

সোমবার(১৩ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন দাদন সরকার এবং তার ছেলে হোনাইন সরকার। মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায় তাদের বাড়ি । এ ঘটনায় আহত হয়েছে নিহত শিশুর মা কুলসুমসহ আরও তিন জন। তাদের মধ্যে শিশুর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জ অভিমুখে আসছিল সিএনজিটি। সকাল ১১টার কিছুক্ষণ পরে টরকি এলাকায় পৌছালে ওই সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন সিএনজিতে থাকা সবাই আহত হয়। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ কামাল প্রধান বলেন, নিহত দুই জনের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে মা সহ আরও ৩জন। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান আমিনুল ইসলাম ।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর জব্বার মোল্লার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রবিবার উপজেলার দূর্গাপুর গ্রামে এলাকাবাসীর আয়োজনে দূর্গাপুর বাজার থেকে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হামলাকারী রুহুল আমিন গংদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এ প্রতিবাদ মিছিল করা হয়।
প্রতিবাদ বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, ভূক্তভোগী ইউপি সদস্য আব্দুর জব্বারের ভাই আলী আর্শ্বাদ, আওয়ামীলীগ নেতা ইউনুছ মিয়া ও যুবলীগ নেতা সাইফুল ইসলামসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দূর্গাপুর গ্রামে বহিরাগত লোক এনে ইউপি সদস্য আব্দুর জব্বার মোল্লার উপর হামলা করা হয়।
মন্তব্য করুন


ক্রেতা বিক্রেতার মাঝে খাওয়া নিয়ে তর্কবিতর্ক হওয়া নতুন কিছু নয়। খাওয়া নিয়ে তাদের মাঝে টক ঝাল মিষ্টি সম্পর্ক যেন লেগেই থাকে। ক্রেতাকে সামলানো বিক্রেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বনিবনা না হলে উভয়ের মাঝে তর্কবিতর্কও হয়। তবে কিছু বিক্রেতা আছেন যারা অতিরিক্ত রাগের বশে ক্রেতাদের গায়ে হাত তুলেন।
কিন্তু তাই বলে অস্ত্র দিয়ে কোপানো?
এমন অদ্ভুত ঘটনাটা কিন্তু সত্যি ঘটেছে।
তবে ঘটনাটি আমাদের দেশে নয় এটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির শাহদারা এলাকায়।
আনন্দবাজারে প্রকাশিতে এক সংবাদে দেখা যায়, মোমো খেতে গিয়ে একটু বেশি চাটনি চাওয়ার ফলে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন এক যুবক। বেশি চাটনি বেশি চাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছেন মোমো বিক্রেতা।
এ ঘটনার শিকার ওই যুবকের নাম সন্দীপ।
তিনি বুধবার সন্ধ্যায় মোমো খেতে গিয়েছিলেন একটি দোকানে। মোমো খাওয়ার সময় আরও একটু চাটনি চেয়েছিলেন মোমো বিক্রেতার কাছে। কিন্তু তিনি দিতে রাজি হননি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর এ নিয়েই শুরু হয় কথা কাটাকাটি । পরে পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত । আর এর মধ্যেই আচমকা একটি ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে আঘাত করেন মোমো বিক্রেতা। স্থানীয়রা পরে ওই মোমো বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দেয়।
তবে আহত সে যুবক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মন্তব্য করুন


দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত নারী দলকে একশর নিচে আটকে দিয়ে সিরিজে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটিং ব্যর্থতায় তা আর হয়নি। এবার সিরিজের শেষ ম্যাচে আরও একবার লেটার মার্ক তুললেন বাংলাদেশের বোলাররা। ছোট লক্ষ্য তাড়ায় এবার আর ভুল করলেন না ব্যাটাররা। তাতে শেষ ম্যাচ জিতে মান বাঁচালো বাংলাদেশ।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছিল ভারত। যেখানে সর্বোচ্চ ৪০ রান এসেছে হারমানপ্রীতের ব্যাট থেকে। জবাবে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।
১০৩ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ।
অধিনায়ক ফিরলেও শামিমা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন। কিন্তু ৪২ রান করে এই ওপেনার রান আউটে কাটা পড়লে হারের শঙ্কায় পড়ে দল। তবে সুলতানা খাতুন ও নাহিদা আক্তারের ব্যাটে সেই শঙ্কার মেঘ উড়ে গেছে।
১৬ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের দুই ব্যাটার। তবে তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন শামিমা সুলতানা। তবে অধিনায়ক এদিন খুব বেশি দূর এগোতে পারলেন না। ১৪ রান করে জ্যোতি সাজঘরে ফিরলে ভাঙ্গে ৪৬ রানের জুটি।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফেরেন স্মৃতি মান্দানা। এরপর শেফালিও দ্রুত ফিরেছেন। তবে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌরের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে অধিনায়ক ৪০ রান করে ফিরলে আর কেউই বলার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি। ফলে কোনোরকমে একশ রান পার করে ভারত নারী দল।
মন্তব্য করুন


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ।
রথযাত্রা শুরু হবে ৭ জুলাই থেকে এবং ১৪ জুলাই হবে উল্টোরথ ।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এই রথযাত্রা নিয়ে দেশের বিভিন্ন জেলায় রথযাত্রা
আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কুমিল্লা জেলাতেও রথযাত্রা উদযাপন নিয়ে কর্মসূচি
গ্রহণ করা হয়েছে ।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে ৭ জুলাই রথযাত্রা শুরু হয়ে উল্টোরথ
পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে।
ইসকন সূত্র জানায়- জেলার ঐতিহ্যবাহী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে শ্রী জগন্নাথ, বলদেব
ও শুভদ্রা দেবীর রথযাত্রা উৎসব উদযাপনের লক্ষ্যে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ
করা হয়েছে।
শ্রী জগন্নাথ দেবের মন্দির হতে রথে করে শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীর মূর্তি
ভক্তবৃন্দ টেনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শহর প্রদক্ষিণ শেষে ঠাকুরপাড়াস্থ শ্রীরাধাকৃষ্ণ
গৌর নিতাই মন্দিরে নিয়ে যাওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত
অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে- শ্রীজগন্নাথ দেবের পূজা, বিশ্বশান্তি মঙ্গল কামনায় অগ্নিহোত্র
যজ্ঞ, ভজন কীর্তন, আরতি, মহাপ্রসাদ বিতরণ ও সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মন্তব্য করুন


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী জুন মাসের শেষের দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরও জানান, পরীক্ষার খসড়া রুটিন তৈরির বিষয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থান টাইমস স্কয়ারের বিলবোর্ডে একসঙ্গে দেখা মিলল ৯ জন বাংলাদেশি শিল্পীর মুখ। এর মধ্যে রয়েছেন ইমরান মাহমুদুল, ফাতেমা তুয যাহরা ঐশী, দিলশাদ নাহার কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশি, ইনিমা রশ্নি ও কাজল দেওয়ান।
এছাড়া সবার ওপরে বড় করে যার ছবিটি স্থান পেয়েছে, তিনি সংগীত পরিচালক পাভেল আরিন।
জানা যায়, পাভেলের হাত ধরেই এই টাইমস স্কয়ার যাত্রা। মূলত তিনি একটি নতুন সংগীত সেশন চালু করেছেন। যেটার নাম দিয়েছেন ‘লিভিং রুম সেশন’। এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্যই টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে প্রদর্শন হয় প্রজেক্টটির নামসহ শিল্পীদের ছবি।
‘লিভিং রুম সেশন’ নিয়ে পাভেল আরিন বলেছেন, ইতোপূর্বে সিনেমা ও টেলিভিশনে অনেক কাজ করেছি। এবার ভাবলাম নতুন কিছু করি। তাই এই প্রজেক্ট। এটা কিছুটা জ্যামিংয়ের মতো হবে, তবে গানগুলো মিউজিক্যালি যাতে মানসম্পন্ন হয়, সেদিকটা নজরে রাখছি।
এই প্রজেক্টের পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। অডিও প্রডাকশনে বাটার কমিউনিকেশন আর ভিডিওর দিকটি সামলাচ্ছেন মারুফ রায়হান। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সেশনের প্রথম পরিবেশনাটি উন্মুক্ত করা হবে।
মন্তব্য করুন


৩৯১ কোটি ১৯ লাখ টাকার রাইস ব্রান অয়েল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এগুলো ক্রয় করবে সরকার।
ক্রয় কৃত পন্যের মধ্যে এক কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান অয়েল ও ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল রয়েছে।
আজ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। নতুন সরকারের অধীনে এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, টিসিবি কর্তৃক তিনটি লটে এক কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে ক্রয়ের জন্য স্থানীয় তিনটি প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্ট, মজুমদার ব্রান অয়েল মিলস ও আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কাছে দর প্রস্তাব চাওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান তিনটি দর প্রস্তাব দাখিল করে। টিইসি কর্তৃক দর প্রস্তাব তিনটি পরীক্ষান্তে রেসপনসিভ হয়। দর প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা মজুমদার প্রোডাক্ট, মজুমদার ব্রান অয়েল মিলস ও আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এক কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল ১৮৯ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে।
২০২৩-২০২৪ অর্থবছরে ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৮ কোটি ৮০ লাখ লিটার। এ পর্যন্ত ক্রয় ১৫ কোটি ৪৫ লাখ লিটার।
বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের উমা এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ডাল কিনতে ৯৬ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে। প্রতিকেজি মসুর ডালের দাম পড়বে ১০১ টাকা ১৩ পয়সা।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বগুড়ার রয় অ্যাগ্রো ফুড প্রোডাক্টস ও ঢাকার নাবিল নবা ফুডস লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এ ডাল কিনতে খরচ হবে ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। প্রতিকেজি মসুর ডালের দাম পড়বে ১০৫ টাকা ৪৫ পয়সা।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা দুই লাখ ৮৮ হাজার মেট্রিক টন। এ পর্যন্ত ক্রয় এক কোটি ৫২ হাজার ৫০০ মেট্রিক টন।
মন্তব্য করুন


জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক
পৃথক দুইটি অভিযানে ১০০ (একশত) বোতল ফেন্সিডিল, ৮০ বোতল এস্কাফ সিরাপ ও ০১টি সিএনজি
উদ্ধারসহ ০১জন আসামী গ্রেফতার।
গত ০১/১০/২০২৩ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা
(ডিবি), কুমিল্লার পৃথক দুইটি অভিযানে এসআই (নিঃ)/মোঃ নজরুল ইসলাম, এএসআই/জহির আলম,
এএসআই/ মোঃ ইলিয়াছ ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য
উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ০১/১০/২০২৩খ্রিঃ তারিখ
রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন ইউনিয়নের উলুইন সাকিনস্থ চট্টগ্রাম-টু-ঢাকা গামী
মহাসড়কের পশ্চিম পাশে হিরন মার্কেটের কবির ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে
একটি রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা আসতে দেখে থামানোর জন্য চালককে
সংকেত দেয়। সেখানে ডিবি পুলিশ হিসাবে চিনতে পেরে চালক উক্ত স্থানে সিএনজি অটোরিক্সাটি
থামিয়ে অজ্ঞাতনামা চালকসহ সিএনজি অটোরিক্সায় থাকা আরও ২/৩ জন সিএনজি অটোরিক্সা ফেলে
দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পলাতক অজ্ঞাতনামা
আসামীদের ফেলে যাওয়া রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সাটি তল্লাশী করে সিএনজি
অটোরিক্সার ভিতরে মালামাল রাখার স্থানে একটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ১০০ (একশত)
বোতল ফেন্সিডিল পেয়ে উদ্ধার পূর্বক উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি
রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সসহ জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের
করলে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-০৪, তারিখ- ০১/১০/, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ রুজু হয়।
অপর একটি অভিযানে আজ ০২/১০/২০২৩ খ্রিঃ তারিখ এসআই/মোঃ রেজাউল করিম সঙ্গীয় এএসআই/ আক্তার হোসাইন, এএসআই/ডালিম বড়ুয়া ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছোটরা সাকিনস্থ চিড়িয়াখানা রোডের চিড়িয়াখানার গেইট এর সামনে পৌঁছে আসামী ১। মোঃ মিঠু (২৫), পিতা-আবু কালাম, মাতা-নুরজাহান, গ্রাম-শাসনগাছা (মির্জা পাড়া), থানা-কোতায়ালী মডেল, জেলা-কুমিল্লাকে একটি প্লাষ্টিকের বস্তাসহ আটক করেন। আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী ১। মোঃ মিঠু (২৫) এর ডান হাতে একটি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে রক্ষিত ৮০(আশি) বোতল এস্কাফ সিরাফ পেয়ে উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে
কোতোয়ালী মডেল থানার মামলা নং- ৫ , তারিখ- ০২/১০/, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) রুজু হয়।
মন্তব্য করুন


নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বন্দুক ও গুলিসহ মাসুদুর রহমান সজীব (৩৫) নামে এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে তাকে।
এর আগে, সোমবার রাত ১টায় উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার থেকে আটক করা হয় তাকে।
উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান সজীব।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এসময় পুলিশ দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে আটক করে তাকে। এসময় উপস্থিত লোকজনের সামনে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ পায় পুলিশ। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি একজন ডাকাত সদস্য, তার নামে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন


কুমিল্লার বরুড়া পৌরসভা এলাকায় চলমান সিএনজিতে মলম পার্টির সদস্যরা চুরি করার চেষ্টার সময় ৬জন আসামীকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
২২ জুলাই বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ) উত্তম কুমার ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন বরুড়া পৌরসভাস্থ তলাগ্রাম সাকিনে ভাউয়াল বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হইতে ২২জুলাই দুপুরে চলমান সিএনজিতে মলম পার্টির সদস্য কর্তৃক চুরি করার চেষ্টার সময় ঘটনার সহিত জড়িত ০৬ জন আসামী ১। রাসেল (২৭), ২। মোসাঃ সেলিনা আক্তার প্রঃ শিল্পী (৪৫), ৩। মোঃ লিটন মিয়া (২৩), ৪। মোঃ সুমন (৩০), ৫। মোঃ মারুফ প্রঃ আশিক (৩১), ৬। সুমাইয়া প্রঃ শিউলী (১৯) আসামীগনকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি (রেজিঃ নং-কুমিল্লা-থ-১১-৩৪০৫), নগদ-৪,৮৬০ টাকা ও ৬ পিস মাল্টা উদ্ধার করা হয়। তাছাড়া গ্রেফতারকৃত আসামী মোঃ মারুফ প্রঃ আশিক (৩১) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় ফুলন রানী সরকার (৪০), স্বামী-অমূল্য চন্দ্র সরকার, মাতা-মালতী সরকার, সাং-আগানগর (কাটুলী পাড়া), থানা-বরুড়া, জেলা-কুমিল্লা বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে এজাহার দায়ের করে বরুড়া থানার মামলা নং-২১, তাং-২৩/০৭/২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৫১১ রুজু করা হয়েছে।
মন্তব্য করুন