

দক্ষিণ
আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর
হয়ে একই এলাকায় অবসস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং ঘণীভূত
হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য
কমার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আজ
মঙ্গলবার (২৮ নভেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত সকাল ৯টা থেকে ৭২ ঘণ্টার
আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে
বলা হয়, দেশে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। মঙ্গলবার(২৮ নভেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে
সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২১ দশমিক ৩ ডিগ্রি
সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা
দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে
পারে।
গত
সোমবার সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী বুধবার
এবং বৃহস্পতিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও
জানানো হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণপুর এলাকা হতে ১০০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৫ জুলাই ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি তাদের দখলে থাকা একটি ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল হতে মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, পলাতক আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ট্রাক ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। এবার ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার) চার দিন ছুটি ছিল।
এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা।
ঈদের ছুটির পাঁচ দিন শেষে আজ রবিবার থেকে খুলছে অফিসপাড়া। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল শনিবার সকাল থেকেই মাথায় বৃষ্টির ফোঁটা নিয়ে কাজে ফিরতে নামেন তাঁরা। তবে ফেরার চাপ ছিল কম।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গল ও বুধবার) তিন দিনে ঢাকা ছেড়েছে মোট ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।
মন্তব্য করুন


আগামী
২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশিত হবে।
২০
নভেম্বর (সোমবার) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি
বলেন, ফল প্রকাশের জন্য ২৬-২৮ নভেম্বরের মধ্যে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব
পাঠানো হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে ২৬ তারিখ ফল প্রকাশ
করা হবে। লিখিত চিঠি পেলে বিস্তারিত জানা যাবে।
চলতি
বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার
৩৪২ জন পরীক্ষার্থী। সারা দেশে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন


মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশে ২জন নিহত হওয়ার ১২ ঘণ্টা পার না হতেই আবারও বাংলাদেশের ঘুমধুম এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠানে মিয়ানমারের মর্টার শেল এসে পড়েছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে মর্টার শেলটি এসে পড়ে ঘুমধুম ইউপির ৪নং ওয়ার্ড মধ্যম পাড়ার সৈয়দ নূরের বাগানে।
ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন বলেন, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশে ২জন নিহত হয়। এ ঘটনার পর আজ (মঙ্গলবার) ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আম বাগানে বেশ কিছু গুলি ও ১টি মর্টার শেল এসে পড়েছে। এ ঘটনায় নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
মন্তব্য করুন


রমজান মাসের পুরোটা জুড়েই রয়েছে রহমত, মাগফিরাত ও নাজাত।
নবী রাসুলুল্লাহ (সা.) বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন হলো রহমত; তার দ্বিতীয় ১০ দিন মাগফিরাত; এর শেষ ১০ দিন হলো নাজাত।
আজ রোববার (৩১ মার্চ) শেষ হচ্ছে মাগফিরাতের দ্বিতীয় দশক। সেই সাথে আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাসের শেষ দশক ‘নাজাত’।
এই নাজাতের দশকে এমন একটি রাতের কথা বলা হয়েছে, যেই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। কারণ, এ রাতেই প্রথম পবিত্র মক্কার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ মুহাম্মাদ (সা.)-এর কাছে পবিত্র কোরআন নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো, কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর: ১-৩)
তাই আজ রাত থেকে শুরু হচ্ছে শেষ দশকের বেজোড় রাত।
মূলত, ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই পাঁচ দিন যদি পূর্ণ বিশ্বাস নিয়ে কোন বান্দা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেন, তাহলে সেই বান্দার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম হিসেবে মালিক আল্লাহ গ্রহণ করবেন।
‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। তবে মর্যাদার রাতটি পাওয়া এতো সহজ নয়। কঠিন কিন্তু ঈমানদারগণ যদি নেক দিলে ইবাদাত করে, মহান আল্লাহ অবশ্যই পুরস্কার দিবেন।
এ রাতটি রমাযানের শেষ দশকে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘‘রমজানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।’’ (বুখারী : ২০২০; মুসলিম : ১১৬৯)
মহিমান্বিত এ রাতকে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের বেজোড় রাতে সুপ্ত রেখেছেন। তিনি এটাকে সুনির্দিষ্ট করে বলেননি।
তিনি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান করো।
মন্তব্য করুন


মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় ফরিদপুর জেলার মধুখালী এলাকা থেকে ১৫২ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: মো. জাবেদ আলী (৩৮) ও বাক প্রতিবন্ধী মো. ইকবাল হোসেন (২৫)।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, সোমবার (২৯ জানুয়ারি) ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ৪ লাখ ৫৬ হাজার টাকা মূল্যমানের ১৫২ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি ব্যাগ ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তিনি আরও জানানম গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


নিয়মিত কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করেন, চাঁদপুর শহরের
চৌধুরীঘাট এলাকার এক ব্যবসায়ী।
রোববার (১৩ আগস্ট)
বিকেলে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন,
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ শহরের পালবাজার, চৌধুরীঘাট, কয়লাঘাট ও মোলহেড
এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। পাল বাজারের চৌধুরীঘাট এর অনেকগুলো কলার
দোকান তদারকি করা হয়। এসময় ‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিকেল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে
দেখা যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের অভিযানের টের পেয়ে কেমিকেল লুকানোর চেষ্টা করেন তিনি। পরবর্তীতে
ওই দোকান মালিককে হাতেনাতে ধরে ফেলা হয় এবং তিনি দোষ স্বীকার করেন। এবং তাকে ২০
হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক
সহযোগিতা করেন, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তার অর্থ,
স্বার্থ, স্বাস্থ্য ও অধিকার রক্ষার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা
অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
মন্তব্য করুন


কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখন পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, তিন দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
উল্লেখ্য, প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। ২য় দফায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। ৩য় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল।
মন্তব্য করুন


এশিয়া কাপ দিয়ে তামিম
ইকবাল দলে ঠিকই ফিরছেন, তবে অধিনায়করূপে নয়। শুধুমাত্র ওপেনার হিসেবে দেখা যাবে তামিম
ইকবালকে।
২ দিন ধরে এ বিষয়ে
বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছিল তামিম
ইকবালের।আর সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের
অধিনায়কত্ব।
বিসিবি সভাপতির বাসায়
অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তামিম ইকবাল।
তামিম ইকবাল জানান, আজকে
থেকে বাংলাদেশ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
তামিম ইকবাল
বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালোভাবে খেলায় মনোযোগ দেব। আমি
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। তিনি আমার
ব্যাপারটা বুঝেছেন। তারপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের
বাসায় রাত ৮টায় শুরু হয় বৈঠক। এর আগে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে বিসিবি প্রধানের বাসায়
আসেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়কের আগে সেখানে যান ক্রিকেট অপারেশনস কমিটির
চেয়ারম্যান জালাল ইউনুস।এ সময় বিসিবির অন্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত
ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ও সংশ্লিষ্ট বিধিমালা/নীতিমালার বিষয়ে লার্নিং সেশন এর আয়োজন করা হয়েছে।
সোমবার কুমিল্লা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনফারেন্স রুমে লার্নিং সেশন এর আয়োজন করা হয়।
উক্ত লার্নিং সেশনে উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএ সাউদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।
লার্নিং সেশনের শুরুতে সভাপতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার বর্তমান ও অতীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে অবহিত করেন। সিজিএম মাদক মামলার জব্দ তালিকা প্রস্তুত, সাক্ষী গ্রহণ ও স্বাক্ষ্য প্রদান এবং বিধিমালা/নীতিমালার বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ও মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
মন্তব্য করুন