

জনপ্রিয়
টু হুইলার সংস্থা আথার নিয়ে আসছে ফ্যামিলি স্কুটার। এই বিষয়টি অনেকেই হয়তো বুঝতে পারছেন
না। ফ্যামিলি স্কুটার বলতে আসলে বড় আসনের স্কুটার আনছে সংস্থাটি। স্কুটারটিতে পরিবারের
৪-৫জন্য সদস্য একসঙ্গে ভ্রমণ করতে পারবেন।
গাড়িতে
নানা ধরনের আকার আয়তন দেখা যায় তবে স্কুটারে খুব একটা দেখা যায় না। বাজারে বিক্রি হওয়া
প্রায় বেশিরভাগ স্কুটারই একই রকম হয়। শুধুমাত্র ম্যাক্সি ডিজাইনের অ্যাডভেঞ্চার স্কুটার
ছাড়া। এগুলো সাধারণ স্কুটির থেকে আয়তনে একটু বেশি হয়। তবে সম্প্রতি ভিন্ন রকম ডিজাইনের
ফ্যামিলি স্কুটার আনার ঘোষণা করেছে আথার এনার্জি।
আথার
এনার্জি স্কুটার কোম্পানি জানিয়েছে, তারা এমন একটি স্কুটির উপর কাজ করছে যেখানে পুরো
পরিবার নিয়ে সওয়ারি নিতে পারবেন। তবে ঠিক কতজন বসা যাবে তা এখনো জানা যায়নি।
সংস্থার
পক্ষ থেকে বলা হয়েছে, এই স্কুটাটি লঞ্চ হবে ২০২৪ সালে। এটি যে ইলেকট্রিক স্কুটার হতে
চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। মূলত পরিবার নিয়ে যেন কমফোর্টের সঙ্গে এই স্কুটি চড়তে
পারেন সেই লক্ষ্যই নিয়েছে সংস্থা। তবে এটি যে একটি প্রিমিয়াম দাম নিয়ে বাজারে আসবে,
সেই ইঙ্গিতও দিয়েছেন কোম্পানির সিইও।
২০২৪
সালেই বাজারে আসবে স্কুটারটি এমনই ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। কতজন বসতে পারবেন ,ইঞ্জিনের
আকার, স্কুটারের কালার অপশন কিংবা দাম কিছুই এখনো জানা যায়নি। খুব শিগগির হয়তো সব কিছু
সামনে আনবে আথার এনার্জি । সূত্র: অটোকার ইন্ডিয়া
মন্তব্য করুন


মিলন হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ মিরওয়ারিশপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্প্রতিবার রাতভর অভিযান চালিয়ের ৮ ডাকাত ও তাদের ১ সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, গ্রিল কাটার, ৫টি বড় ছোরা উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন স্থান থেকে স্বার্ণালংকার উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে বেগমগঞ্জ থানায় প্রেস কনফারেন্স করে ডাকাতদের আটকের ঘটনা, অস্ত্র এবং স্বর্নালংকার উদ্ধারের ডাকাত চক্রের বিষয়ে বিস্তারিত জানান, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব।
এসময় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদুল ইসলাম, সেকেন্ড অফিসার কৃষ্ণা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় পুলিশ পূর্ববর্তী ডাকাতি মামলা ছাড়াও নতুন করে ডাকাতি ও অস্ত্র মামলা নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য করুন


গাইবান্ধা শহরে
ট্রাকচাপায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। নিহত
বিপ্লব ইসলাম (৪৮) সিরাজগঞ্জ জেলার
বাসিন্দা।
এ দুর্ঘটনাটি ঘটে ২৪
আগস্ট বৃহস্পতিবার সকালে শহরের বড় মসজিদ এলাকায়।
এ বিষয়টি নিশ্চিত
করেছেন, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
গাইবান্ধা সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সকাল সাড়ে ৬ টায় মোটরসাইকেল চালিয়ে
শহরের জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকা দিয়ে যাচ্ছিলেন জেলা ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব
ইসলাম। এসময় তাকে চাপা দিয়ে চলে যায় অজ্ঞাত একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান বিপ্লব ইসলাম।
গাইবান্ধা সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা
হয়েছে। চালকসহ আটকের চেষ্টা চলছে ঘাতক ট্রাকটি।
মন্তব্য করুন


চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ৫ জেলেকে আড়াই হাজার টাকা অর্থদণ্ড ও ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান শেষে রাত ১০টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদীর লুৎফর রহমান, ইদ্রিস আলী ও কুদ্দুস আলী, মতলব উত্তর উপজেলার আমিরাবাদের মেহেদী হাসান ও লোকমান।
অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ বিশেষ কম্বিং অপারেশন এই অভিযান পরিচালনা করে।
জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দ জাটকা গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
মন্তব্য করুন


চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ পশ্চিম পাড়া মাদক বিরোধী মিনি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সফিবাদ পশ্চিম পাড়া যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়। খেলায় চিনামুড়া একাদশ ও সফিবাদ মেহেদী একাদশে খেলা হয় । খেলায় নির্ধারিত সময় গেলেও ট্রাইব্রেকারে চিনামূড়া একাদশ জয়ী লাভ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় ও হাসপাতালের রেন্ট কালেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মো. সাজেদুল হাসান কামাল,ইউপি সদস্য জাকির হোসেন মোল্লা,সিটি ব্যাংকের কর্মকর্তা জসিম উদ্দিন সরকার,কচুয়া থানার এএসআই সাগর চন্দ্র,সাবেক ইউপি সদস্য সফিউল খান,আব্দুর রশিদ,আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান সরকার,মামুন সরকার,শরীফুল ইসলাম,ইয়াছিন শিকারী প্রমুখ। এসময় ছাত্রলীগ নেতা আব্দুর কাদের জিলানী সহ খেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ খেলায় উপভোগ করেন।
মন্তব্য করুন


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ক্যাম্পাসের গোল চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন,কুমিল্লা সদর দক্ষিণ এর সহযোগিতায় অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগলে তা নেভানোর বিভিন্ন কৌশল ও করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হয় এবং সেই সাথে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার শেখানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান এর উপস্থিতিতে মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কুমিল্লা সদর দক্ষিণের স্টেশন অফিসার মীর মোঃ মারুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশ্ববিদ্যালয় এরিয়া এবং তদ্সংলগ্ন এলাকায় কোন ধরনের অগ্নিকাণ্ড ঘটলে এবং এর অবস্থা বেগতিক দেখলে সাথে সাথে ফায়ার সার্ভিস স্টেশনের হটলাইন ১৬১৬৩ বা ফোন নাম্বার ০১৫৫৬৪১০৫১০ বা ০১৮১৮০৯৭০০৯ এ কল করার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মীর মোঃ মারুফ।
মন্তব্য করুন


রাজউকের অভিযানে ধানমন্ডির টুইন পিক টাওয়ারের ১২টি রেস্তোরাঁ নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলগালা করা হয়েছে। এছাড়া আরও একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সোমবার (০৪ মার্চ) ভবনটিতে অভিযান চলাকালে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, এই ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মতো রেস্টুরেন্ট করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ভবনটি এফ ওয়ান ক্যাটাগরিতে অনুমোদন দেওয়া হয়েছে। এই ক্যাটাগরি অনুসারে ভবনটি শুধু অফিস হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু আমরা পরিদর্শনে মাত্র দুই ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে বরাদ্দ দেওয়ার বিষয়টি দেখেছি। বাকি অংশগুলোতে নিয়মের বাইরে গিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্ট ভাড়া দেওয়া হয়েছে। সেইসঙ্গে ওষুধ ও কাপড়ের দোকান পেয়েছি।
এর আগে, রোববার (০৩ মার্চ) সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি আছে কিনা সেগুলা দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ৩৫ জনকে আটক করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজিনা সারোয়ার বলেন, রাজউক ছাড়াও সিটি করপোরেশন কিংবা কলকারখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট যে-সব সরকারি প্রতিষ্ঠান আছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বিষয়টি অবগত করবো। যারা নিয়মের বাইরে এসব করেছে তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নি’কান্ডে ছোট-বড় ৩টি বসতঘর পুড়ে ছা’ই হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাচাঁইয়া ব্রিকফিল্ড এলাকার নিরীহ কামরুল হকের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিকান্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতিসাধান হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
ক্ষতিগ্রস্থ মো. কামরুল হক বলেন, মঙ্গলবার দুপুরে বসতবাড়িতে কেউ ছিল না। স্থানীয়দের নিকট থেকে অগ্নিকান্ডের খবর পেয়ে এসে দেখি আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। ততক্ষনে নগদ টাকা, মূল্যবান আসবাবপত্রসহ সবপুড়ে ছাই হয়ে যায়। কিন্তু কিভাবে অগ্নিপাতের সূত্রপাত হয়েছে জানাতে পারেনি তিনি।
কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মাহাতাব মন্ডল বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মন্তব্য করুন


দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। তাই সতর্ক সংকেত তোলা হয়েছে সে সকল এলাকার নদীবন্দরগুলোতে।
রোববার (০৯ জুন) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সোমবার (১০ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার (১১ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার (১২ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
মন্তব্য করুন


আজ বিকেল ৩টা ৩০ মিনিটে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও কুয়েত। রাতে অপর সেমিফাইনালে লড়বে ভারত ও লেবানন।
গ্রুপপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ ব্যবধানে হেরে যায়। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনালে উঠে।
বাংলাদেশ সবশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল এবং ভারতের কাছে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থেকেছিল। কুয়েতকে হারিয়ে এবার কি মোরসালিন-রাকিবরা কি পারবে ১৮ বছরের অপেক্ষার পালা ঘোচাতে?
এক দুই নয়, দীর্ঘ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ। কিন্তু টপকাতে হবে কুয়েতের মতো শক্ত বাধা। ফিফা র্যাংকিংয়ে কুয়েত আছে ১৪১তম অবস্থানে। আর বাংলাদেশ আছে ১৯২তম অবস্থানে। শক্তিমত্তার বিষয়টি র্যাংকিংয়ে স্পষ্ট। জামাল ভূঁইয়া অবশ্য বিষয়টি অস্বীকার করেননি। তিনি জানিয়েছেন কুয়েক শক্তিশালী দল। কিন্তু তারা আত্মবিশ্বাসে বলীয়ান।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘কুয়েত শক্তিশালী দল। অন্য গ্রুপে তারা নাম্বার ওয়ান হয়েছে। তারা যে শক্তিশালী সেটার প্রমাণ এটা। তবে আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস আছে। আমাদের খেলোয়াড়রা লড়াই করতে প্রস্তুত।
জামাল মনে করছেন ভুটান ও মালদ্বীপের চেয়ে কুয়েক একধাপ বেশি শক্তিশালী। তাই তাদের বিপক্ষে ওই লেভেলে উঠে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, ‘ভুটান ও মালদ্বীপের প্রতি সম্মান রেখে বলছি, কুয়েত তাদের চেয়ে এক লেভেল উপরে। সুতরাং তাদের বিপক্ষে আমাদের লড়াই করতে হবে সেই লেভেলে উঠে। তাহলেই কেবল তাদের বিপক্ষে ভালো করা সম্ভব।
মন্তব্য করুন


কুমিল্লায় ২১ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র) উত্তম কুমার সরকার, এএসআই ইয়াছিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাহজালালকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কৃষ্ণপুর গ্রামের আবুল কালাম এর ছেলে শাহজালাল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন