

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা
এলাকা থেকে প্রায় ১,২৪,০৯৬ (এক লক্ষ চব্বিশ হাজার ছিয়ানব্বই) পিস ভারতীয় আতশবাজী ও
অন্যান্য পণ্যসামগ্রীসহ ৬ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের
অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০১ সেপ্টেম্বর
২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ১,২৪,০৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০,০০০ পিস ভারতীয়
পন্ডস পাউডার, ৮৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ ও ১৯২ পিস ভারতীয়
তেল’সহ ছয়জন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত চোরাকারবারিরা
হলো: ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা গ্রামের কবির হোসেন এর ছেলে মোঃ
রনি (২১); ২। একই গ্রামের মোঃ আবুল হাশেম এর ছেলে নিরব হাসান অপু (১৯); ৩। ইন্তাজ আলী
এর মেয়ে জেসমিন (৩০); ৪। একই থানার আড়াইওড়া গ্রামের মৃত জামাল হোসেন এর ছেলে মোঃ নাইম
(২০); ৫। একই থানার মুড়াপাড়া গ্রামের মৃত মোস্তাক এর ছেলে ছাইম হোসেন (২০) এবং ৬। চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মোঃ শুকুর উদ্দীন এর ছেলে মোঃ কবির (২৮)।
প্রাথমিক অনুসন্ধান
ও গ্রেফতারকৃত চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী
দেশ ভারত হতে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ
দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


প্রবল বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার
৪টি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও একজন
স্থানীয়।
বুধবার (১৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার বালুখালীর ৮ নম্বর
রোহিঙ্গা শিবিরের মো: আনোয়ারের ছেলে মো: হারেজ (৫), ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে বসবাসরত
চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের আলী জহুরের ছেলে মো: হোসেন আহম্মেদ (৫০), একই শিবিরের
রোহিঙ্গা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), জামালের ছেলে মো. সালমান (৩), ১০ নম্বর
বালুখালী রোহিঙ্গা শিবিরের আবুল কালাম (৫৭), মতির রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল
কালামের ছেলে আবু মেহের (২৪), শরিফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯) ও থাইংখালীর ১৪ নম্বর
রোহিঙ্গা শিবিরের শাহা আলমের ছেলে আব্দুল করিম (১২)।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ
ও প্রত্যাবাসন কমিশনার মো: শামসু দ্দৌজা বলেন, প্রবল বর্ষণের কারণে উখিয়ার ৪টি রোহিঙ্গা
শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ৮ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাসিন্দা মারা গেছেন।
মন্তব্য করুন


আজ বৃহস্পতিবার(৩০
নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন । নির্বাচন কমিশন
(ইসি) গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিলে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ
করে ।
ইসি ঘোষিত তফসিল অনুসারে, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের এবং নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবেন । নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি ।
দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি এবং ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
রাত পোহালেই বুধবার শুরু হতে যাচ্ছে চাঁদপুরের কচুয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।
নির্বাচন উপলক্ষে মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরন করা হচ্ছে। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী বিরাজমান রয়েছে।
ভোট কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং সহ আইনশৃঙ্খলা বাহিনীরা নির্বাচনী মালামাল নিয়ে যাচ্ছেন। এদিকে ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর জমজমাট প্রচারনা শেষে ২৯ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও বৈরী আহবাওয়া ও ঘূর্নিঝড়ে যোগযোগ বিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
পরে ৫জুন বুধবার নির্বাচন কমিশন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।
কচুয়ায় ১১০টি কেন্দ্রে ১জন হিজড়া ভোটারসহ মোট ৩ লক্ষ ৩০ হাজার ৫শ২৫ জন ভোটার রয়েছে। তন্মধ্যে পুরুষ ১ লক্ষ ৭২ হাজার ৫শ ৪৬ জন এবং মহিলা ১ লক্ষ ৫৭ হাজার ৯শ ৭৮ জন।
মন্তব্য করুন


স্ত্রী জন্মদিনে দুবাই নিয়ে যাওয়ার আবদার করেছিলেন । ইচ্ছে ছিল সেখানেই স্বামীর সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করবেন। তবে ইতিবাচক সাড়া দেননি স্বামী আর এতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে ওই নারী স্বামীকে ঘুষি দিলে তার মৃত্যু হয়।
গতকাল শুক্রবার বিকেলে ভারতের মহারাষ্ট্রের পুনের ওয়ানওয়াদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিখিল খান্না পেশায় একজন রিয়েল এস্টেট ডেভেলপার ছিলেন।
শনিবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ।
ওয়ানওয়াদি থানার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, তদন্তে আরো উঠে আসে যে গত ১৮ সেপ্টেম্বর নিখিলের ৩৬ বছর বয়সী স্ত্রী রেনুকার জন্মদিন ছিল। তিনি এই দিনটি দুবাইতে উদযাপন করতে চেয়েছিলেন। কিন্তু তার স্বামী তাতে সম্মতি দেননি।এ ছাড়া গত ৫ নভেম্বর এই দম্পতির বিবাহবার্ষিকী ছিল। এই উপলক্ষে স্বামীর কাছ থেকে ভালো কিছু উপহারও আশা করেছিলেন। এক আত্মীয়ের জন্মদিন উপলক্ষে রেনুকা দিল্লি যেতে চেয়েছিলেন। কিন্তু তার স্বামীর কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। আর এসব কারণেই তিনি আপসেট ছিলেন।
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, এসব বিষয় নিয়ে শুক্রবার এই দম্পতির মধ্যে তুমুল ঝগড়া হয়। ক্ষোভের মধ্যে ওই নারী তার স্বামীর নাকে ঘুষি মারেন। এতে তার প্রচুর রক্ত ঝড়ে। ফলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিখিলকে সসুন জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে ।
মন্তব্য করুন


বাংলাদেশি রক সংগীতের অন্যতম পথিকৃৎ নগর বাউল খ্যাত জেমস। গান দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন যিনি সর্বদা।
এবার নেটমাধ্যমে ঝড় তুলল এই সংগীত তারকার একটি ছবি যেখানে বাউল বেশে ধরা দিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন তারকা ও বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন ছবি নেটমাধ্যমে ভাইরাল হচ্ছে। কিছুদিন আগে ভাইরাল হয়েছে প্রয়াত ত্রনায়ক সালমান শাহর একটি ছবি। যেটি তৈরি করেছিলেন রাজিব জাহান ফেরদৌস নামে একজন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। এবার ভাইরাল হলো জেমসের এআই লুক। যেটি তৈরি করেছেন সংগীতশিল্পী ও ফটোগ্রাফার অভিষেক ভট্টাচার্য্য।
ব্যক্তিগতভাবে যাদের গান শুনতে পছন্দ করেন, তাদের মধ্য থেকে প্রিয় কিছু শিল্পীর ছবি এআই’র মাধ্যমে তৈরি করেছেন অভিষেক। যেখানে জেমসকে দেখা যায় বৃদ্ধ বেশে, বাউলিয়ানা লুকে। ছবিটি ঘিরে জেমস ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এ বিষয়ে অভিষেক বলেন, যেহেতু লোকেরা জেমসের ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা করছে, তার মানে আমার কাজটা সফলতার জায়গায় গিয়েছে। আসলে এআই ব্যবহার করে স্থিরচিত্র তৈরি করা ছবির কারিগরদেরও তো কল্পনার জায়গা থাকে। আমি সেই কল্পনা থেকে জেমসকে এমন রূপ দিয়েছি। তাছাড়া একজন শিল্পী দেখতে ঠিক যেমন- এআই ব্যবহার করে হুবহু তেমন ছবি তৈরি করলে তো আর পারপাস সার্ভ হলো না।
যুক্তরাষ্ট্র সফর শেষে এবার দেশের মঞ্চে গাইবেন জেমস। আগামী ১৫ সেপ্টেম্বর তার ব্যান্ড নগর বাউল নিয়ে পারফর্ম করবেন ‘দ্য স্কুল অব রক’ কনসার্টের প্রথম পর্বে। এটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) ৪ নম্বর হলে। ইটিসি ইভেন্টস কনসার্টটির আয়োজন করছে ।
মন্তব্য করুন


সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করছিলেন এক যুবক। এসময় তিনি বিভিন্নজনকে গালি দিচ্ছিলেন। তার এই
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত
তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।
শুক্রবার আদালতে মাধ্যমে
তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত
ওই যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহীম খলিলের ছেলে মো.
ইসমাইল হোসেন নয়ন।
ভাইরাল
হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক মাদক সেবন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক
দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীল কর্মকর্তাদের গালিগালাজ
করছেন।
চৌদ্দগ্রাম থানার
অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, ইসমাইল হোসেন নয়ন সম্প্রতি চৌদ্দগ্রাম
কাঁচা বাজারে ফেসবুক লাইভে এসে মাদক সেবক করে। খবর পেয়ে তাকে মাদকের বোতলসহ আটক
করা হয়। শুক্রবার আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার সহকারী কমিশনার
(ভূমি) তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া
হয়েছে।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে মা ছালেহা খাতুনকে
(৮০) মারধর করে হত্যার দায়ে ছেলে আবুল কালাম বাহারকে (৫০) যাবজ্জীবন কারাদন্ড ও ১০
হাজার টাকা জরিমানা করেছে আদালত।
মঙ্গলবার চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা
জজ মো. মহিসনুল হক এই রায় দেন।
হত্যার শিকার ছালেহা খাতুন জেলার ফরিদগঞ্জ
উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজি বাড়ীর মৃত আব্দুল খালেক
মিজির স্ত্রী এবং কারাদন্ড প্রাপ্ত আবুল কালাম বাহারের ছেলে।
মামলার বিবরণ ও বাদী মো. রুহুল আমিন মিজির
সাথে আলাপ করে জানাগেছে, আসামী বাহার এক সময় প্রবাসে ছিলেন। দেশে ফিরে সে অনেক সময়
এলোমেলো কথাবার্তা বলতেন। যার কারণে তার স্ত্রী চলে যায়। এরপরে বিভিন্ন সময়ে বাহার
তার মাকে মারধর করে আহত করত। ঘটনার দিন ২০১৮ সালের ২৩ জুলাই দিনগত রাত সাড়ে ৩টার দিকে
মায়ের ঘরে প্রবেশ করে অতর্কিতভাবে মারধর করে বাহার। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে ঘরের
স্টীলের দরজার আংটা মায়ের চোখে ডুকে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঘরের অন্য সদস্যরা
চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে এবং ছালেহা খাতুনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল
হাপসাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ফরিদগঞ্জ
ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মরদেহ সুরতহাল করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট ছালেহা
বেগমের মরদেহ হস্তান্তর করেন।
এই ঘটনায় ছালেহা খাতুনের মেয়ের জামাতা মো.
রুহুল আমিন মিজি ঘটনার পরিদন ২৪ জুলাই ফরিদঞ্জ থানায় আবুল কালাম বাহারকে আসামী করে
হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়
ফরিদগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়াকে। তিনি মামলাটি তদন্ত
শেষে ওই বছর ১৩ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার
(পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি ৪ বছরের অধিক সময় চলাকালীন সময়ে আদালত ১২জনের
স্বাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষ্য গ্রহন ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামীর অপরাধ
প্রমাণিত হওয়ায় এই রায় দেন। রায়ের সময় আসামী আবুল কালাম বাহার উপস্থিত ছিলেন।
আসামী পক্ষে সরকার থেকে নিযুক্ত (এসডিএলআর)
আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট সফিকুল ইসলাম ভুঁইয়া।
মন্তব্য করুন


কুমিল্লায়
১০১ পিস মোবাইল ফোনসহ একজন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গত
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ
অভিযান পরিচালনা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউপির শংকরপুর
সাকিনস্থ আইএফআইসি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌছাঁলে ডিবি পুলিশ চিনতে পেরে
আসামী একটি প্লাষ্টিকের বস্তাসহ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বস্তাসহ আটক করা হয়। বস্তুা
তল্লাশি করে ১০১ পিস নতুন-পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত
আসামী হলো: কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার রানীগাছ গ্রামের মোঃ রুবেল মিয়া’র ছেলে
মোঃ পারভেজ মিয়া (৩০)।
গ্রেফতারকৃত
আসামীর বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মামলা দায়ের করা হয।
মন্তব্য করুন


বিএনপি
ঘোষিত ১১ দফা অবরোধের ২য় দিনে রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি
নিয়ন্ত্রণে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার
(১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
বিজিবির
জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা
ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়াও স্ট্যান্ডবাই রয়েছে পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন।
মন্তব্য করুন


কুমিল্লায় ব্রাহ্মণপাড়া থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ বৃহৎ পরিমাণ গাঁজা উদ্ধার করেছে।
এই অভিযানে চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই মোঃ শাহাবুর আলম ও সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ০৪নং শশীদল ইউনিয়নের বাল্লক রামচন্দ্রপুর সাকিনে ভারত সীমান্ত হতে রামচন্দ্রপুরগামী রাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালে একটি মাইক্রোবাস থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। এই সময় মাইক্রোবাসে যাত্রা করছিলেন চার জন মাদক ব্যবসায়ী, যাদের পুলিশ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে তিন জনের বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জাহাঙ্গীর (৩৪), মোঃ আলমগীর হোসেন (২৮), মোঃ জুয়েল মিয়া (২৯) ও মোঃ শাহপরান (২০)। তারা সবাই ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পুলিশের তদন্তে জানা গেছে যে, তিন জনের বিরুদ্ধে আগে থেকেই মাদক মামলা রয়েছে।
এ সম্পর্কে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আতিক উল্লা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন