোল করে আল নাসর।

ম্যাচের ৯০ মিনিটে আল হিলালের কালিদু কুলিবালি লাল কার্ড দেখায় ৯ জনের দলে পরিণত হয় প্রো লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে সুযোগটা কাজে লাগাতে পারেনি রোনালদোর দল। টাইব্রেকারে গড়ানোর পর ম্যাচ জিতে নেয় আল হিলাল।

পুরো ম্যাচ মাঠে থেকেও তেমন কোনো বড় পার্থক্য তৈরি করতে পারেননি রোনালদো। সে কারণে ম্যাচ হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি। অন্যদিকে, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠে না থাকলেও আল হিলালের শিরোপা–উৎসবে যোগ দেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে শিরোপা উৎসবের ছবিও পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

ডিপিএলের ক্লাব কিনলেন তামিম ইকবাল

ডিপিএলের ক্লাব কিনলেন তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের যুগের সমাপ্তি হয়েছে। জাতীয় দলকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে তাকে আরও এক-দুই মৌসুম দেখা যাবে। আনুষ্ঠানিকভাবে ব্যাট-প্যাড গুটিয়ে রাখার আগেই নিজেকে সংগঠক হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশের এই সেরা ওপেনার।

সেই লক্ষ্যে ঢাকা লিগের একটি ক্লাব কিনে তিনি ইতিমধ্যে এগিয়েও গেছেন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে যৌথভাবে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি সংবাদ সম্মেলনে তামিম ইকবাল ক্রিকেট সংগঠক হওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, রাজনীতি নয়, ক্রিকেট নিয়েই থাকতে চান। ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত হওয়াটা তার সেই পরিকল্পনারই প্রথম ধাপ। গুলশান ক্রিকেট ক্লাব আগে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ছিল।

রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। এ কারণে ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নতুন যুক্ত হওয়া গুলশান ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তামিম জানান, ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। তিনি নিজে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর আনুষ্ঠানিকভাবে সবকিছু প্রকাশ করা হবে বলে জানান তামিম। সভাপতি মিজানুর রহমানও ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট সংগঠকদের অনেকেই ক্লাব কেনার চেষ্টা করছেন। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মালিকানাধীন ২৩টি ক্লাবের মালিকানা পেতে চেষ্টা করছেন অনেকে। তবে তামিম ও মিজানুর রহমান সে পথে না গিয়ে সরাসরি বেক্সিমকো স্পোর্টসের কাছ থেকে টাকা বিনিয়োগ করে ক্লাবটি কিনেছেন।

তামিমের আগেও ক্রিকেটাররা ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। সাকিব আল হাসান মোহামেডান ক্লাবের সদস্য। বিসিবির নির্বাচন সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই ক্লাবে বিনিয়োগ করতে পারেন। কারণ এই বছর অক্টোবরে বিসিবির নির্বাচন হতে যাচ্ছে। পরিচালক পদে নির্বাচন না করলেও কাউন্সিলর হওয়ার সুযোগ তো রয়েছেই।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

পিএসজি ছাড়ার কথা ভাবছেন নেইমার!

পিএসজি ছাড়ার কথা ভাবছেন নেইমার!

কয়েক দিন আগেই নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন পিএসজি সমর্থকরা। এমন ঘটনা মোটেও ভালোভাবে নেননি ব্রাজিলিয়ান তারকা। নেইমারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ফরাসি পত্রিকা ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, এই বিক্ষোভের কারণেই তিনি পিএসজি ছাড়তে চান নেইমার।

‘লা পারিসিয়ান’ আরও জানিয়েছে, নেইমার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যেতে চান। চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড নাকি তার প্রতি আগ্রহী। 

চোটের কারণে আগেই মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। এখন প্যারিসে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু এরই মধ্যে গত এ মাসের শুরু দিকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন এই ফরোয়ার্ড। শিকার হন সমর্থকদের তীব্র রোষানলের।  

সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না পিএসজিরও। ক্ষুব্ধ সমর্থকরা পিএসজির ঘরের মাঠে সম্প্রতি দুয়ো দিয়েছেন লিওনেল মেসিকে। তাছাড়া প্যারিসে ক্লাবের অফিসের সামনে এই তারকা ফরোয়ার্ডকে অপমানও করে 'পিএসজি আলট্রাস’। 

