

কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুরপুর এলাকা হতে ৫১ গাঁজা’সহ
দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫১ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের মোঃ শামছু এর ছেলে মোঃ রানা মিয়া (৩০) এবং ২। একই থানার গাজীপুর গ্রামের মৃত জুলফু মিয়া এর ছেলে মাহে আলম (৪২)।
প্রাথমিক অনুসন্ধান
ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়
ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


গত ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩
ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি, খুলনায় ৪১ দশমিক
২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও মৃদু
থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, এখনো যা বিদ্যমান আছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আবহাওয়াবিদ মো.
শাহীনুল ইসলাম জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৫ এপ্রিল) হতে
পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি
বাড়তে পারে।
এর
আগের আরও তিনবার তথা গত ৩, ১৯ ও ২২ এপ্রিল তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি করা
হয়েছিল। তবে প্রথম দুইবার তাপমাত্রা বাড়ার আভাস ছিল।
চলতি
মাসে টানা তাপপ্রবাহ চলছে। মাঝে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে গেলে বর্তমানে কিছুটা
কমেছে।
২০২৩
সালের ১৬ এপ্রিল আগের ৫৮ বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ, ৪০ দশমিক ৬
ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি
সেলসিয়াসে।
এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ
তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, এই রেকর্ড
এখনো ভাঙেনি।
মন্তব্য করুন


কুমিল্লায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন খন্দকার মু. মুশফিকুর রহমান।
২৪ জুলাই সোমবার বিকালে তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শমীম আলমের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ জেলার সব উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে তিনি কুমিল্লা কার্যালয়ে নিয়মিত দায়িত্ব পালন করবেন।
খন্দকার মু. মুশফিকুর রহমান এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কুমিলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
খন্দকার মুঃ মুশফিকুর রহমান কুমিল্লার জেলার ২১৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন। নবাগত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান বিসিএস প্রশাসনের ২৭তম ব্যাচের কর্মকর্তা।
মন্তব্য করুন


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ২৫ মার্চ শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩১ মার্চ পর্যন্ত।
আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে হিসেব করে যাত্রা বিবেচনায় টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ রেলওয়ে সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পূর্বাঞ্চলে আর দুপুর ২টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৪ এপ্রিল। ১০ এপ্রিল পর্যন্ত অগ্রিম ফিরতি টিকিট বিক্রি হবে। সাধারণত যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেলওয়ে। তবে এবার ঈদের ক্ষেত্রে সাত দিন আগে পাওয়া যাবে অগ্রিম টিকিট।
এছাড়া ৪ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ।
বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, এবারও ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হবে না। অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকিট বিক্রি হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
সাত জোড়া বিশেষ ট্রেন চলতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আগামীকালের বৈঠকে বিশেষ ট্রেনের সময়সূচি নির্ধারিত হবে।
মন্তব্য করুন


তীব্র তাপদাহের মধ্যে আগামীকাল রবিবার
(২৮ এপ্রিল) খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ
থাকবে।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, চলমান তাপপ্রবাহের কারণে
কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট
পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে
শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১. আগামী ২৮ এপ্রিল রবিবার থেকে সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম চলমান থাকবে।
২. এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ
প্রতিদিন সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
৩. দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ
প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত
চলমান থাকবে।
৪. তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত
অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
৫. উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের
নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন
বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন
করবেন।
৫. প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তাপদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব-পর্যন্ত
এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়।
মন্তব্য করুন


গুঞ্জন সত্যি করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই সময় তামিমকে অনেক বেশি অশ্রুসিক্ত দেখাচ্ছিল।
অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি যোগ করেন, আমি গত কিছুদিন ধরেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি। এমন না যে সিদ্ধান্তটা হুট করে নেওয়া। পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সবকিছু মিলিয়েই আমার এই সিদ্ধান্ত।
এই ক্রিকেটার যোগ করেন, আমি সব সময় বলেছি ক্রিকেট খেলেই বাবার স্বপ্ন পূরণ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গিয়ে অনেক পরিস্থিতির মুখে পড়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট চাচার হাত ধরেই ক্রিকেটে এসেছি। যারা আমাকে এই পর্যায়ে আনতে ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে, ২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। ২০২০ সালে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ এবং ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান করেছেন ক্রিকেটার তামিম। ৭৮ টি-টোয়েন্টিতে তিনি এক হাজার ৭৫৮ রান রয়েছে তার।
মন্তব্য করুন


জীবন-জীবিকার তাগিদে ফেরি করে মুখোরচক ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন কামাল হোসেন। তিনি ৮ বছর ধরে ঝালমুড়ি বিক্রি করেও ক্লান্তবোধ করেননি।
দীর্ঘ দিন ধরে ভ্যানগাড়িতে করে ঝাল মুড়ি বিক্রি করে যাচ্ছেন চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস চত্বর ও বিভিন্ন স্থানে। বিশেষ করে পালাখাল উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, বাজার, সেঙ্গুয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন স্থানে ঝালমুড়ি বিক্রি করে থাকেন।
কামাল হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুছাইচ্চর দক্ষিন বালুথুরা গ্রামের মোস্তফা কামালের ছেলে। দারিদ্র কোষাঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য ঝালমুড়ি বিক্রি করে আসছেন তিনি। প্রতিদিন ২ হাজার থেকে ৩ হাজার বিক্রি করে লাভ করেন ৪শত থেকে ৫শত টাকা।
ক্রেতারা জানান, কামাল হোসেনের মুখোরোচক ঝালমুড়ি খেতে আমরা প্রতিদিন আসি। দুর-দূরান্ত থেকে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে তার মুখরোচক ঝালমুড়ি আমরা খেয়ে থাকি।
ঝালমুড়ি বিক্রেতা কামাল হোসেন বলেন, আমি দীর্ঘ ৭ বছর ধরে স্ত্রী সন্তানদের নিয়ে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাচ্ছি। ঝাল মুড়ি বিক্রি করার জন্য উপজেলার এ প্রান্ত থেকে ও অন্যপ্রান্তে প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করে আসছি। ছেলে মেয়ে শিক্ষিত করতে জীবন যুদ্ধে এই ঝাল মুড়ি ব্যবসা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
মন্তব্য করুন


কুমিল্লায়
৯০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ ।
শুক্রবার
রাতে থানায় কর্মরত এসআই(নিঃ) রাজীব কুমার সাহা, এএসআই নুরুল আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন
সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন ৪নং ষোলনল ইউপিস্থ ভরাসার বাজার টু ভুবনঘর পাঁকা রাস্তার
পয়াত গোবিন্দপুর রাস্তার মাথায় জাকির মিয়ার
কবরস্থানের উত্তর পার্শ্বে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী
করাকালে ফকির বাজারের দিক হতে আসা একটি সিএনজি অটোরিক্সা কাছাকাছি আসলে পুলিশের উপস্থিতি
টের পেয়ে সিএনজি চালক গাড়ী হতে দৌঁড়ে পালিয়ে যায়। পলাতক আসামী ১। মোঃ নাজমুল হোসেন(২১),
পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-অজুফা বেগম, সাং-সৈয়দের গাঁও, পোঃ ফকির বাজার,থানা-বুড়িচং,
জেলা-কুমিল্লা এর ফেলে যাওয়া সিএনজি গাড়ীটি তল্লাশী করে ৯০কেজি গাঁজা ও মাদক পরিবহনে
ব্যবহৃত একটি সিএনজি গাড়ী জব্দ করা হয়।
এ
সংক্রান্তে পলাতক আসামীর বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং- ৩৪, তারিখ-২৬/০৮/২০২৩, ধারা-
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণির ১৯(গ)/৩৮ রুজু করা হয়।
মন্তব্য করুন


জনপ্রিয়
টু হুইলার সংস্থা আথার নিয়ে আসছে ফ্যামিলি স্কুটার। এই বিষয়টি অনেকেই হয়তো বুঝতে পারছেন
না। ফ্যামিলি স্কুটার বলতে আসলে বড় আসনের স্কুটার আনছে সংস্থাটি। স্কুটারটিতে পরিবারের
৪-৫জন্য সদস্য একসঙ্গে ভ্রমণ করতে পারবেন।
গাড়িতে
নানা ধরনের আকার আয়তন দেখা যায় তবে স্কুটারে খুব একটা দেখা যায় না। বাজারে বিক্রি হওয়া
প্রায় বেশিরভাগ স্কুটারই একই রকম হয়। শুধুমাত্র ম্যাক্সি ডিজাইনের অ্যাডভেঞ্চার স্কুটার
ছাড়া। এগুলো সাধারণ স্কুটির থেকে আয়তনে একটু বেশি হয়। তবে সম্প্রতি ভিন্ন রকম ডিজাইনের
ফ্যামিলি স্কুটার আনার ঘোষণা করেছে আথার এনার্জি।
আথার
এনার্জি স্কুটার কোম্পানি জানিয়েছে, তারা এমন একটি স্কুটির উপর কাজ করছে যেখানে পুরো
পরিবার নিয়ে সওয়ারি নিতে পারবেন। তবে ঠিক কতজন বসা যাবে তা এখনো জানা যায়নি।
সংস্থার
পক্ষ থেকে বলা হয়েছে, এই স্কুটাটি লঞ্চ হবে ২০২৪ সালে। এটি যে ইলেকট্রিক স্কুটার হতে
চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। মূলত পরিবার নিয়ে যেন কমফোর্টের সঙ্গে এই স্কুটি চড়তে
পারেন সেই লক্ষ্যই নিয়েছে সংস্থা। তবে এটি যে একটি প্রিমিয়াম দাম নিয়ে বাজারে আসবে,
সেই ইঙ্গিতও দিয়েছেন কোম্পানির সিইও।
২০২৪
সালেই বাজারে আসবে স্কুটারটি এমনই ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। কতজন বসতে পারবেন ,ইঞ্জিনের
আকার, স্কুটারের কালার অপশন কিংবা দাম কিছুই এখনো জানা যায়নি। খুব শিগগির হয়তো সব কিছু
সামনে আনবে আথার এনার্জি । সূত্র: অটোকার ইন্ডিয়া
মন্তব্য করুন


কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ০৭/০২/২০২৪খ্রিঃ তারিখ রাতে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মেহেদী হাসান, এসআই(নিঃ) ছাইদুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ নাজমুল হাসান ও সঙ্গীয় ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা চালানো হয়।
তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১০নং বাতিসা ইউনিয়নের নানকরা সাকিনে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের পাশে নানকরা রাস্তার মাথা হতে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ বশর প্রকাশ বছির(৩৮), পিতা-মৃত আবু রশিদ, মাতা-আনোয়ারা বেগম, সাং-মাসকরা (চন্দ্রপুর), পোঃ মরকটা, ০৯নং কনকাপৈত ইউনিয়ন, থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১৬, তারিখ-০৭/০২/২০২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ রুজু করা হয়।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভানোর জন্য যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ ২জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৮জন আহত হয়েছেন ।
২৪ জুলাই আজ সকাল সাড়ে ১১টার সময় শহরের চাষাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান।
এদিকে ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।
মন্তব্য করুন