

কুমিল্লায়
২০ কেজি গাঁজাসহ দুই আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ি
।
আজ
কোতয়ালী মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির
ইনচার্জ মোহাম্মদ আলী ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল
থানাধীন দক্ষিণ চর্থা মুন্সী বাড়ী কল্পকুঞ্জ আবুল কালাম ভূঁইয়া বাড়ীর ৫ম তলার নিচতলা
থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আমির হোসেন ও মো: খোকনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত
আসামীরা হলো: আমির হোসেন(৪৫), পিতা-মৃত আব্দুল মতিন, সাং-ডুলিপাড়া, থানা-চৌদ্দগ্রাম,
২।মো: খোকন(৫০),পিতা-হোরন মিয়া, সাং-কুলালপাড়া, থানা-দাউদকান্দি, উভয় জেলা কুমিল্লা।
উক্ত
আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৫৬, তারিখ- ১৬/০৮/ ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন, ২০১৮; রুজু করা হয়।
১নং
আসামীর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ ।
আজ
দুপুরে চৌদ্দগ্রাম থানায়
কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ
এনায়েত উল্লাহ এবং সঙ্গীয় ফোর্স
সহ থানা এলাকায় মাদকদ্রব্য
উদ্ধার ও ওয়ারেন তামিল
ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে
চৌদ্দগ্রাম থানাধীন ৬নং ঘোলপাশা ইউপিস্থ
উত্তর বাবুর্চি (বসুন্ধা বাড়ি) সাকিনে জনৈক কাশেম এর
মাছের প্রজেক্ট সংলগ্ন কাঁচা রাস্তার উপর তল্লাশী করে
২০ কেজি গাঁজাসহ মাদক
ব্যবসায়ী জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: জাহিদ
হাসান (২০), পিতা-আবুল
কাশেম, মাতা-সেলিনা বেগম,
সাং-উত্তর বাবুর্চি (বসুন্ধা বাড়ি), ০৬নং ওয়ার্ড, পোষ্ট-আমজাদনগর, ঘোলপাশা ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
উক্ত
আসামির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৪৭, তারিখ-২৩/০৭/২০২৩,
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির
১৯(গ) তে মামলা
রুজু করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা
টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী
এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি হানিফ খন্দকারকে (২৭) গ্রেফতার করেছে
র্যাব-১০।
২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার
করা হয় তাকে।
২৪ সেপ্টেম্বর রোববার
দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি
মোহাম্মদ ফরিদ উদ্দিন।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত হানিফের বিরুদ্ধে
যাত্রাবাড়ী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণের ১টি মামলা
রয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক
(সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই
আসামি এ মামলার পর থেকে ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়
আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


দেশের ছয়টি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয় আধিদপ্তর। আর সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত।
শনিবার (৪ মে) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে ।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রোববার (৫ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সকাল থেকে সোমবার (৬ মে) সকাল পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের পশিচমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার (৭ মে) সকাল পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১২ ফেব্রুয়ারী) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাশঁমঙ্গল চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ পাভেল মিয়া কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী গ্রামের মোঃ জামাল মিয়া এর ছেলে মোঃ পাভেল মিয়া (২৯)।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩-২৪ কুমিল্লা ভেন্যুর খেলা শুরু হয়েছে।
মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মু. মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়াই হচ্ছে একমাত্র মাধ্যম যা এ প্রজন্মের শিশু কিশোর, তরুন তরুনীদের শারীরিক ও মানসিক ভাবে সুস্থ্য রাখতে পারে।
তিনি স্কুল ক্রিকেটের সফলতা কামনা করেন এবং এখান থেকে অংশ নিয়ে কুমিল্লার ছেলেরা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে এ প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।তিনি স্কুল ক্রিকেটে কুমিল্লার শক্ত অবস্থানের বিষয়ে তুলে ধরেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রথমে ব্যাট করে কুমিল্লা মর্ডান স্কুল ৪০ ওভারে ১৬৯ রান করে। জবাবে ইবনে তাহমিয়া স্কুল ৩৪.৩ ওভারে ১২৮ রানে অলআউট হয়।
এবারের স্কুল ক্রিকেটের আসরে কুমিল্লার ৮টি স্কুল অংশ নিচ্ছে। ক ও খ দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৮টি স্কুল দল। ক- গ্রুপে রয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল, এ্যাথনিকা স্কুল এন্ড কলেজ, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ ও কুমিল্লা ইউসুফ হাই স্কুল। খ- গ্রুপে রয়েছে কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা পুলিশ লাইন স্কুল ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট হচ্ছে।
স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, প্রাইম ব্যাংক কুমিল্লা শাখা ভিপি মোঃ মাহবুব মোর্শেদ, যুগ্ম সম্পাদক বাদল খন্দকার, কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির, অংশগ্রহণকারী স্কুলগুলোর ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ আলম জানিয়েছেন , রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের দোতলায় থাকা ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট থেকে আগুন ছড়ানোর খবর শোনা গেলেও মূলত আগুন ছড়িয়েছে নিচের একটি দোকান থেকে ।
শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যাওয়ার পর র্যাবের মহাপরিচালক এ কথা বলেন।
র্যাবের ডিজি বলেন, নিচের একটি ছোট দোকানে প্রথমে আগুন লেগেছিল। সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। অধিকাংশ মানুষই ধোঁয়ার কারণে শ্বাসরোধে মারা গেছেন।
তিনি আরো বলেন, ভবনটিতে একটি মাত্র সিঁড়ি ছিল। দুইটি লিফট ছিল। ভবনের নিচ তলার প্রবেশমুখে আগুন লাগার পর কেউ নামতে পারেনি। কারা সিঁড়িতে সিলিন্ডার রেখেছে তা বের করা হবে।
সবশেষ তিনি জানান, আমরা তথ্য সংগ্রহ করছি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাও রিপোর্ট দেবে।
মন্তব্য করুন


ফরিদপুরে বোয়ালমারীতে
সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা এবং পাকা রসিদ ও মূল্য তালিকা
হালনাগাদ না থাকায় ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ময়েনদিয়া পেঁয়াজ
বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের
নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা
ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
জরিমানা করা
প্রতিষ্ঠানগুলো হলো: সোহাগ ট্রেডার্স, মেসার্স আরমান বাণিজ্যালয় ও মেসার্স শাহাদত
বাণিজ্যালয়। এদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,
ফরিদপুর এএসআইয়ের ফিল্ড অফিসার প্রলয় কুমার সরকার, বোয়ালমারী উপজেলা কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের উৎসাহ কৃষি কর্মকর্তা অভিজিৎ বিশ্বাস, উপজেলা ক্যাবের সভাপতি
মুহাব্বত জান চৌধুরীসহ আরও অনেকে।
অভিযানকালে জেলা ভোক্তা
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়
পেঁয়াজ ক্রয়-বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ না
থাকায় জরিমানা করা হয়। এ বিষয়ে ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্কতামূলক নির্দেশনা
দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ইয়াসিন আরাফাত ও আব্দুল্লাহ আল নোমান নামে ছয় বছর বয়সের শিশু ২টি সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।
আজ সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ও মাহফুজ হকের ছেলে নোমান গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় বাড়ির পাশে পুকুর ঘাটে খেলছিল। এরপর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরে ও তাদেরকে খুঁজে উদ্ধার করতে পারেনি কেউ। পরে মঙ্গলবার সকালে দুজনের মরদেহ পানিতে ভেসে ওঠে। আরাফাত ও নোমান স্থানীয় একটি স্কুল ও মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়তো।
পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বলেন, দুপুরে মরদেহ দাফনের পর আমরা সংবাদ পেয়েছি। তারপর শিশুর অবিভাবক এর সাথে কথা বলেছি - তারা যদি কোন অভিযোগ দিতে চান তাহলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন। তারা কোন সদুত্তর দেয়নি এ ব্যাপারে।
মন্তব্য করুন


সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করছিলেন এক যুবক। এসময় তিনি বিভিন্নজনকে গালি দিচ্ছিলেন। তার এই
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত
তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।
শুক্রবার আদালতে মাধ্যমে
তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত
ওই যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহীম খলিলের ছেলে মো.
ইসমাইল হোসেন নয়ন।
ভাইরাল
হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক মাদক সেবন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক
দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীল কর্মকর্তাদের গালিগালাজ
করছেন।
চৌদ্দগ্রাম থানার
অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, ইসমাইল হোসেন নয়ন সম্প্রতি চৌদ্দগ্রাম
কাঁচা বাজারে ফেসবুক লাইভে এসে মাদক সেবক করে। খবর পেয়ে তাকে মাদকের বোতলসহ আটক
করা হয়। শুক্রবার আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার সহকারী কমিশনার
(ভূমি) তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া
হয়েছে।
মন্তব্য করুন


মোঃ মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারীর সভাপতিত্বে ও সহকারি মৌলভী আব্দুল কুদ্দুস খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়।
এসময় মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সরদার, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, গিয়াস উদ্দিন প্রধান, সমাজসেবক দেলোয়ার হোসেন ক্যাশিয়ার, নুরুল ইসলাম মোল্লা, জমির হোসেন মিয়াজীসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দাখিল পরিক্ষার্থীদের সফলতা ও দোয়া কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম ভূইয়া।
মন্তব্য করুন