

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের
প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের নদীর পানি ৫ থেকে ৭ ফিট বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে
থেমে থেমে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। ঝড়ের গতিসীমা ১০০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার
পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে সাতক্ষীরা আবহাওয়া অধিদফতর।
রোববার (২৬ মে) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালি
আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গাবুরা
ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গাবুরা ইউনিয়নের
চেয়ারম্যান মাসুদুল আলম জানান, প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। নিরাপদ আশ্রয়ের
জন্য ছুটছে মানুষ। এদিকে, সন্ধ্যার পর থেকে ঘূর্ণিঝড় রেমাল সাতক্ষীরা উপকূল অতিক্রম
শুরু করেছে।
মৃত ওই বৃদ্ধের নাম শওকাত মোড়ল (৬৫)।
তিনি গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।
নিহত শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন
জানান, রোববার সন্ধ্যার দিকে তার শ্বশুর শওকাত মোড়ল স্ত্রীকে নিয়ে নাপিতখালী আশ্রয়
কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আবুল কালাম আজাদ বলেন, আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অসুস্থ এক বৃদ্ধ মারা গেছে বলে শুনেছি।
মন্তব্য করুন


রোববার (১২ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার
ফল প্রকাশ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন হয় ।
এখানে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের নানাবিধ প্রশ্নের জবাব দেন ।
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
বলেছেন, এ সিদ্ধান্ত সাময়িক। আগামী ঈদুল আজহার পরে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা
না ও লাগতে পারে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে ৯ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধ রাখতে হয়েছে। সে জন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্ত সাময়িক। ঈদুল আজহার পরে শনিবার খোলা রাখা না-ও লাগতে পারে ।
উক্ত সংবাদ সম্মেলন এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন
তিনি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবার পাসের
হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার বেড়েছে।
পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। ছাত্রদের পাসের হার ৮১.৫৭ শতাংশ, ছাত্রীদের পাসের
হার ৮৪.৪৭।
বোর্ডের দিক থেকে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ।
আর সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
এ ছাড়াও ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ,
কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ,
দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।
মন্তব্য করুন


সৌদি আরবে হজ পালন
শেষে দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি ।
মঙ্গলবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১১৫টি। এরমধ্যে
সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৪টি।
মঙ্গলবার
রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়।
মন্তব্য করুন


আসন্ন ঈদুল আজহার আগামী ১২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
রোববার (২ জুন) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে অনলাইনে চাপ এড়াতে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে দুপুর ২টা থেকে।
প্রথম তিন ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৪,১৫৭ টিকেটের মধ্যে প্রায় সাড়ে ১৩ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। তবে পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনাতে এখনও কিছু ট্রেনের টিকিট অবিক্রীত রয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল। এ এলাকার সব টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথম তিন ঘণ্টায় অনলাইনে টিকিট কাটতে প্রায় ৭০ লাখ হিট পড়েছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন ৩ জুন; ১৪ জুনের আসন ৪ জুন; ১৫ জুনের আসন ৫ জুন; ১৬ জুনের আসন ৬ জুন বিক্রি হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
মন্তব্য করুন


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকার চট্টগ্রামমুখি লেইন থেকে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো. কফিল উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ফেনী জেলার সদর থানার মৌটবী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড লস্কর হাট মোল্লা বাড়ির আমিনুল হকের ছেলে মো. কফিল উদ্দিন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৫ কেজি গাঁজাসহ মো.কফিল উদ্দিন নামের একজনকে গ্রেফতার করা হয়।
এ সময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ। তার বিরুদ্ধে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। আদালতে পাঠানো হয়েছে আসামিকে।
মন্তব্য করুন


(১৩ আগস্ট) রোববার থেকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু। তবে এবার এক কোটি উপকারভোগী কার্ডধারীরা চিনি পাবেন না।
শনিবার (১২ আগস্ট) টিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান।
জুলাই থেকে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মঝে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তরের ওএমএসের চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।
গত মাস থেকে টিসিবির পণ্যের সঙ্গে ওএমএসের চাল পাচ্ছেন কার্ডধারীরা। তবে আগস্টের বিক্রি কার্যক্রমে চিনি থাকছে না।
উল্লেখ্য, টিসিবির পণ্যের সঙ্গে প্রতি মাসে পাঁচ কেজি করে চাল পাবেন কার্ডধারী পরিবার। প্রতি কেজি ৩০ টাকা হবে এর মূল্য। নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে চালসহ অন্যান্য পণ্য নিতে পারবেন কার্ডধারীরা। একজন ক্রেতা চালের সঙ্গে দুই লিটার তেল, দুই কেজি ডাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১শত টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে বিক্রি হবে।
মন্তব্য করুন


বাগেরহাট জেলায় ১২ কেজি গাজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১২ নভেম্বর রোববার সকালে শহরের ভিআইপি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে ১টি কাভার্ড ভ্যানসহ এই ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
কাভার্ড ভ্যানটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: পালপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫), বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ী এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. মিজান হাওলাদার (২৫), কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সরদারপাড়া গ্রামের মো. কাশে আলীর ছেলে কবির হোসেন (২৩)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার জানান, কুমিল্লা থেকে এসেছে কাভার্ড ভ্যানটি। গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি চ্যালেঞ্জ করি আমরা। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে জব্দ করা হয় ১২ কেজি গাঁজা। মাদক কারবারিরা কাভার্ড ভ্যানটি ৫০ হাজার টাকায় ভাড়া করেছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন


আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হলে এটি পটুয়াখালীর খেপুপাড়া এবং সুন্দরবন এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আগামী রোববার (২৬ মে) সকালে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দেশের উপকূলে আঘাত হানতে পারে। একই দিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দেশের উপকূল অতিক্রম করতে পারে। তবে, সবই গতির ওপর নির্ভর করবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান আরও জানান, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর কেন্দ্রটা সরাসরি দেশের ওপর আঘাত হানবে। উপকূলের কাছাকাছি চলে এলে এর শক্তি বাড়তে পারে। উপকূল অতিক্রম করার ৪-৬ ঘণ্টার মধ্যে শক্তি হারাতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হতে পারে। উপকূলের কাছাকাছি এলে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে পারে। যত কাছে আসবে, তত ভারী বর্ষণ হবে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত দেশের গরম কমবে না। নিম্নচাপটি উত্তর পূর্বে আরও ঘনীভূত হচ্ছে। কেন্দ্রে বাতাসের গতিবেগ ৪০-৫০ কিলোমিটার। ফলে সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হচ্ছে। মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমানের স্বাক্ষরিত আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিম্নচাপ সংক্রান্ত নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
মন্তব্য করুন


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার বরুড়া উপজেলার বরুড়া বাজারে আজ সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দৃশ্যমান স্থানে পণ্য ও সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি, ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করা এবং নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানী রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩৩ পিচ ক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের ভাউচার যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। হ্যান্ড মাইকের মাধ্যমে বিক্রেতা ও ক্রেতাদের সচেতন করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন


১০ সেপ্টেম্বর রোববার রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদ (৪০) নামে একটি কোচিং সেন্টারের পরিচালককে আটক করেছে র্যাব-৫।
রোববার দুপুরে রাজশাহী নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয় তাকে।
আটককৃত মজনু রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি নগরীর উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক।
র্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে নগরীর উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব মজনুকে আটক করে। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ভেতরে থাকা তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলভার, ১৪৪টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ক্রিস্টাল আইস জব্দ করা হয়। অভিযুক্ত মজনুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


রাজশাহীতে
অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভেতরে হেরোইন পাচারকালে ১ যুবককে গ্রেফতার করেছে র্যাব।
২৭
নভেম্বর বিকেল চার টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর
এলাকায় অভিযান চালিয়ে এই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত
আসামির নাম হলো আপন আলী (২২)। আপন আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আবু তাহেরের ছেলে।
আজ
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের
দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালায়। এসময় অটোরিকশা চালক আপন আলীকে আটক করে তল্লাশি
করা হয়। তল্লাশিতে অটোরিকশার বামপাশের হ্যান্ডেলের সঙ্গে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগে
একটি মিষ্টি কুমড়া পাওয়া যায়। পরে মিষ্টি কুমড়া কেটে দেখা যায় এর ভেতর ছয়টি হেরোইনের
প্যাকেট।
র্যাব
জানান, আপন আলী একজন পেশাদার মাদক কারবারি। তিনি পেশায় একজন অটোরিকশা চালক হলেও এর
আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ বিভিন্ন
এলাকায় সরবরাহ করতেন।
বিজ্ঞপ্তিতে
আরও উল্লেখ করা হয় এই ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে ।
মন্তব্য করুন