

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার
বেলাট দৌলতপুর আলিম মাদরাসার তিন পরীক্ষার্থীর একসঙ্গে জ্ঞান হারানোর খবর পাওয়া গেছে।
জ্ঞান হারানো তিন শিক্ষর্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানটিতে
দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানা যায় , সকাল ১০টায় কেন্দ্রটিতে বিভিন্ন
মাদরাসা থেকে আসা ছাত্রছাত্রীদের দাখিল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর
মাজদিয়া আয়েশা ফুলজাল মেমোরিয়াল দাখিল মাদরাসার ছাত্রী শামিমা খাতুন (১৬) অসুস্থ হয়ে
পড়েন। এরপর একই মাদরাসার মোছা. নদী খাতুন (১৬) ও মোছা. সুরাইয়া খাতুন (১৬) নামের আরও
২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।
বেলাট দৌলতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ
অলিউর রহমান জানান, প্রাথমিক চিকিৎসায় তাদের জ্ঞান না ফিরলে দ্রুত কালীগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় তাদের। আমি ছাত্রীদের খোঁজ খবর নিচ্ছি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
মেডিকেল অফিসার শিশির কুমার সানা জানান, অসুস্থ শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন
রয়েছেন।
মন্তব্য করুন


আজ রবিবার (১৫ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধি করতে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে। ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি বলেছেন, জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অতি আবশ্যক। পানিবাহিত নানা রোগ ও ডায়রিয়া থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা জরুরি। সরকার এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, হাত ধোয়ার সামাজিক আন্দোলন আরও বেগবান করতে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, ও গণমাধ্যমসহ দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আাহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন


ফেনীর
সোনাগাজী এলাকা হতে একাধিক মাদক মামলার এজাহারনামীয় ২ জন আসামীকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার
করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭,
চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার সোনাগাজী
মডেল থানাধীন মুহুরী প্রজেক্ট এলাকার একটি হোটেল এর সামনে পাকা রাস্তার উপর বস্তা ভর্তি
মাদকদ্রব্য নিয়ে গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের
একটি আভিযানিক দল গত ১৭ আগস্ট ২০২৩ ইং তারিখ উক্ত স্থানে হাজির হওয়া মাত্রই র্যাবের
উপস্থিতি আঁচ করতে পেয়ে মাদক কারবারীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা
অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ জাকির
হোসেন (৫২), পিতা- মৃত মোফাজ্জল হোসেন চকিদার এবং ২। মোসাঃ মনোয়ারা বেগম (৩৫), স্বামী-
শামসুল আলম @ মোঃ সেলিম, পিতা- মমতাজ উদ্দিন, উভয়ের সাং- লাইটহাউজ, থানা- কক্সবাজার
সদর, জেলা- কক্সবাজার। তাদের দেখানো ও সনাক্তমতে ২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে
সর্বমোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব
জানান, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা
হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক
ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিকমূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের
আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
উল্লেখ্য,
সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম এবং
কক্সবাজার জেলার বিভিন্ন থানায় সর্বমোট ৬ টি মাদক মামলা রয়েছে। এছাড়াও আসামী মোসাঃ
মনোয়ারা বেগমের নামে চট্টগ্রাম এবং ফেনী জেলার বিভিন্ন থানায় সর্বমোট ৩ টি মাদক মামলা
রয়েছে।
গ্রেফতারকৃত
আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী
জেলার সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ছুফুয়া এলাকায় ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
বুধবার সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ছুফুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। লক্ষীপুর জেলার রামগতি থানার চর রমিজ গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে মোঃ তামজিদ হোসেন (২৫) এবং ২। একই গ্রামের মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ রাজিব (২৬)।
র্যাব জানান, তারা দীর্ঘদিন যাবৎ লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, লেখক ও গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থগার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃ ইমাম হোসাইন, শ্রীকাইল সরকারি কলেজের সাবেক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, জেলা সরকারী গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোঃ নাফিস সাদিক শিশির, বাংলাদেশ গণগ্রন্থগার সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ এনায়েত উল্লাহসহ অন্যান্যরা।
আজ রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার এ অনুষ্ঠানের আয়োজন করেন।
মন্তব্য করুন


মোঃ মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলি লতিফিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মো: মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও প্রভাষক মো: আফজাল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: আমির হোসেন, সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, গভর্নিং বডির দাতা সদস্য মো: সোহেল প্রধান, সদস্য মাওলানা আব্দুল হাই, মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্লাহ, কহলথু্ির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ উদ্দিনসহ আরো অনেকে। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দাখিল পরিক্ষার্থীদের সফলতা ও দোয়া কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। একই দিনে কহলথুরী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন


চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় প্রায় ২০ কেজি ভারতীয় রূপাসহ শাহানাজ খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
আটককৃত শাহানাজ খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা বিষ্ণুপুর গ্রামের রুস্তম আলীর স্ত্রী।
২ অক্টোবর সোমবার দুপুরে তাকে আটক করা হয় দামুড়হুদা বিষ্ণুপুর গ্রাম থেকে।
পুলিশ জানায়, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীরের নেতৃত্বে থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপনে সংবাদের ভিত্তিত্বে দুপুরে দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত শাহানাজ খাতুনের ঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজারের ব্যাগ থেকে ১৬টি বান্ডেলে ১৯ কেজি ৯৯৮ গ্রাম ভারতীয় রুপা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৬৪ হাজার টাকা।
আটক নারীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
মন্তব্য করুন


কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুরপুর এলাকা হতে ৫১ গাঁজা’সহ
দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫১ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের মোঃ শামছু এর ছেলে মোঃ রানা মিয়া (৩০) এবং ২। একই থানার গাজীপুর গ্রামের মৃত জুলফু মিয়া এর ছেলে মাহে আলম (৪২)।
প্রাথমিক অনুসন্ধান
ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়
ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


২ সেপ্টেম্বর শনিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের এক মসজিদ থেকে ১০টি সিলিং ফ্যান চুরির হয়েছে।
শনিবার দিনগত গভীর রাতে মসজিদের তালা ভেঙে এসব ফ্যান চুরির ঘটনা ঘটেছে।
কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার বলেন, বিষয়টি দুঃখজনক ও আতঙ্কের। থানায় চুরির ঘটনার কথা জানানো হয়েছে।
এলাকাবাসীরা জানান, মসজিদের কোনো ওয়াকফ নেই। মানুষের সাহায্য ও সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে মসজিদটি। প্রচণ্ড গরমে মুসল্লিদের সামান্য আরামের জন্য অন্যের সহযোগিতায় লাগানো হয়েছিল এসব সিলিং ফ্যান।
মন্তব্য করুন


সোমবার (০৪ মার্চ) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে কৃষি, খাদ্য, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাংবাদিকদের জানান,রমজানে ঢাকায় সাশ্রয়ী মূল্যে মাছ ও মাংস বিক্রি করবে সরকার। আগামী ১০ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাজধানীর ৩০টি জায়গায় তা পাওয়া যাবে।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, রমজান উপলক্ষে গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা ও সলিড ব্রয়লার ২৮০ টাকায় বিক্রি করা হবে। এছাড়া ডিম বিক্রি হবে প্রতিটি ১০ টাকা ৫০ পয়সায়। এটাই হলো আমাদের একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আগামী ১০ মার্চ সেটা উদ্বোধন করা হবে।
তবে এটা সারা দেশে করা হবে কিনা জানতে চাইলে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ঢাকায় ত্রিশটি জায়গায় এটা করা হবে। পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে এ ব্যাপারগুলো আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করব। ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।
ইলিশ সংরক্ষণ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাটকা ধরার জায়গা থেকে মৎস্যজীবীদের সরিয়ে আনতে হবে। এটা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে। যতক্ষণ পর্যন্ত মাছটি নদীতে থাকতে পারবে, ততই এর বৃদ্ধি ঘটবে।জাটকা নিধন বন্ধে কিছুদিন ইলিশ ধরা বন্ধ রেখেছি। আগামী ১১ মার্চ থেকে এটা শুরু হবে। এই মধ্যবর্তী সময়ে যারা মৎস্যজীবী আছেন, তাদের একটা সঠিক তালিকা প্রণয়ন করে তাদেরকে রেশনিংয়ের মধ্যে নিয়ে আসার ব্যবস্থার কথা বলেছি। কারণ ওই সময়টায় তাদের যদি একটা প্রণোদনা দিই, তাহলে মাছ না ধরার কারণে তাদের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবে।
মৎস্যমন্ত্রী বলেন, মাছ উৎপাদন, প্রাণিসম্পদে আমরা সন্তোষজনক অবস্থায় আছি। এটার প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে আমাদের মাথায় আরও কিছু পরিকল্পনা আছে। আমাদের চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে, কারেন্ট জাল। এটা দিয়ে যত্রতত্র মাছ ধরা হয়। যেই মাছ থেকে মাছের বিস্তার হবে, সেটাও কারেন্ট জাল দিয়ে ধরা হয়। এ বিষয়টা আমরা ডিসিদের বলেছি। মাইকিং করে জালগুলো তুলে ফেলতে হবে। না করলে জেলাপ্রশাসকদের নেতৃত্ব আইনগত ব্যবস্থা নিয়ে জালগুলো আটক করতে হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন সাতবাড়িয়া এলাকায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৩০ জুন ২০২৩ইং তারিখ দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিল ও ০২ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগমোহনপুর গ্রামের মৃত রফিক মিয়া এর ছেলে মোঃ ইব্রাহিম খলিল (২২)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিদেশী মদ’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন