

চট্টগ্রামের ভান্ডার শরীফে হারিয়ে যাওয়ার পর ফেইসবুকের কল্যাণে ১৮ বছর পর চাঁদপুরের কচুয়ায় নিজ বাড়িতে ফিরেছে খানু মিয়া নামের বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক। ওই যুবক তার নিজ বাড়িতে ফিরে আসায় আনন্দিত তার পরিবার ও এলাকাবাসী।
সরেজমিনে জানা গেছে, কচুয়া উপজেলার চাংপুর গ্রামের মৃত. খলিলুর রহমানের শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী ছেলে খানু মিয়া ২০০৬ সালের দিকে একই এলাকার জাহাঙ্গীর আলম পাঠানের সাথে চট্টগ্রাম ভান্ডার শরীফে গিয়ে হারিয়ে যায়। পরবর্তীতে তিনি ফেনী জেলার সোনাগাজী চন্দ্রনাথ এলাকায় ছিলেন। সম্প্রতি আলোকিত সোনাগাজী নামে একটি ফেসবুক পেইজ থেকে তাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে খানু মিয়ার পরিবার ও এলাকাবাসী তার সন্ধান পেয়ে সোনাগাজীতে গিয়ে বৃহস্পতিবার তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
খানুর বড় বোন মানছুরা আক্তার জানান, আমরা ৩ ভাই ও ২ বোন। ১৮ বছর আগে আমার ভাই খানু মিয়া চট্টগ্রামে ঘুড়তে গিয়ে হারিয়ে যায়। সে থেকে আমরা তাকে বহু জায়গায় খোজাঁখুজি করে অবশেষে তাকে পেয়েছি।
খানু মিয়ার চাচাতো ভাই সাজলু মিয়া বলেন, আমার বড় ভাই জাহাঙ্গীর আলম পাঠানের সাথে তৎকালীন ভান্ডার শরীফে যায় সরল প্রকৃতির খানু মিয়া। পরে সেখানে হারিয়ে যায় তিনি। তাকে পেয়ে আমরা আনন্দিত।
মন্তব্য করুন


দেশটির সরকার
হংকং শহরকে তামাকমুক্ত করার উদ্যোগ নিয়েছে । তা হলো কেউ ধূমপান করলে তার দিকে সবাই নেতিবাচক দৃষ্টিতে তাকিয়ে তাকবেন।
গত শুক্রবার আইন পরিষদের স্বাস্থ্য পরিষেবা প্যানেলের একটি সভায় দেশটির
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিগারেট
সবার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যখন ধূমপানমুক্ত এলাকায় লোকজনকে ধূমপান করতে দেখেন, এমনকি যদি কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উপস্থিত না হন, আমরা ধূমপায়ীদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে পারি। এতে ‘পাল্টা আঘাত’ করার সম্ভাবনা নেই। যখন কেউ রেস্তোরাঁয় সিগারেট টানে, তখন সেখানে থাকা প্রত্যেকেই সেই ব্যক্তির দিকে তাকাতে পারে। আমি বিশ্বাস করি না যে সেই ব্যক্তি রেস্তোরাঁয় থাকা সবাইকে পাল্টা আঘাত করার সাহস করবে। কারণ, তারা কেবল তাকিয়ে আছে। এই আচরণ শহরে একটি ‘ধূমপানমুক্ত সংস্কৃতি’ তৈরিতে সহায়তা করবে।
এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর লো চুং-মাউ।
সূত্র : স্কাই নিউজ
মন্তব্য করুন


কুমিল্লায় কোতয়ালী মডেল থানাধীন
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি কর্তৃক ১০ কেজি গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার।
আজ ০৭/০৯/২০২৩খ্রিঃ তারিখ কোতয়ালী
মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই(নিঃ) মফিজুর রহমান সঙ্গীয় অফিসার
ও ফোর্সের সহযোগীতায় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা রেল গেইট সংলগ্ন পূর্ব
পার্শ্বে আলম ভিলার সামনে পাকা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা এলাকার মৃত আলম সিকদার এর ছেলে আব্দুল কাদের (২৫)।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের
করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৫, তারিখ- ০৭/০৯/২০২৩; ধারা-৩৬(১) সারণির ১৯(খ)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
মন্তব্য করুন


আজ ১৮তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদন শুরু হয়েছে।
সকাল ৯টায় আবেদন কার্যক্রম শুরু হয় এবং আবেদন কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
এনটিআরসিএর উপ-সচিব ওবায়দুর রহমান জানায় ,আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। ৩৫ বছরের বেশি বয়সী কেউ আবেদন করতে পারবেন না।
এনটিআরসিএ সূত্র জানায়, আগ্রহী প্রার্থীরা www.ntrca.gov.bd ও www.ntrca.teletalk.com এ ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ ধাপের বাছাইয়ের প্রথমেই দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রার্থীদের প্রথম ধাপে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এতে পাস নম্বর ৪০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়ায় হাবিব নামের ২বছরের এক শিশুর পেট থেকে জানালার ছিটকিনি বের করা হয়েছে।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মো. আবু সাঈদের তত্ত্বাবধানে শিশুটির খাদ্যনালিতে অস্ত্রোপচারের মাধ্যমে ছিটকিনিটি বের করা হয়েছে।
বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত হলেও ওই হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে হাবিব ।
হাবিব জেলার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার সকালে ২বছরের হাবিবকে বিছানায় রেখে তার মা পাখি বেগম ঘরের বাইরে যান। এ সময় জানালা ধরে খেলা করছিল শিশুটি। এরপর সে শ্বাসকষ্টসহ পেটব্যথা ও যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। এ অবস্থায় তাকে প্রথমে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্সরে করে চিকিৎসকরা দেখেন পেটের ভেতর একটা ছিটকিনি। চিকিৎসকরা তাকে ২ দিন অবজারভেশনে রাখেন। শুক্রবার রাতে ডাক্তার মো. আবু সাঈদ তার সফল অস্ত্রোপচার করা হয়।
হাবিবের মা পাখি বেগম বলেন, আমার ছেলেটি অনেক চঞ্চল। গত ২ আগস্ট সকালে তাকে আমি নাস্তা করিয়ে ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। তার মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। এক্সরে রিপোর্ট দেখে ডাক্তাররা বলেন সে ছিটকিনি গিলে ফেলেছে।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাবিবের অস্ত্রোপচারকারী চিকিৎসক ডাক্তার মো. আবু সাঈদ বলেন, এক্সরে রিপোর্টে শিশুটির পেটের খাদ্যনালিতে ছিটকিনি দেখা যায়। পেটের ভেতরে খাদ্যনালি প্রায় ২০ ফুট লম্বা থাকে। অস্ত্রোপচারের সময় খাদ্যনালির ভেতর থেকে খুঁজে বের করা হয়েছে ছিটকিনিটি। সে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।
মন্তব্য করুন


পার্বতীপুর-রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী বিজি ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় বিজি ওয়াগন বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেল স্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেল স্টেশনে আটকা পড়ে।
পার্বতীপুর রেল স্টেশন সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১ বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে মালবাহী উদ্ধার করে স্টেশনে নিয়ে যাওয়ার পথে আবার তা লাইনচ্যুত হয়।
ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, রেললাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় ট্রেন লাইনচ্যুতের এ দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম ছিল।
রেল যোগাযোগ বন্ধ নিয়ে পার্বতীপুর রেল স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চলছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য করুন


চীনের আনহুই প্রদেশে ২০১৪ সালে হার্ট
অ্যাটাকে আক্রান্ত হন এক ব্যক্তি। তারপর তিনি কোমায় চলে যান। কিন্তু স্ত্রীর বিশ্বাস
ছিল, তার জীবনসঙ্গী একদিন স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আর সেই বিশ্বাস, মনের প্রবল
জোর ও নিঃস্বার্থ সেবায় দীর্ঘ ১০ বছর পর কোমা থেকে স্বামীকে ফিরে পেলেন সান হংশিয়া
নামের ওই নারী।
এই দম্পতির একটি আবেগঘন ভিডিও চীনের
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, জেগে ওঠা স্বামীর পাশে বিছানায়
বসে আছেন সান হংশিয়া। গত কয়েক বছর কীভাবে কেটেছে, সেই বর্ণনা স্বামীকে দিচ্ছিলেন ওই
নারী। এসব শুনে কোমা থেকে জেগে ওঠা ওই ব্যক্তির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে।
গণমাধ্যমকে সান বলেন, যদিও আমি অনেক
ক্লান্ত। তারপরও একটি পরিবারের সবাই যদি আবার এক হয়, সেটার অনুভূতি অন্য রকম।
হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে স্বামী
কোমায় চলে যাওয়ার পর তিনি কী দুরবস্থার মধ্য দিয়ে গেছেন, সেগুলোর স্মৃতিচারণা করেন
সান। তিনি বলেন, দুই সন্তানের চিন্তাই তাকে শক্তি জুগিয়েছে, ভেঙে পড়তে দেয়নি। পাশাপাশি
তিনি সন্তানদের জন্য সুন্দর একটি উদাহরণও তৈরি করতে চেয়েছিলেন।
সান আরও বলেন, তার কাছে অগ্রাধিকার
ছিল স্বামী। অচেতন স্বামীর থাকাটা যেন আরামদায়ক হয়, সে জন্য তিনি সময় ও শক্তি দুটিই
ব্যয় করেছেন। দীর্ঘদিন কোমায় থাকার কারণে ওই ব্যক্তির (স্বামী) অনেক ধরনের শারীরিক
সমস্যা হয়েছিল। শ্বাসপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে তার জন্য ট্র্যাকিওস্টমি প্রক্রিয়া
ব্যবহার করা হয়েছে। পুরুষাঙ্গে ক্যাথেটার ব্যবহার করা হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে।
তারপরও সান লক্ষ্য থেকে বিচ্যুত হননি।
সানের ৮৪ বছর বয়সী শ্বশুর বউমার প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সে আমার বউমা, কিন্তু আমার মেয়ের চেয়েও বেশি। ওর
সঙ্গে কারও তুলনা হয় না।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
মন্তব্য করুন


কুমিল্লায়
হারিয়ে যাওয়া ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
কুমিল্লা
জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ কোতয়ালী
মডেল থানার সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ১৪ টি
মোবাইল ফোন জিডি মূলে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান
থেকে উদ্ধার করেন কোতোয়ালী মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ আজ ২৬ আগস্ট
২০২৩ খ্রি: কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ
প্রকৃত মালিকগণ ১) ফারদিন আলম(২২) , পিতা-খোরশেদ
আলম, সাং- অশোকতলা, থানা- কোতোয়ালী মডেল, জেলা- কুমিল্লা। ২) শহিদুল ইসলাম (৫৭), পিতা-
গোলাম হোসেন, সাং-বল্লভপুর,থানা- কোতয়ালী মডেল থানা, জেলা- কুমিল্লা। ৩)সুদর্শন চক্রবর্তী
(৬০), পিতা-রমনী মোহন, সাং বশিকপুর,থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। ৪)শফিক (৪৮),পিতা-
আবুল বশর, সাং-বড়খলা,থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ। ৫)আবু হাসান (৪২), হাজী জামাল
উদ্দিন,সাং- কালিকাপুর, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা. ৬) সালমান সামি সৌরভ(১৭),
পিতা- সাদেক হোসেন, সাং- ঠাকুর পাড়া, থানা- কোতয়ালী মডেল থানা, জেলা- কুমিল্লা। ৭)
গাজী আশিকুর রহমান (৪১), পিতা- গাজী গোলাম হোসেন, সাং- গাজীপুর, থানা- কোতয়ালী মডেল,
জেলা- কুমিল্লা। ৮)শাহজাহান (৬২), পিতা-সিরাজ মিয়া,সাং- উত্তর আমপালা,থানা- কোতয়ালী
মডেল, জেলা- কুমিল্লা। ৯)মো: ফয়েজ(৫৫), পিতা- আব্দুল লতিফ, সাং- নিজ বানাশুয়া,থানা-
কোতয়ালী মডেল থানা, জেলা- কুমিল্লা। ১০) সোহেল আহাম্মাদ (৩১) পিতা মো: আমির হোসেন সাং- অশোকতলা, থানা- কোতয়ালী মডেল, জেলা : কুমিল্লা। ১১) মো: জাহিদুল ইসলাম ফাহিম(১৮) পিতা : ফজলুল হক,
সাং- ছয়ঘরিয়া, থানা- বুড়িচং, জেলা : কুমিল্লা। ১২) মো: মোশারফ হোসেন মিলন (২৭) পিতা :মো: আবু তাহের, সাং- শাসনগাছা,
থানা : কোতয়ালী মডেল, জেলা: কুমিল্লা। ১৩) মো: তন্ময় (১৯) পিতা : মো: সুলতান মিয়া,
সাং- মনোহরপুর, থানা : কোতয়ালী মডেল, জেলা : কুমিল্লা। ১৪) জোহরাতুল ইসলাম (২০), পিতা:মো:জহিরুল
ইসলাম, সাং-মনোহরপুর থানা : কোতয়ালী মডেল, জেলা: কুমিল্লাদের নিকট হস্তান্তর করেন।
মোবাইল
ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি
প্রকাশ করে পুলিশ সুপার, কুমিল্লা সহ কুমিল্লা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ
জ্ঞাপন করেন।
পুলিশ
সুপার এর সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের এই জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত
থাকবে বলে জানান পুলিশ।
মন্তব্য করুন


