

কুমিল্লায়
১০০০ পিস ইয়াবাসহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ।
মঙ্গলবার
জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ) নাসিম উল হক ইমরান, এএসআই সজীব বড়ুয়া ও সংগীয়
ফোর্স সহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা
কালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন উলুরচর
সাকিনস্থ চৌয়ারা-টু-কুমিল্লা গামী পুরাতন মহাসড়কের মা মসলা মিল এর সামনে পাকা রাস্তার
উপর থেকে আসামী মোঃ জসিম এর দেহ তল্লাশী করে তার পড়নে থাকা জিন্স প্যান্টের ডান পাশের
পকেট হতে ৫ টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকেট এর ভিতরে রক্ষিত প্রতিটিতে ২০০ পিস,মোট
১০০০ পিস ইয়াবা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ জসিম(২৪), পিতা-মৃত আইয়ুব
আলী, মাতা ছেনুয়ারা বেগম, গ্রাম-মুড়াপাড়া (পূর্ব পাড়া), থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা।
এসআই(নিঃ)
নাসিম উল হক ইমরান বাদী হয়ে সদর দক্ষিন মডেল থানায় এজাহার দায়ের করেন। কুমিল্লা সদর
দক্ষিন মডেল থানার মামলা নং-৩৭ , তারিখ- ২৬ জুলাই, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়।
মন্তব্য করুন


রোববার সকালে চট্টগ্রামে ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, তুমব্রু সীমান্তে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে কাজ করছে পুলিশ। বিজিবিকে সব ধরনের সহযোগিতা করার জন্যও প্রস্তুত রয়েছে পুলিশ সদস্যরা।
মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের মধ্যে তুমুল লড়াই চলছে। তাদের ছোড়া গুলির সিসা ও রকেট লঞ্চার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে উড়ে এসে পড়ছে।এ ঘটনায় ঘুমধুম-তুমব্রু এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। আতঙ্ক, উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা। এছাড়াও কৃষকরা ফসলি জমিতে যেতে ও দৈনন্দিন কাজে যেতে ভয় পাচ্ছেন তারা।এদিকে বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সামরিক বাহিনীর ১৪ সদস্য তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
গত রাতে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আবারও মর্টার শেলের বিস্ফোরিত অংশ বাংলাদেশে এসে পড়েছে। এছাড়া গত রাতে সীমান্তঘেঁষা ঘুমধুম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সীমান্তের ওপারে প্রায় সারা রাত গুলির শব্দ শোনা গেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নেয় তারা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, যে কোনো পরিস্থিতিতে স্থানীয়দের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত আছি।
আইজিপি বলেন, আমরা বিজিবির সঙ্গে একসঙ্গে কাজ করছি। বিজিবি আমাদের কাছ থেকে যে সহযোগিতা পাবে, আইনানুগভাবে আমরা সেই সহযোগিতা বিজিবিকে দেবো।
মন্তব্য করুন


ফরিদপুর
সদর উপজেলার কানাইপুর এলাকার ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন।
এ
দুর্ঘটনা ঘটে সোমবার ৪ সেপ্টেম্বর সকালে ঢাকা-খুলনা মহাসড়কে।
প্রত্যক্ষদর্শী
ও পুলিশ জানায়, ওই ব্যক্তি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী বেপরোয়া গতির
একটি ট্রাক চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পথচারীর। খবর পেয়ে ঘটনাস্থল
থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশ।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস
এম শহিদুর রহমান জানান, মরদেহের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। জব্দ করা হয়েছে ঘাতক
ট্রাকটি। ঘটনার পর পরই আটক করা যায়নি পালিয়ে যাওয়ায় ট্রাকচালককে। এ ব্যাপারে আইনগত
ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৮ সেপ্টেম্বর সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান পরিচালিত অভিযানটির নেতৃত্ব দিয়েছেন।
সেখানে উপস্থিত ছিল জেলা পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ফতুল্লা বাজারে জসিম স্টোরকে ১০ হাজার টাকা, নিউ ভাই ভাই ট্রেডার্সকে ৩ হাজার এবং জাকির স্টোরকে ৩ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
মন্তব্য করুন


আজ ১০ মুহাররম পবিত্র
আশুরা। আরবিতে ‘আশারা’ মানে ১০। তাই ১০ মুহাররম
আশুরা নামে পরিচিত। আশুরা মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন।
মুসলিম বিশ্বের
অন্যান্য দেশের মতো বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয়। এ
উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করে
থাকেন।
আশুরা দিবসে ঐতিহাসিক
বহুবিধ গুরুত্বপূর্ণ ও স্মৃতিবহ ঘটনা সংঘটিত হয়েছে। ইসলামের ইতিহাসে আশুরার দিন
বিভিন্ন ঘটনাপ্রবাহে সমৃদ্ধ হলেও সর্বশেষ কারবালা প্রান্তরে সংঘটিত হজরত হোসাইন
(রা.)-এর শাহাদাতই এ দিনের সর্বাধিক উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা।
পবিত্র আশুরা সত্য ও ন্যায়
প্রতিষ্ঠায় সমগ্র মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যময় একটি দিন। আমরা জানি,
পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলাম সব সময় সত্য ও ন্যায়
প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে। সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে হজরত ইমাম হোসাইন (রা.),
তার পরিবার ও সহচরেরা ৬১ হিজরিতে আশুরার দিনে ইয়াজিদের সৈন্যবাহিনীর হাতে কারবালায়
নির্মমভাবে শহীদ হন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তার আত্মত্যাগ
ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ত্যাগের মহিমা মুসলিম
উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত। জুলুম-অবিচারের বিরুদ্ধে রুখে
দাঁড়ানো এবং অসত্য ও অন্যায় প্রতিরোধে হজরত হোসাইন (রা.)-এর এ ভূমিকায় মানবজীবনের
জন্য শিক্ষণীয় অনেক কিছু রয়েছে।
মন্তব্য করুন


মোঃ জামাল হোসেন, শাহরাস্তি প্রতিনিধি:
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ৩দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বোধন উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সাড়ে ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পিতা কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন।
উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া, বলরাম সাহা, মোঃ জামাল হোসেন, মোঃ মকবুল হোসেনসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও এলাকার সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


৩০ জুন আজ বিকেল সাড়ে ৪টার দিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে শুভ কামনা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন নায়ক শাকিব খান।
স্ট্যাটাসে নায়ক শাকিব খান লেখেন, এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
মন্তব্য করুন


চিকিৎসকরা যা পারলেন না, করে দেখিয়ে দিলেন একজন মা। এ যেন মাতৃশক্তির জয় । ৫ বছর কোমায় থাকার পর মায়ের মুখে কৌতুক শুনেই জেগে উঠলেন এক মার্কিন নারী।
জেনিফার ফ্লিওয়েলেন ২০১৭ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন । আর এরপরই কোমায় চলে যান। কিন্তু মেয়ের নিস্পন্দ শরীরটাকে আগলে রাখতেন মা পেগি মিন্স। মেয়েকে পিরে পাওয়ার প্রত্যাশায় প্রতিদিন আসতেন হাসপাতালে মা, মেয়ের সঙ্গে কথা বলতেন, হাসির-মজার নানা গল্প বলতেন, কৌতুকও শোনাতেন। হঠাৎ একদিন ঘটল মিরাকল’। কাঁপুনি দিয়ে জেগে উঠলেন মেয়ে। মুখভর্তি একগাল হাসি।
৬০ বছরের পেগি জানিয়েছেন, ২০২২ সালের ২৫ আগস্টের সেই অবিস্মরণীয় দিনটির কথা। ওইদিনই কোমা-মুক্ত হন জেনিফার। সম্প্রতি এতবছর পর ঘটনাটি প্রকাশ্যে এসেছে ।
মার কথায় জানা যায়, যখন সে জেগে উঠল, আমি প্রথমে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ সে হাসছিল। এতদিন ধরে তাকে হাসপাতালে দেখছি। কখনও আগে এরকম হাসতে দেখিনি। ওর শরীরে কাঁপুনি দিচ্ছিল। কথা বলতে পারছিল না, তবে মাথা নাড়ছিল। তবে এটা সত্যি, তাকে জেগে উঠতে দেখে বুঝেছি, আমার স্বপ্ন সত্যি হল। সেদিন নিজেকে বললাম, আমার স্বপ্ন সত্যি হল। এতদিন যে দরজা আমাদের দুইজনকে আলাদা করে রেখেছিল, তা যেন হঠাৎই খুলে গেল। আবার আমরা এক হয়ে গেলাম।
তবে কোমা মুক্ত হলেও এখনো পুরোপুরি সুস্থ হননি জেনিফার। এখনও ঠিক করে কথা বলতে পারেন না তিনি, নড়াচড়া করতেও সমস্যা হয়। জেনিফারের চিকিৎসার খরচ জোগাতে সমাজমাধ্যমে একটি ‘গো-ফান্ড-মি’নামে পেজও খোলা হয়েছে। গোটা ঘটনায় বিস্মিত মিশিগানের মেরি ফ্রি বেড রিহ্যাবিলিটেশন হাসপাতালের ডাক্তার র্যালফ ওয়াং।
ডাক্তার বলেন, এটি অলৌকিক ঘটনা, শুধু কোমা থেকে জেগে ওঠাই নয়, জেনিফার সুস্থতার দিকেও এগোচ্ছে। মাত্র ১ থেকে ২ শতাংশ রোগীর ক্ষেত্রেই এমনটা দেখা যায়।
এদিকে, মায়ের ফিরে আসায় উচ্ছ্বসিত পুত্র জুলিয়ান। সম্প্রতি তার ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন জেনিফার। জুলিয়ান জানিয়েছেন, মা আমার সবচেয়ে বড় সমর্থক। দর্শকাসনে তাকে ফিরে পাওয়ার অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন


ফেনী জেলার ফেনী মডেল
থানাধীন রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন
মাদক ব্যাবসায়ীকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যাবসায়ী একটি ট্রাকযোগে মাদকদ্রব্য
বহন করে কক্সবাজার হতে ঢাকা’র দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম
এর একটি আভিযানিক দল গত ০৫ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর
সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে
গাড়ী তল্লাশী শুরু করে। এসময় চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক একটি ট্রাককে থামানোর
সংকেত দিলে ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা উক্ত ট্রাকটিকে
এবং আসামীদের আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের
সম্মুখে আটককৃত আসামীদের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ট্রাকের ড্রাইভিং সীটের
পিছনে বিশেষ কৌশলে রক্ষিত ৪৪ (চুয়াল্লিশ) টি নীল রংয়ের বায়ুরোধক পলি প্যাকেটের ভিতর
সর্বমোট ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় এবং
মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর
হলো: দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার রামেশ্বরপুর গ্রামের মোঃ ছাবেদ আলীর ছেলে মোঃ শামীম
মিয়া (৩৫) এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার কাটাদুয়ার গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর
ছেলে মোঃ মোজাম্মেল (১৮)।
আটককৃত আসামীদ্বয়কে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন
যাবৎ মাদকদ্রব্য (ইয়াবা) কক্সবাজার এলাকা হতে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে পরবর্তীতে
ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে
বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৬ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত
মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মো মিজানুর রহমান মিনু, চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এর নির্দেশনায় ১৪ জুলাই রাত ২ টার সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এস আই সুজন কুমার চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়নের ঘোষতল রাস্তার উপর থেকে ০১টি সিএনজি গাড়ী তল্লাশী করে ১টি স্কুল ব্যাগ ও ১টি প্লাষ্টিকের বস্তার ভিতরে থেকে মোট ২৫ কেজি গাঁজা ও ০১টি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করে।
এ সময় সি এন জি তে থাকা দুইজন আসামী ইউসুফ (৪৫) ও কাজী মোঃ লিটন (৩২)কে মাদকদ্রব্য সহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আর একজন আসামী মোঃ ইউনুছ আলী দৌড়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করা হয়।
মন্তব্য করুন


অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস
ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে জেলা আইনজীবী
সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ১১টায় ক্যাটাগরিতে আইনজীবীদের সন্তানদের চিত্রাঙ্কন
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র
সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে রিক্রিয়েশন, কালচারাল এন্ড সোশ্যাল
ওয়েলফেয়ার সেক্রেটারি এডভোকেট কাজী আবদুল কাইয়ুম মিন্টু'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির
সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কাজী নাজমুস সা'দাত, আসন্ন জেলা আইনজীবী
সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন ও এডভোকেট মোঃ
কামরুল হায়াত খান, সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও এডভোকেট
খন্দকার মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন পদে পদপ্রার্থী আইনজীবীরা। এসময় আরও উপস্থিত ছিলেন,
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ আইনজীবীদের সন্তানসন্ততিরা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায়
অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা
ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম
ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ হেলাল উদ্দিন
বলেন- এধরনের অনুষ্ঠান দেখে সত্যি আমি অভিভূত। আমি আশাবাদী এর ধারাবাহিকতা অব্যাহত
থাকবে। এরফলে আইনজীবীদের সন্তানদের সুন্দর মনমানসিকতা গড়ে ওঠবে।
এদিকে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
করতে প্রভাত ফেরিতে সামিল হলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী। এরপর
কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা আইনজীবী
সমিতি ও বিজ্ঞ আইন কর্মকর্তারাসহ অন্যান্য আইনজীবীরা। এরআগে কুমিল্লা আদালত প্রাঙ্গণে
নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ফুলেল শুভেচছা জানান কুমিল্লার
বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনসহ কুমিল্লা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির
অন্যান্য বিজ্ঞ বিচারক ও কর্মকর্তা-কর্মচারী এবং জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ।
মন্তব্য করুন