

কুমিল্লায়
১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
আজ
দুপুরে হোমনা থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মিঠুন সরকার, এএসআই(নিরস্ত্র) নুরুল আলম এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার
ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের
ভিত্তিতে বুড়িচং থানাধীন ১ নং রাজাপুর ইউনিয়নের লড়িবাগ সাকিনস্থ পাকা রাস্তার উপর তল্লাশি
করে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ নাসিম চৌধুরীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ নাসিম চৌধুরী (২২),
পিতা- মোঃ মানিক চৌধুরী, সাং- উত্তরগ্রাম, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা ।
উক্ত
আসামীর বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং-৪০, তারিখ-২২/০৭/২০২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়স্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) তে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য
বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারা দেশে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী।
বুধবার
সকাল থেকে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
আসন্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা
দিতে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
মঙ্গলবার
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোটগ্রহণের আগে,
ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য ৩-১০
জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন/স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী।
আইএসপিআর
জানায়, সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট
ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে
ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীসমূহ এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে।
সেনাবাহিনী
৬২টি জেলায় নিয়োজিত হয়েছে। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব
পালন করবে।
এছাড়াও
সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় ০৪টি উপজেলায় কোস্ট
গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে।
উপকূলীয়
২টি জেলাসহ (ভোলা ও বরগুনা) সর্বমোট ১৯টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ
বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয়
সহায়তা করবে। জরুরি প্রয়োজনে নির্বাচনি সহায়তার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজনীয়
সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
সশস্ত্র
বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে
যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত কার্যকরী থাকবে।
মন্তব্য করুন


সুজন মজুমদার, বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ জুলাই) কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে কুমিল্লা জেলার বরুড়া থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মাননীয় আইজিপি কর্তৃক মনোনীত ও প্রশংসীত হয়েছেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান (বিপিএম বার) এর ধন্যবাদ পত্রে জানা যায় আন্তঃ জেলা ডাকাত দলের ০৫(পাঁচ) জন ডাকাত সদস্য গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করায় বরুড়া থানা ওসি ফিরোজ হোসেনকে পুরস্কৃত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার, সদর দক্ষিণ সার্কেল এ.কে.এম এমরানুল হক মারুক।
এ বিষয়ে বরুড়া থানা ওসি মোঃ ফিরোজ হোসেন আইজিপি এবং জেলা পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বরুড়া থানার সকল অফিসার ও ফোর্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, প্রত্যেক ভাল কাজের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা যোগায় এবং কাজে আরো গতি বাড়িয়ে দেয়। ভালো কাজের মাধ্যমে বরুড়া বাসীর জন্য আইনের সেবক হিসাবে থাকতে পারি এটাই আমার প্রত্যাশা এবং ভালো কাজের মাধ্যমে বরুড়া থানার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদাই সচেষ্ট থাকব।
মন্তব্য করুন


সুচিত্রা
সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে দুই বাংলার জনপ্রিয়
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন। তাকে স্বাগত জানান ফ্যাশন
ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসাইন।
পিয়াল
হোসাইন জানান, সুচিত্রা সেন স্মরণে আগামী ২০-২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং
আর্টস সেন্টারে অনুষ্ঠেয় চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শুক্রবার কলকাতা
ফিরে যাবেন অভিনেত্রী ঋতুপর্ণা।
এর
আগে, যুক্তরাষ্ট্রে বিচ্ছিন্নভাবে দুই বাংলার চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। কিন্তু একটি
পূর্ণাঙ্গ উৎসব এবারই ১ম। ২ দিনব্যাপী ৩৫ ঘণ্টার ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র
উৎসব’-এ দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র ও ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
প্রদর্শিত হবে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২। গত ২৩ জুন শুক্রবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মোগলটুলি (উত্তর গাংচর) গ্রামের মৃত ফজলু মিয়া এর ছেলে মোঃ শাজাহান (৪২)।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
বলেছেন, ঐতিহাসিক ৬ দফা শুধু বাঙালি জাতির মুক্তিসনদ নয়, সারাবিশ্বের নিপীড়িত নির্যাতিত
মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস।
‘ঐতিহাসিক ৬ দফা দিবস’ উপলক্ষে
এক বাণীতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর ৬ দফা দাবি
থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান
মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন,
৭ জুন ‘ঐতিহাসিক ৬ দফা দিবস’। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ৬ দফা
একটি অনন্য মাইলফলক। ৬ দফার মাধ্যমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির
রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির দাবি দেশবাসীর সামনে তুলে ধরেন।
তিনি এই মহান দিনে জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালির
মুক্তির সনদ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়েছেন আমি তাদের স্মৃতির প্রতি
জানাই বিনম্র শ্রদ্ধা।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা
বাঙালির সুদীর্ঘ সংগ্রামের ফসল। ১৯৪৮ সালে বাংলা ভাষার দাবিতে যে আন্দোলনের সূত্রপাত
হয়, ৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তার সফল পরিসমাপ্তি ঘটে। রচিত হয় বাঙালি জাতীয়তাবাদের
ভিত্তি। এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন, ১৯৫৮ সালে সামরিক শাসনবিরোধী আন্দোলন ও ১৯৬২
সালে শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার
লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে সর্বদলীয় সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা
প্রস্তাব পেশ করেন। শাসনতান্ত্রিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রানীতি, রাজস্ব
ও করনীতি, বৈদেশিক বাণিজ্য, আঞ্চলিক বাহিনী গঠনসহ এই ৬ দফার মধ্যেই তিনি পূর্ব বাংলার
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার তুলে ধরেন, যার মধ্যে নিহিত ছিল
বাঙালির স্বাধিকার ও স্বায়ত্তশাসনের রূপরেখা।
তিনি বলেন, ঐতিহাসিক ৬ দফা
ঘোষণার পর শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর ওপর অমানবিক নির্যাতন চালায় এবং তাকে বারবার গ্রেফতার
করে। তা সত্ত্বেও বঙ্গবন্ধু ৬ দফার দাবি থেকে পিছপা হননি।
রাষ্ট্রপতি জানান, বঙ্গবন্ধু
রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন।
এজন্য তিনি বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণ তথা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান
জানান।
মন্তব্য করুন


চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় এ বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। অভিনেত্রী পূজা চেরি মাকে হারানোর বেদনা এখনও সামলাতে পারেননি।
আজ মা দিবস। জীবনের প্রথম মাকে এছাড়া দিবসটি পালন করতে হচ্ছে। তাই মায়ের মুখটাই বেশি মনে পরছে পূজার।
সামাজিকমাধ্যমে পূজা লেখেন, মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো। সকালে ঘুম থেকে উঠেই অঝরে চোখ থেকে জল পরতে দিলে! সারাজীবনই তো এই জল পরবে মা। কি করে থামাবো? উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি। আর মনে রেখো, তোমার হাতে লাঠিটা অনেক মিস করে। অনেক অনেক অনেক। ভালো থাকুক পৃথিবীর সকল মা।
অন্য একটি পোস্টে পূজা লেখেন, আমি তো এতো ভেঙ্গে পরার মতো মেয়ে না। তবে আজকে কেনো এতো ভেঙ্গে পরছি!
এছাড়া ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে দেশের একটি গণমাধ্যমে মাকে নিয়ে পূজা বলেন, মায়ের ডানায় নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবতাম আমি। আমাদের বয়সের পার্থক্য অনেক। তবুও ছিলাম বন্ধু আমরা। আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মাও বিশ্বাস করতেন আমাকে। সারাক্ষণ আমার আশপাশেই থাকতেন। প্রায়ই বলতেন, পূজা আমার হাতের লাঠি, আমার শক্তি। আমার মন এখনও পুরোপুরি বিশ্বাস করতে চায় না যে, আমার মা আর নেই। মনে হয় আমার সঙ্গেই আছেন মা।
মন্তব্য করুন


ঈদে সবার ঘরেই গরুর মাংসের বাহারি সব পদ তৈরি করা হয়। এর মধ্যে মেজবানি মাংসের স্বাদই যেন ভিন্ন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পদ সবারই প্রিয়।
অনেকেই স্বাদ ঠিক রেখে ঘরে মেজবানি মাংস রান্না করতে পারেন না। চাইলেই কিন্তু মাত্র ৬টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন গরুর মাংসের জনপ্রিয় এক পদ মেজবানি মাংস। আজ জানবো গরুর মেজবানি মাংস রান্নার রেসিপি-
** উপকরণ
১. গরুর মাংস ১ কেজি
২. সরিষার তেল ৩ টেবিল চামচ
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. গরম মসলা ১ টেবিল চামচ
৫. কাঁচামরিচ ৮-১০টি।
৬. লবণ স্বাদমতো ও
** যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংস সামান্য মসলা দিয়ে সেদ্ধ করে নিন। তারপর সসপ্যানে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এতে পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিন।
এরপর সেদ্ধ করা গরুর মাংস দিয়ে নাড়তে থাকুন। এবার একে একে গরম মসলা, লবণ ও কাঁচামরিচ মিশিয়ে নেড়ে দিবেন। হালকা আঁচে এক ঘণ্টা রান্না করতে হবে। প্রয়োজনে হালকা গরম পানি মিশিয়ে নিতে পারেন। যেন নিচে লেগে না যায় বারবার নেড়ে দিতে হবে।
নামানোর আগে সামান্য গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিবেন। আপনার মেজবানি মাংস রান্না হয়ে গেলো। গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা মেজবানি মাংস।
মন্তব্য করুন


হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৯ জন হজ যাত্রী নিয়ে দেশে ফিরেছে।
আজ (২১ জুন) বিজি ৩৩২ ফ্লাইটটি সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছে।
বিমানবন্দরে হাজীদের ফুল দিয়ে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদুল ইসলাম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সুস্থ ও শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন করে দেশে ফিরতে পাড়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।
এসময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, সব হজযাত্রী যেন সুষ্ঠুভাবে দেশে ফিরতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পোস্ট ফ্লাইট অপারেশন্স শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।
আগত হজযাত্রীদের বিমানের বোডিং গেটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সব হজযাত্রীকে বিমানের বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, বিমানের পরিচালক (গ্রাহক সেবা) হায়াত-উদ-দৌলা খাঁন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
মন্তব্য করুন


ফেনী
জেলার ফেনী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ ১ জন রোহিঙ্গা নাগরিক’কে
গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭,
চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী
মডেল থানাধীন নোয়াখালী টু ফেনীগামী পাঁকা রাস্তার উপর দুইটি বস্তা ভর্তি মাদকদ্রব্যসহ
গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক
দল গত ২৩ আগস্ট ২০২৩ ইং তারিখ উক্ত স্থানে হাজির হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি আঁচ
করতে পেয়ে মাদক কারবারীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা
করে আসামী মোঃ শাকের কে ২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ শাকের (৩২), পিতা- মনির আহম্মদ @মিন্টু
চকিদার, সাং- ধর্মপুর, থানা ও জেলা- ফেনী।
র্যাব
জানান, আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী
এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন
মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিকমূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত
আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের ২৩ নভেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব অনিয়মের তদন্ত করতে ৩০০ বিচার বিভাগীয় অনুসন্ধান কমিটি নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রতি জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ৩০০ আসনের জন্য ৩০০ নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করল ইসি।
নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধানপূর্বক তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশনকে অবহিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের কাছে পাঠাবেন এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার ওই অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠাবেন। এর পর তা পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্তৃক দায়িত্ব পালনকালে ০১(এক) জন বেঞ্চ সহকারী/ স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন।
এদিকে জেলা প্রশাসককে ইসি নির্দেশ দিয়েছে , কমিটির কর্মকর্তাদের চাহিদা এবং প্রয়োজন অনুসারে সার্বক্ষণিকভাবে জিপগাড়ি বা মাইক্রোবাস বা স্পিডবোট এবং ক্ষেত্রমতো প্রয়োজনীয় যানবাহন সরবরাহের ব্যাবস্থা রাখার।
একইসঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরাপত্তার স্বার্থে অনুসন্ধান কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর ০২(দুই) জন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করার জন্য সব পুলিশ কমিশনার/পুলিশ সুপারকেও নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি পর্যন্ত।
মন্তব্য করুন