শিক্ষাপ্রতিষ্ঠানে
নিজস্ব ব্যবস্থাপনায় কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক
ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
২২ আগস্ট মঙ্গলবার এই নির্দেশনা
দিয়ে চিঠি পাঠানো হয়েছে অধিদপ্তরের অধীনে থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে।
এতে বলা হয়েছে, নতুন
কারিকুলামের আওতায় প্রণীত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব
অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনায়
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী কম্পিউটার, ডিজিটাল
ডিভাইস থাকা আবশ্যক।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তরের আওতাধীন যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার
উপযোগী কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, ল্যাব নেই, সে সব প্রতিষ্ঠানকে আগামী ১০
নভেম্বরের মধ্যে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সংযোগসহ ন্যূনতম ২টি
ল্যাপটপ বা ডেক্সটপ স্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় অটোরিক্সা তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন।
(২৯ জুলাই) শনিবার সকালে ফতুল্লার ভোলাইল এলাকায় এ ঘটনাটি ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। কারখানাটির চারপাশের দেয়াল ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে গুরুতর আহত হওয়া ১১ জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলো- টিটু (৩৭), তাহের দেওয়ান (অজ্ঞাত), আব্দুল আলী (অজ্ঞাত), ফতুল্লার কাশীপুরের হাসান (৩০), মো রানা (৩৫), সাফো (৫৫), মোরশেদ (৫৩), কাউসার (২৫), আব্দুর রাজ্জাক (৩৯), ), মিনু (৪৮), আলী আকবর (২৪)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আনুমানিক সাড়ে ৯ টায় ফোন পাই আমরা। এটা মুসকান টাওয়ার। ভবনটির ৫ তলার ৪ তলা সম্পন্ন করা আছে, পঞ্চম তলায় কাজ চলছে। এখানে নিচতলায় ছিল অটোরিকশার শোরুম।
এখানে অটোরিকশা ছিল ৫০টির মতো। ব্যাটারি ও এসিডও ছিল। এখানে বিস্ফোরণটি হয় সকালে। বিস্ফোরণের ফলে ভবনটির নিচতলার চারদিকের দেয়াল ধসে পড়েছে এবং ভবনের কিছু অংশ খালের ওপর ছিল তা ডেবে গেছে। এটা খুব ঝুঁকিপূর্ণ। অটোরিকশাগুলো চারদিকে ছিটিয়ে পড়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটির ভিম এবং কলাম। ভবনের মূল হচ্ছে বেজমেন্ট। ভবনের ভিম ও কলাম ক্ষতিগ্রস্ত হলে বেজমেন্টও ঝুঁকিপূর্ণ থাকে তাই আমরা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণা করেছি এবং এখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না।
মন্তব্য করুন


সারাদেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের
অধীনে ৬ জেলার কলেজগুলোতে আজ রোববার (৩০ জুন) অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
(এইচএসসি) পরীক্ষা।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে,
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায়
৬ টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯০ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী
৪৮ হাজার ৪৭১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৬৪ হাজার ৮১৯ জন। এ ক্ষেত্রে দেখা যায়, ছেলেদের
তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৩৪৮ জন বেশি।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর,
চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪৩২টি কলেজের শিক্ষার্থীরা ১৯৫টি কেন্দ্রে পরীক্ষায়
অংশগ্রহন করেছেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে, বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর
সংখ্যা কুমিল্লা জেলায়। এখানে ১৬৩টি কলেজের ৩৯ হাজার ৪৯২ জন। নোয়াখালী জেলায় ৫৫টি কলেজের
পরীক্ষার্থীর সংখ্যা ১৯হাজার ৭৮৯ জন, ফেনী জেলায় ৪২ কলেজের ১১ হাজার ৮০ জন, লক্ষ্মীপুর
জেলায় ৪০টি কলেজের ১১ হাজার ৩৪৮ জন, চাঁদপুর জেলায় ৬৭টি কলেজের ১৬ হাজার ২৩২ জন ও ব্রাহ্মণবাড়িয়া
জেলায় ৬৫টি কলেজের ১৫ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় এই তিন বিভাগের মধ্যে মানবিকে সবচেয়ে বেশিসংখ্যক
পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন। মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৪১৪ জন,
বিজ্ঞান বিভাগে ২৮ হাজার ৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩২ হাজার ৭৪৮ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা
নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬ জেলায়
ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষার্থী কিংবা পরীক্ষক যারাই কোনো অনিয়মের সঙ্গে
জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, নানা সামাজিকও আর্থিক
কারণে মেয়ে পরীক্ষার্থী বেড়েছে এবং ছেলে পরীক্ষার্থী সংখ্যা কমেছে। বিশেষ করে এখন ছেলেরা
কম বয়সেই এসএসসি পরীক্ষায় পাস করেই কর্মসংস্থানে যুক্ত হচ্ছে আবার অনেকে বিদেশ চলে
যাচ্ছে। আর এসব কারণেই মেয়েদের অংশগ্রহণ বেশি।
মন্তব্য করুন