

বান্দরবনে সড়ক
দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালেয় শিক্ষার্থী কুড়িগ্রামের জয়নবের বাড়ীতে শোকের
ছায়া।
আজ (২১ জানুয়ারি) সকালে
রৌমারী উপজেলার মন্ডল পাড়ার বাড়ীতে তার মরদেহ নিয়ে আসলে পরিবার ও স্থানীয়দের মাঝে
শোকের মাতম দেখা যায়।
জয়নব ঢাকা
বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা বিভাগের মাষ্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ভ্রমণ করা ছিল তার শখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রমণপিপাসুদের সংগঠন ভ্রমণকন্যা’র
সদস্য তিনি। পড়াশোনার পাশাপাশি ট্যুরিস্ট সাইটে কাজ করতেন তিনি। কুড়িগ্রামের
রৌমারী উপজেলা শহরের মন্ডলপাড়ার আব্দুল জলিল মিয়ার তিন সন্তানের সবার ছোট
জয়নব।
অসচ্ছল পরিবারের মেয়ে
জয়নব কোনো প্রকার কোচিং, টিউশনি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। পড়া
লেখার পাশাপাশি টিউশনি করে পড়ার খরচ চালাতো।
জয়নবের বাবা একজন কাঠ
মিস্ত্রি। মেয়েকে উৎসাহ ও সাহস দিতেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
এছাড়া মেয়ের মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন মা জুলেখা বেগম।
শুক্রবার সকালে ৫৮ জন
ভ্রমণকন্যার একটি দল ৫টি জিপ গাড়ি করে রুমা উপজেলায় যায়। ঘোরাফেরা শেষে শনিবার (২০
জানুয়ারি) দুপুরে বান্দরবানের উপজেলার পর্যটন কেন্দ্র কেওকারাডাং থেকে বান্দরবান
সদরে ফেরার পথে বগালেক-কেওকারাডং সড়কের দার্জিলিং পাড়া এলাকায় তাদের বহন করা গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় জয়নবসহ দু’জন। এসময় আহত হয় ৮
জন।
নিহত জয়নবের মরদেহ
জানাজা শেষে রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় শিহাব খান
নামের একজন বলেন, জয়নব খুবই মেধাবী ছিলেন। অনেক কষ্ট করে লেখাপড়া করে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার পরিবার তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। কিন্তু
হঠাৎ সড়ক দুর্ঘটনার তার মৃত্যুতে তার পরিবার খুবই ভেঙে পড়েছে।
রৌমারী থানা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, রৌমারীর মন্ডল পাড়া
এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়নবের মরদেহ দাফন করা হয়েছে।
কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ জানান, আমি পরিবারটির খোঁজখবর নিয়েছি। পরবর্তীতে সব ধরনের সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন


চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে ৪ এপ্রিল প্রকাশিত ৪২তম হজ বুলেটিনে জানানো হয়েছে এসব তথ্য।
এর আগে রোববার সন্ধ্যায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইনাস এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইটে দেশে ফেরেন ৩৩৩ হাজি। তখন বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান হাজিদের অভ্যর্থনা জানান।
মন্তব্য করুন


চলতি ২০২৩-২৪
শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে।
১০ আগস্ট বৃহস্পতিবার
সকাল ৮টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়।
নীতিমালা
অনুযায়ী, ২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত
বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা
২০২৩-২৪ শিক্ষাবর্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির
যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণসহ অন্যান্য
বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।
বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে তার সনদের মান
নির্ধারণের পর ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।
শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সব
শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের
মাধ্যমে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদনের জন্য
ওয়েবসাইটের ঠিকানা: www.xiclassadmission.gov.bd শিক্ষার্থীরা
শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদনের
ক্ষেত্রে ১৫০ টাকা টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি
কলেজ/সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে।
ভর্তির জন্য অনলাইনে আবেদন শেষ হবে ২০ আগস্ট। আবেদন যাচাই-বাছাই ও আপত্তি
নিষ্পত্তি করা হবে ২১ থেকে ২৪ আগস্ট। শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত
শিক্ষার্থীদের আবেদন ৩১ আগস্ট। পছন্দক্রম পরিবর্তনের সময় ৩১ আগস্ট।
প্রথম পর্যায়ে
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর রাত ৮টা। শিক্ষার্থীর নিশ্চায়ন ৭
সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ১২ সেপ্টেম্বর শুরু
হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল ১৬ সেপ্টেম্বর
রাত ৮টা। ২য় পর্যায়ের আবেদন গ্রহণের ফল ১৬ সেপ্টেম্বর। ২য় পর্যায়ের শিক্ষার্থীর
নিশ্চায়ন ১৭ ও ১৮ সেপ্টেম্বর।
তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ ২০ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২১ সেপ্টেম্বর।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ ২৩ সেপ্টেম্বর রাত ৮টা। তৃতীয়
পর্যায়ে আবেদনের ফল ২৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ৩য় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চায়ন ২৪
থেকে ২৫ সেপ্টেম্বর। ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর। আর
ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে পানিতে
ডুবে ফারজানা (১০) ও রাহিম (৮) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনাটি ঘটে ২৫
আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি
গ্রামের বাইশমারা এলাকায়।
ওই এলাকার আনোয়ার
হোসেনের সন্তান নিহত দুইজন।
স্থানীয়রা বলেন, শিশু
দুইটি বাড়ির পাশের পুকুর পড়ে যায়। এ সময় একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার
করতে পানিতে নামে। পরে পানিতে ডুবে যায় দুইজনেই। বাড়ির লোকজন দুই ভাই-বোনকে উদ্ধার
করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুই
শিশুর মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ নিয়ে গেছেন পরিবারের লোকজন।
মন্তব্য করুন


চুরি হওয়া ফ্রিজিয়ান ষাড় গরু মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গরুসহ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতয়ালী মডেল থানাধীন ৩নং দূর্গাপুর দক্ষিণ ইউপিস্থিত দৌলতপুর রেল গেইট সাকিনস্থ ভূইয়া বাড়ীর রেহান খাঁন এর গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ১টি ফ্রিজিয়ান জাতের ষাড় গরু চুরি করে নিয়ে যায়, যার মূল্য আনুমানিক ১,৫০,০০০টাকা।
কুমিল্লার পুলিশ সুপার এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর তত্ত্বাবধানে কোতয়ালী মডেল থানাধীন, কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গরু চোর মো: সোহাগ (চোরা সোহাগ)কে গ্রেফতার করা হয় এবং তার দেখানো মতে ৬নং জগন্নাথপুর ইউপিধীন বাটকেশ্বর সাকিনস্থ শিপন(৩২) এর বসত ঘরের সামনে তার মালিকানাধীন গরুর গোয়াল থেকে গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, মো: সোহাগ (চোরা সোহাগ), পিতা-মৃত মাঈনুদ্দিন, সাং- দৌলতপুর রেল গেইট, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি প্রস্তুতি, মারামারি ও মাদক মামলা সহ মোট ৪ টি মামলা আছে।
মন্তব্য করুন


মন্তব্য করুন


রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গরমে অসুস্থ
হয়ে পড়েছিল একজন রিকশাচালক, ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল রিকশাচালকের
প্রাণ। প্রচণ্ড গরমে রিকশা চালানো অবস্থায় হঠাৎ শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে সড়কে পড়ে
যান ওই ব্যক্তি। এমন ঘটনা দেখে ট্রাফিক পুলিশরা দ্রুত গিয়ে তাকে সুস্থ করে তোলেন।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার
দিকে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে ঘটে এমন ঘটনা। জানা যায়, সেখানে দায়িত্বরত
ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস। তিনি তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত
অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতায় রিকশাচালকের মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে
দেন। এরপর পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন
অসুস্থ রিকশাচালককে খাওয়ালে তিনি ক্রমাগত সুস্থ হয়ে সাধারণ অবস্থায় ফিরে আসেন।
সুস্থ হওয়ার পর রিকশাচালক জানান, তিনি
রিকশা চালাচ্ছিলেন। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তখন
তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে যান। পুলিশের দ্রুত সহযোগিতার জন্য তিনি তার প্রাণ
ফিরে পেয়েছেন। তা না হলে হয়তো হিট স্ট্রোকে তার মৃত্যুও হতে পারতো।
এ সময় তিনি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন।
মন্তব্য করুন


কুমিল্লায় বিদেশী মদ’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
বুধবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকা থেকে ২৪ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের মৃত রওশন এর ছেলে মোঃ সোহেল এবং একই থানার গাজীপুর গ্রামের আক্তার হোসেন এর ছেলে আনোয়ার হোসেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লার বরুড়া পৌরসভা এলাকায় চলমান সিএনজিতে মলম পার্টির সদস্যরা চুরি করার চেষ্টার সময় ৬জন আসামীকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
২২ জুলাই বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ) উত্তম কুমার ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন বরুড়া পৌরসভাস্থ তলাগ্রাম সাকিনে ভাউয়াল বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হইতে ২২জুলাই দুপুরে চলমান সিএনজিতে মলম পার্টির সদস্য কর্তৃক চুরি করার চেষ্টার সময় ঘটনার সহিত জড়িত ০৬ জন আসামী ১। রাসেল (২৭), ২। মোসাঃ সেলিনা আক্তার প্রঃ শিল্পী (৪৫), ৩। মোঃ লিটন মিয়া (২৩), ৪। মোঃ সুমন (৩০), ৫। মোঃ মারুফ প্রঃ আশিক (৩১), ৬। সুমাইয়া প্রঃ শিউলী (১৯) আসামীগনকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি (রেজিঃ নং-কুমিল্লা-থ-১১-৩৪০৫), নগদ-৪,৮৬০ টাকা ও ৬ পিস মাল্টা উদ্ধার করা হয়। তাছাড়া গ্রেফতারকৃত আসামী মোঃ মারুফ প্রঃ আশিক (৩১) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় ফুলন রানী সরকার (৪০), স্বামী-অমূল্য চন্দ্র সরকার, মাতা-মালতী সরকার, সাং-আগানগর (কাটুলী পাড়া), থানা-বরুড়া, জেলা-কুমিল্লা বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে এজাহার দায়ের করে বরুড়া থানার মামলা নং-২১, তাং-২৩/০৭/২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৫১১ রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


১ম
রোজার ইফতার আপনজনের সঙ্গে করতে অফিস শেষে ছুটে চলে মানুষ। তাই ঢাকায়
দেখা দেয় ভয়াবহ যানজট। এ অবস্থায় মানুষের
নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে অফিস শেষে রাস্তায় নেমে পড়েন খোদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এ অবস্থায় ইফতারের
সময় হলে তিনি রাস্তায় ইফতার করেন।
মঙ্গলবার
(১২ মার্চ) সোনারগাঁও ক্রসিংয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে তাকে ইফতার করতে দেখা যায়।
ট্রাফিক
ব্যবস্থা পর্যবেক্ষণ করে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নগরবাসী কর্মস্থল থেকে নিরাপদে বাসায় ফিরে তাদের পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন, এজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সদস্যদের সঙ্গে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সোনারগাঁও ক্রসিং ঢাকা শহরের ব্যস্ততম একটি স্থান। এখান থেকে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবদিকে গাড়ি যায়। সেই হিসেবে এখানকার অবস্থা সন্তোষজনক। ইফতারের ২০ মিনিট আগে
দেখা গেছে রাস্তায় তেমন কোনো চাপ নেই।
এসময়
উপস্থিত ছিলেন, ডিএমপির
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার
(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।
মঙ্গলবার (০৪ জুন) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বঙ্গভবনে।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।এ সময় তিনি বিমানবাহিনীর সার্বিক কার্যক্রম বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল ভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বিমান বাহিনীর উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।
বিমান বাহিনীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা দেবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।
মন্তব্য করুন