এরপর তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হন নেইমার। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, নেইমারের বাড়ির সামনে জড়ো হয়েছেন কিছু সমর্থক। সেখানে সাবেক বার্সেলোনা তারকাকে ক্লাব ছাড়ার স্লোগান দিতে দেখা যায় তাদের। 

এরপর ইনস্টাগ্রামে ওই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছিলেন ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে পিএসজিতে যোগ দেওয়া নেইমার। ‘চলে যাও’ স্লোগান দেওয়া সমর্থকদেরকে ব্রাজিলিয়ান তারকা দিয়েছিলেন শান্তির বার্তা। 'অন্যদের ঝড়ের মধ্যে আপনাকে নিয়ে যেতে দিবেন না, বরং তাদেরকে আপনার শান্তির পথে নিয়ে আসুন।'

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

এসব দলের সঙ্গে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়: সাকিব

এসব দলের সঙ্গে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়: সাকিব
খেলোয়াড়ের ছবি

 স্পোর্টস ডেস্ক:

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে প্রতিটি দেশ খেলায় ব্যস্ত।

বাংলাদেশ দল নিজেদের শেষ সময়ের প্রস্তুতি জোরদারে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। ইতোমধ্যে শেষ হয়েছে দুই ম্যাচ। দুটি ম্যাচে টানা জয় পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে টানা দুই ম্যাচ জয়ের পরও হাতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলছেন- জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে জিতে আত্মবিশ্বাস তেমন পাওয়া যাবে না। তার চেয়ে ভারত-পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তি দলগুলোর সঙ্গে খেলতে পারলে ভালো হতো।

ঢাকায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সাকিব আল হাসান বলেছেন, জিম্বাবুয়ে আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়। বিশ্বকাপ পুরো আলাদা একটা মঞ্চ, অনেক চাপ থাকে। সেই চাপ কাটিয়ে উঠলেই ভালো পারফরমেন্স হবে। তবে গতবারের থেকে এবারের পারফরমেন্স ভালো করার চেষ্টা তো থাকবেই দলের, সেক্ষেত্রে গ্রুপপর্বে তিনটি ম্যাচ জিততেই হবে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিবেশ যেহেতু আমাদের অজানা, তাই সেখানে তাদের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত মেনে নেওয়া যায়, কিন্তু একদম দুর্বল প্রতিপক্ষদের বিপক্ষে খেলে কখনো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। গতবার নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলাম।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

ইউরোর আগে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন

ইউরোর আগে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন
খেলোয়াড়ের ছবি

স্পোর্টস ডেস্ক:

ইউরো ২০২৪ শুরু হতে এক মাসের কম সময় সময় বাকি। তবে গুরুত্বপূর্ণ এই আসরটির আগে ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড।

কেইন অবশ্য এখনও তার ক্লাব বায়ার্ন মিউনিখেই আছেন। যেখানে বায়ার্ন কোচ টমাস টুখেল শুক্রবার জানিয়েছেন, পিঠের সমস্যায় ভুগছেন কেইন। বুন্ডেসলিগায় শেষ রাউন্ডে শনিবার হফেনহাইমের মাঠে খেলবে বায়ার্ন, ম্যাচটিতে তারকা স্ট্রাইকার খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন টুখেল।

তারকা এ স্ট্রাইকারকে নিয়ে টুখেল বলেন, ‘ব্যক্তিগত চিকিৎসকের অধীনে হ্যারির চিকিৎসা চলছে। এই অবস্থায় সে যাত্রা করতে পারবে না। মাদ্রিদে ম্যাচেই সে তার সহ্যসীমার শেষ পর্যায়ে ছিল। তার লাম্বার স্পাইন ব্লকেজ, অবস্থা আরও খারাপ হয়েছে এবং নড়াচড়া করলেই সে ব্যথা অনুভব করছে।’

এর আগে গত সপ্তাহে ভলফসবুর্কের বিপক্ষে লিগ ম্যাচেও খেলতে পারেননি কেইন। ম্যাচটি ২-০ গোলে জিতেছিল বায়ার্ন।

ব্যক্তিগত পারফরম্যান্সে মৌসুমজুড়েই আলো ছড়িয়েছেন কেইন। বুন্ডেসলিগায় চারটি হ্যাটট্রিকসহ মোট ৩৬ গোল করেছেন তিনি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৪ গোল, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১২টি। তবে দলগত পারফরম্যান্সের বিচারে বায়ার্নের জার্সিতে অভিষেক মৌসুটা একেবারেই ভালো কাটেনি তার। ১১ মৌসুম পর দলটি হারিয়েছে বুন্ডেসলিগার মুকুট, কোনো শিরোপাই জিততে পারেনি তারা।

এদিকে কেইনের এই চোট ইংল্যান্ড জাতীয় দলের জন্য হতে পারে বড় দুর্ভাবনার। আগামী ১৪ জুন জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোয় ইংলিশদের শিরোপাস্বপ্ন অনেকটাই এই তারকাকে ঘিরে। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দলটি।

আগামী মঙ্গলবার দল ঘোষণা করবেন ইংল্যান্ড কোচ গ্যারি সাউথগেট। চোটাক্রান্ত হওয়ার পরও কেইনের দলে থাকার সম্ভাবনা অনেক বেশি

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ শীর্ষ কোচ

বর্ষসেরা কোচের ছবি

স্পোর্টস ডেস্ক:

ফিফা বর্ষসেরা কোচের প্রতিযোগিতায় স্থান পেয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের এই কোচ ছাড়াও সেরা পাঁচে রয়েছেন লিওনেল স্কালোনি, লুইস দে লা ফুয়েন্তে, জাবি আলোন্সো এবং পেপ গুয়ার্দিওলা।

গতকাল শুক্রবার ফিফা বর্ষসেরা কোচ ও খেলোয়াড়ের জন্য মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেছে। এই তালিকা তৈরি করা হয়েছে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে।

ফিফার এই পুরস্কারে ভোট দেওয়ার সুযোগ থাকবে ভক্ত-সমর্থকদেরও। সেরা খেলোয়াড়, সেরা কোচ এবং সেরা গোলকিপারের জন্য দর্শকদের ভোট মোট ভোটের ২৫ শতাংশ দেবে। বাকি ৭৫ শতাংশ ভোট দেবেন ফিফা সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দেওয়া যাবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনল লাহোর

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ফেরাতে চায় বিসিবি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি

বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

কলকাতা প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই

আরও এক মৌসুম দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি

নেইমারকে ঘিরে জল্পনার ইতি টানলেন কোচ আনচেলোত্তি

১০

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

১১

বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

১২

যে কারণে জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন

১৩

তাওহিদ হৃদয়কে সরিয়ে যে রেকর্ড গড়লেন তামিম

১৪

শমিত, জায়ান ও ফাহামিদুলসহ আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল

১৫

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

১৬

বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ রহমান

১৭

আইএলটি২০ নিলামে শেষ মুহূর্তে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন

১৮

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

১৯

র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সেরা দশে মুস্তাফিজুর রহমান

২০

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিম ইকবালের

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিম ইকবালের
ছবি: সংগৃহীত

অনেকদিন ধরে শোনা যাচ্ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল নামতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী মাঠে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

তবে সরাসরি সভাপতি পদে লড়ার সুযোগ নেই তার সামনে। গঠনতন্ত্র অনুযায়ী, আগে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হবে, তারপরই সভাপতি হওয়ার পথ খোলা। তামিমও সেই প্রক্রিয়াতেই অংশ নিচ্ছেন।

এক শীর্ষ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন,‘যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে আসছি কি না—খুব ভালো সম্ভাবনা আছে। আমি নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি। ফলে কাউন্সিলর তো আমি হবোই।’

তার এই ঘোষণার পর বোর্ডের ভেতরে নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, পরিচালক হিসেবে নির্বাচিত হলেও ভবিষ্যতে সভাপতির আসনেই চোখ রাখছেন তিনি। গত এক বছরে বিসিবির নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে। রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসান পাপন দেশ ছাড়েন। এরপর নতুন সরকার এসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সভাপতি বানায়। কিন্তু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হয় তাকে।

বর্তমানে বোর্ডের হাল ধরেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অনেকের চোখে তিনি গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতীক হলেও, তামিমের মতো জনপ্রিয় এক সাবেক অধিনায়কের মাঠে নামা বিসিবির ভবিষ্যৎ নেতৃত্বে নতুন মাত্রা যোগ করল।

বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দেয়া তামিম ইকবাল মাঠের ভেতরে যেমন ছিলেন নির্ভরতার নাম, মাঠের বাইরেও তার অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্রিকেট-জ্ঞান এবার তাকে তুলে ধরছে বোর্ড পরিচালনার জন্য একটি যোগ্য প্রার্থী হিসেবে।