

ঈদের আনন্দ ভাগা ভাগি
করে নিতে নোয়াখালীতে এতিমদের পাশে দাড়িয়েছেন মেসার্স আলী আজ্জম ট্রেডার্সের
স্বত্ত্বাধিকারী আমিনুল হক মান্না।
আজ দুপুরে প্রতি বছরের
ন্যায় এবারও চৌমুহনী ডেল্টা জুট মিলে রাব্বানিয়া এতিম খানায় অর্ধ শতাধিক এতিমদের হাতে
নতুন ঈদের পোশাক উপহার তুলে দেন ব্যবসায়ী নেতা মান্না। এসময় মাদ্রাসার
শিক্ষকবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাজ সেবক ও ব্যবসায়ী আমিনুল
হক মান্না জানান, আগামীতেও এমন সেবা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


গাজীপুরের টঙ্গী এলাকায়
বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেফতার
করেছে র্যাব-১।
২৭ আগস্ট সোমবার এ
বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র
সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
গ্রেফতারকৃতরা হলো:
মো. মনির হোসেন (৩২), মো. রনি (২৪), মো. সাখাওয়াত (৪৩), মো. আল আমিন (২৮), মো. রতন শেখ (৩০), মো. সাইফুল ইসলাম (২২), মো.
মোর্শেদ (২৫) ও মো. ইসরাফিল মল্লিক (৩৩)। অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে
ব্যবহৃত দুটি খুর, ছয়টি চাকু, একটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান,
২৭ আগস্ট রোববার রাত সাড়ে ৯টায় টঙ্গী বাজার আশরাফ গেট এলাকার ফরিদ খান প্লাজা
মার্কেটের মেসার্স এম আর ট্রেডার্স নামে দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয় তাদের।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আরও জানান,
দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন ছিনতাইকারী
দলের এ সদস্যরা। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি
সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর
বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ বাসযাত্রী, পথচারী, মোটরসাইকেল আরোহীদের
মারধর করে ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, গাড়ি, মোটরসাইকেল, টাকা-পয়সা,
ব্যাটারিচালিত রিকশা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিলেন।
র্যাব-১ এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা আরও জানান,
তাদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


৮ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ হাজার ৫শত ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
শুক্রবার পিরোজপুর ইউনিয়নের নিউটাউন শপিং কমপ্লেক্স এর সামনে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ঢাকাগামী লেন থেকে আটক করা হয় তাকে।
চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানার দূর্গাপুর এলাকার মৃত করিম মিয়ার ছেলে আটককৃত মাসুদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চট্টগ্রাম হইতে বিপুল পরিমাণ ইয়াবা চালান বিক্রয়ের উদ্দেশে ঢাকার আসছে। পরে উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত অভিযানে অস্থায়ী নিরাপত্তা চৌকি স্থাপন করে মাদক কারবারি মো. মাসুদ পারভেজকে আটক করা হয়। এসময় মাসুদ এর কাছ থেকে ইয়াবাসহ একটি বাজাজ পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
ইয়াবাসহ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার।
মন্তব্য করুন


দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল থেকে ভারতে পাঠানো শুরু হচ্ছে ইলিশ মাছ। রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক নিরব হোসেন টুটুল জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর বুধবার দিবাগত রাতেই প্রথম চালান পাঠানো হচ্ছে।
বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল বলেন, বরিশাল থেকে ৫ টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। এ প্রতিষ্ঠনগুলো হলো: তানিশা এন্টারপ্রাইজ, মাহিমা এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সী গোল্ড এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ।
প্রত্যেক প্রতিষ্ঠান ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে ৫০ টন করে। অনুমতি পেয়ে এ বছর প্রথম চালান রাতে বরিশাল নগরের পোর্ট রোড মোকাম থেকে রওনা হবে। প্রথম চালানে যাবে ১৯ টন ইলিশ মাছ। ওই মাছ রপতানি করবে মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ। বেনাপোলের সিমান্ত দিয়ে ভারত যাবে বলে জানিয়েছেন বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল।
ভারতে ইলিশ রফতানী করার অনুমতি পাওয়া দেশের বাজারের জন্য ইতিবাচক জানিয়ে পোর্ট রোডের আড়তদার জহির সিকদার বলেন, এতে চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হয়ে যাবে। তখন স্থানীয় বাজারে ইলিশ বেশি থাকবে।
প্রতিনিয়ত যশোর, সাতক্ষীরা ও আগরতা হয়ে ভারতে বিপুল পরিমান ইলিশ চোরাই পথে পাচার হয় বলেও জানান তিনি।
মন্তব্য করুন


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ ধরনের ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন শুক্রবার রাতে ফেসবুকে প্রকাশিত তথ্যটি ভুয়া, এ ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ‘যে তথ্যটি ফেসবুকে প্রচার হচ্ছে সেটি ভুয়া। বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্বাচন কমিশন কখনো এত আগে জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য দেয় না। বিষয়টি কমিশনের নজরে আনব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে। এ ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ নিয়ে ফেসবুকে যা প্রচার করা হচ্ছে-আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা, ১৯ নভেম্বর (রবিবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২২ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৯ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর (শনিবার) ভোট গ্রহণ করা হবে।
গত ৩ আগস্ট দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকে সাম্প্রদায়িকতা, বিদ্বেষ, সহিংসতা ছড়ায় এমন অপপ্রচারণামূলক কন্টেন্ট ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম মেটা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে ইসি।
মন্তব্য করুন


২৭ আগস্ট রোববার বিকেলে চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে যাত্রীবাহী দুটি বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫শত কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
এতথ্য জানানো হয়, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এক বিজ্ঞপ্তিতে।
এর আগে ২৬ আগস্ট শনিবার রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্য ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ একটি যৌথ অভিযান পরিচালনা করে হরিণা ফেরিঘাট থেকে এসব চিংড়ি জব্দ করে।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী দুটি বাস তল্লাশি করে আনুমানিক ৪ হাজার ৫শত কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।
এ সময় জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি কাউকে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয় জব্দকৃত চিংড়ি।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছরের শিশু রিহান হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ দুপুর আনুমানিক ১২টার সময় স্কুলে যাওয়ার পথে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে শিশু রিহান নিখোঁজ হয়। একই দিন রাতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন খাইল্লারচর এলাকায় মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহানকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে শিশু রিহানকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে। নিহত শিশুর পরিবার সোস্যাল মিডিয়ার মাধ্যমে রিহানের মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং নিহত শিশুর বাবা মোঃ শাহজাহান বাদী হয়ে তিনজন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনার পরপরই র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাতে এই হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামীদেরকে গ্রেফতার করে।গেস্খফতারকৃত আসামীরা হলো: ১। ইমরান (২৮), পিতা- সুজন, সাং- সুজানগর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা; ২। মোস্তফা (৩২) এবং ৩। রুবেল (২৫), উভয় পিতা- মৃত খালেক মিয়া, উভয় সাং- জগন্নাথপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
র্যাব জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ দুপুর আনুমানিক ১২টায় রিহান বাসা হতে স্কুলে যাওয়ার জন্য বের হলে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১ নং আসামী ইমরান অন্যান্য আসামীদের সহায়তায় রিহানকে অপহরণ করে নিয়ে যায়। অতঃপর হত্যা ও লাশ গুম এর উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রীজের উপর হতে ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন


রোববার সকালে চট্টগ্রামে ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, তুমব্রু সীমান্তে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে কাজ করছে পুলিশ। বিজিবিকে সব ধরনের সহযোগিতা করার জন্যও প্রস্তুত রয়েছে পুলিশ সদস্যরা।
মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের মধ্যে তুমুল লড়াই চলছে। তাদের ছোড়া গুলির সিসা ও রকেট লঞ্চার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে উড়ে এসে পড়ছে।এ ঘটনায় ঘুমধুম-তুমব্রু এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। আতঙ্ক, উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা। এছাড়াও কৃষকরা ফসলি জমিতে যেতে ও দৈনন্দিন কাজে যেতে ভয় পাচ্ছেন তারা।এদিকে বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সামরিক বাহিনীর ১৪ সদস্য তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
গত রাতে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আবারও মর্টার শেলের বিস্ফোরিত অংশ বাংলাদেশে এসে পড়েছে। এছাড়া গত রাতে সীমান্তঘেঁষা ঘুমধুম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সীমান্তের ওপারে প্রায় সারা রাত গুলির শব্দ শোনা গেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নেয় তারা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, যে কোনো পরিস্থিতিতে স্থানীয়দের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত আছি।
আইজিপি বলেন, আমরা বিজিবির সঙ্গে একসঙ্গে কাজ করছি। বিজিবি আমাদের কাছ থেকে যে সহযোগিতা পাবে, আইনানুগভাবে আমরা সেই সহযোগিতা বিজিবিকে দেবো।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
রাত পোহালেই বুধবার শুরু হতে যাচ্ছে চাঁদপুরের কচুয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।
নির্বাচন উপলক্ষে মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরন করা হচ্ছে। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী বিরাজমান রয়েছে।
ভোট কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং সহ আইনশৃঙ্খলা বাহিনীরা নির্বাচনী মালামাল নিয়ে যাচ্ছেন। এদিকে ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর জমজমাট প্রচারনা শেষে ২৯ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও বৈরী আহবাওয়া ও ঘূর্নিঝড়ে যোগযোগ বিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
পরে ৫জুন বুধবার নির্বাচন কমিশন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।
কচুয়ায় ১১০টি কেন্দ্রে ১জন হিজড়া ভোটারসহ মোট ৩ লক্ষ ৩০ হাজার ৫শ২৫ জন ভোটার রয়েছে। তন্মধ্যে পুরুষ ১ লক্ষ ৭২ হাজার ৫শ ৪৬ জন এবং মহিলা ১ লক্ষ ৫৭ হাজার ৯শ ৭৮ জন।
মন্তব্য করুন


ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনের কামরায় আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। শনিবার ভোরবেলায় মাদুরাই শহরের একটি রেলওয়ে স্টেশনে ঘটেছে এই দুর্ঘটনা।
ভারতে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বহন নিষিদ্ধ। যে সিলিন্ডারটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সেটি ওই কামরার কোনো এক যাত্রীর ছিল বলে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানে।
কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণাঞ্চলীয় শাখা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে ট্রেনের ওই কামরাটিতে আগুন লাগার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রেনটি গত ১৭ তারিখ লখনৌ থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল, আগামী কাল সেটির চেন্নাই পৌঁছানোর কথা ছিল।’
মন্তব্য করুন


ঈদে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
ঈদুল আজহা উপলক্ষে সোমবার পুলিশ সদর দপ্তরে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ প্রধান।
সেই সভায়ই ঈদের সময় মহাসড়কে ফিটনেসবিহীন যান এবং নসিমন-ভটভটি চলাচল বন্ধ রাখার কথা বলেন তিনি।
মহাসড়কে নসিমন-ভটভটি জাতীয় যানবাহন উঠতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ঈদের সময় যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের অনুরোধ জানান।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন